দিল্লির লকডাউনে রাস্তায় নেমে আর্ত সেবার প্রাক্তন আন্তর্জাতিক ভারোত্তলন চ্যাম্পিয়ন
দিল্লির লকডাউনে রাস্তায় নেমে আর্ত সেবার প্রাক্তন আন্তর্জাতিক ভারোত্তলন চ্যাম্পিয়ন
করোনা ভাইরাসের দাপটে দিল্লিতে চলতে থাকা লকডাউনে গভীর সংকটের মুখে পড়েছে দরিদ্র মানুষ। কাজ হারিয়ে অন্ন সংস্থানের আশায় তাঁরা দরজায় দরজায় কড়া নাড়ছেন। অভাবে নাজেহাল হচ্ছে বহু পরিবার। আর সেসব দেখে বিচলিত হয়ে পড়া দেশের প্রাক্তন আন্তর্জাতিক ভারোত্তলন চ্যাম্পিয়ন গৌরব শর্মা এবার রাস্তায় নেমে এলেন। আর্ত সেবায় নিয়োজিত ক্রীড়াবিদের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

লকডাউনে এক বেলার রুটি জোগাড় করতে নাজেহাল হয়ে যাওয়া দিল্লিবাসীদের রাস্তায় নেমে খাবারের প্যাকেট, জলের বোতল, স্যানিটাইজার ও ফেস মাস্ক বিলোতে দেখা গিয়েছে গৌরব শর্মাকে। গত দুই সপ্তাহ ধরে এই কাজ নিয়মিত করে চলেছেন প্রাক্তন আন্তর্জাতিক ভারোত্তলন চ্যাম্পিয়ন। গত বছরের লকডাউনেও তিনি এভাবেই গরিবদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন গৌরব।
ভারতীয় ক্রীড়াবিদদের কথায়, করোনা ভাইরাসের জেরে লকডাউনে দিল্লিতে আটকে পড়েছেন বহু দিনমজুর ও পরিযায়ী শ্রমিক। সেই সব মানুষ কাজ হারিয়ে তাঁরা কার্যত নিঃস্ব হয়ে গিয়েছেন বলে অনেক ব্যাথা নিয়ে জানিয়েছেন গৌরব। বক্তব্য, সহ-নাগরিক হিসেবে সেই সব দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো তাঁর কর্তব্য। আগামী দিনেও তিনি এই সামাজিক কাজ করে যাবেন বলেও জানিয়েছেন প্রাক্তন আন্তর্জাতিক ভারোত্তলন চ্যাম্পিয়ন। তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে দেশ।
গত রবিবার দিল্লিতে লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অর্থাৎ ৩১ মে পর্যন্ত রাজধানীতে কড়াকড়ি জারি থাকবে। এক সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল জানিয়েছেন দিল্লিতে করোনা পজিটিভিটি রেট ২.৫ শতাংশ কমেছে। গত ২৪ ঘণ্টায় রাজধানী নতুন করে প্রায় ১৬০০ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর। দিল্লির পরিস্থিতি এখন আগের থেকে অনেক উন্নত বলে সন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সরকারি হিসেব অনুযায়ী এই মুহুর্তে দেশের রাজধানীতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ১৮ হাজার ৪১৮ জন। প্রাণ হারিয়েছেন ২৩৪০৯ জন। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ২০৭ জন কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে খবর।












Click it and Unblock the Notifications