প্রো কবাডিতে জয়পুরের বিজয়রথ থামাল পুনেরি পল্টন, হরিয়ানা স্টিলার্স হারাল তেলুগু টাইটান্সকে
প্রো কবাডিতে আজ ছিল দুটি ম্যাচ। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা ইনডোর স্টেডিয়ামে এদিনের প্রথম ম্যাচে পুনেরি পল্টন জয় ছিনিয়ে নিয়েছে জয়পুর পিঙ্ক প্যান্থার্সের বিরুদ্ধে। অপর ম্যাচে হরিয়ানা স্টিলার্সের কাছে পরাস্ত হয়েছে তেলুগু টাইটান্স। জয়পুরের হারে দাবাং দিল্লি কেসি দখল করেছে পয়েন্ট তালিকার শীর্ষস্থান।

পুনেরি পল্টনের কাছে ২৪-৩২ ব্যবধানে পরাস্ত হয়েছে জয়পুর পিঙ্ক প্যান্থার্স। জয়পুরের রেইডার অর্জুন দেশওয়াল সাত পয়েন্ট নিশ্চিত করেন। রাহুল চৌধুরীর সংগ্রহ পঁচ পয়েন্ট। অন্যদিকে, পুনেরি পল্টনের রেইডার আসলাম ইনামদার একাই ১৩ পয়েন্ট আদায় করে নেন। মোহিত গোয়াত ছয় পয়েন্ট নিশ্চিত করেছেন।
হরিয়ানা স্টিলার্স বড় জয় ছিনিয়ে নিয়েছে তেলুগু টাইটান্সের বিরুদ্ধে। খেলার ফল ৪৩-২৪। হরিয়ানা স্টিলার্সের মীতু শর্মা ১৩ রেইডিং পয়েন্ট আদায় করে নেন। রেইডার মনজিৎ সংগ্রহ করেন সাত পয়েন্ট। তেলুগু টাইটান্সের হয়ে সর্বাধিক ৫ পয়েন্ট নিশ্চিত করেন সিদ্ধার্থ দেশাই।
দাবাং দিল্লি কেসি ও জয়পুর পিঙ্ক প্যান্থার্সের পয়েন্ট (২৬) ও গোলপার্থক্য (৫৪) সমান। কিন্তু যেহেতু জয়পুরের চেয়ে দিল্লি একটি ম্যাচ কম খেলেছে তাই তারা দখল করল শীর্ষস্থান। পুনেরি পল্টন টানা চতুর্থ জয় ছিনিয়ে নিয়ে ৭ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ স্থানে। হরিয়ানা স্টিলার্স টানা চারটি ম্যাচ হারার পর এদিন জয়ের মুখ দেখল। ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তারা রয়েছে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে। ৭টি ম্যাচ খেলে ষষ্ঠ পরাজয়ের সম্মুখীন হয়ে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সবার নীচে তেলুগু টাইটান্স। একমাত্র জয়টি পাওয়ার পর টানা চারটি ম্যাচে হারল তেলুগু টাইটান্স।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications