Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আনন্দকে পিছনে ফেলে আনন্দেরই কীর্তি স্পর্শ! বিশ্বসেরাকে হারিয়ে ভারতের ১ নম্বর দাবাড়ু প্রজ্ঞানন্দ

Praggnanandhaa: এখনও তিনি টিনএজার। এরই মধ্যে বিশ্বনাথন আনন্দকে সরিয়ে দেশের এক নম্বর দাবাড়ুর মর্যাদা আদায় করে নিলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। ভারতের এই তারকা দাবাড়ু দারুণ ছন্দে রয়েছেন নেদারল্যান্ডসের টুর্নামেন্টে।

উইক আন জি (Wijk Aan Zee)-তে চলছে টাটা স্টিল চেস টুর্নামেন্ট। তাতেই বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে আনন্দকে টপকে গেলেন প্রজ্ঞানন্দ।

Praggnanandhaa:বিশ্বসেরাকে হারিয়ে ভারতের ১ নম্বর দাবাড়ু প্রজ্ঞানন্দ

চতুর্থ রাউন্ডের খেলায় প্রজ্ঞার কাছে পরাস্ত হলেন বিশ্বচ্যাম্পিয়ন ডিং লিরেন। চিনের এই তারকাকে কালো ঘুঁটি নিয়ে ৬২ চালে মাত করলেন ১৮ বছরের প্রজ্ঞানন্দ। বিশ্বনাথন আনন্দের পর ভারতের দ্বিতীয় দাবাড়ু হিসেবে প্রজ্ঞা ক্ল্যাসিক্যাল দাবায় হারালেন কোনও বর্তমান বিশ্বচ্যাম্পিয়নকে। সফলে আনন্দের এই কীর্তি স্পর্শ করলেন প্রজ্ঞা।

এখানেই শেষ নয়। ফিডে লাইভ রেটিংয়ে এই জয়ের ফলে প্রজ্ঞার ঝুলিতে রয়েছে ২৭৪৮.৩ পয়েন্ট। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের পয়েন্ট ২৭৪৮। ফলে প্রজ্ঞানন্দই আপাতত ভারতের ১ নম্বর দাবাড়ুর সিংহাসন থেকে সরিয়ে দিলেন কিংবদন্তি আনন্দকে। উল্লেখ্য, বিশ্ব দাবার সর্বোচ্চ নিয়ামক সংস্থা প্রতি মাসের শুরুতে রেটিং প্রকাশ করে।

গত বছরের টাটা স্টিল টুর্নামেন্টেও লিরেনকে হারিয়েছিলেন প্রজ্ঞা। এবারের জয়ের পর তাঁর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, ভালো লাগছে। চলতি টুর্নামেন্টের পয়েন্ট তালিকায় প্রজ্ঞানন্দ রয়েছেন তৃতীয় স্থানে। মাস্টার্স ইভেন্টে তাঁর পয়েন্ট এখন ২.৫। প্রজ্ঞানন্দ সাম্প্রতিককালে দারুণ ফর্মে রয়েছেন। বিশ্বকাপে ম্যাগনাস কার্লসেনের কাছে হেরে রানার-আপ হয়েছিলেন।

সেই রানার-আপ হওয়ার সৌজন্যে এপ্রিলে ক্যান্ডিডেটস টুর্নামেন্টে খেলার ছাড়পত্র আদায় করে নিয়েছেন প্রজ্ঞানন্দ। লিরেনের চ্যালেঞ্জার নির্ধারণে এই টুর্নামেন্টের গুরুত্ব অপরিসীম। মাস্টার্স গ্রুপে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছেন ডাচ প্লেয়ার অনীশ গিরি। তিনি ভারতীয় গ্র্যান্ডমাস্টার ডি গুকেশকে হারিয়ে ৩.৫ পয়েন্টে পৌঁছে গিয়েছেন। দ্বিতীয় স্থানে ৩ পয়েন্ট নিয়ে রয়েছেন আলিরেজা ফিরৌজা। বৃহস্পতিবার প্রজ্ঞানন্দ খেলবেন অনীশের বিরুদ্ধে। প্রজ্ঞা, গুকেশ ছাড়াও এই টুর্নামেন্টে ভারতীয়দের মধ্যে খেলছেন বিদিত গুজরাতি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+