প্রো কবাডিতে জয়পুরকে হারাল বেঙ্গালুরু, তামিল থালাইভাসের কাছে পরাস্ত দাবাং দিল্লি কেসি
প্রো কবাডিতে আজ ছিল দুটি ম্যাচ। পুনের শ্রী শিবছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে জয়পুর পিঙ্ক প্যান্থার্সকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানেই রইল বেঙ্গালুরু বুলস। এদিনের অপর ম্যাচে ফের হারল দাবাং দিল্লি কেসি। এদিন তাদের পরাস্ত করে চমক দিল তামিল থালাইভাস।

বেঙ্গালুরু বুলস ৩৭-৩১ ব্যবধানে হারিয়েছে জয়পুর পিঙ্ক প্যান্থার্সকে। বেঙ্গালুরুর রেইডার ভরত ১০ পয়েন্ট আদায় করেন। রেইডার বিকাশ কান্ডোলা ৯ পয়েন্ট এবং নীরজ নারওয়াল পান ৫ পয়েন্ট। জয়পুরের সেরা পারফর্মার অর্জুন দেশওয়াল। তিনি ১০ পয়েন্ট নিশ্চিত করেছেন। অধিনায়ক তথা ডিফেন্ডার সুনীল কুমার ৫ পয়েন্ট সংগ্রহ করেন। জয়পুর এদিন হারের হ্য়াটট্রিক সম্পূর্ণ করল।
তামিল থালাইভাস এদিন দাবাং দিল্লি কেসিকে হারাল ৪৯-৩৯ ফলে। এই নিয়ে টানা চতুর্থ পরাজয় দাবাং দিল্লি কেসির। তামিল থালাইভাসের রেইডার নরেন্দর একাই ২৪ পয়েন্ট আদায় করে নেন। রেইডার অজিঙ্ক পাওয়ারের ঝুলিতে আসে ৬ পয়েন্ট। দাবাং দিল্লির রেইডার আশু মালিক ১৪ পয়েন্ট আদায়ে সক্ষম হন।
বেঙ্গালুরু বুলস ৯ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে। দাবাং দিল্লি কেসি রয়েছে দ্বিতীয় স্থানে, তাদের রয়েছে ৮ ম্যাচে ২৮ পয়েন্ট। তিনে থাকা জয়পুর পিঙ্ক প্যান্থার্সের ঝুলিতে ৯ ম্যাচে ২৭ পয়েন্ট। তামিল থালাইভাস ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে রয়েছে নয়ে। তারা এদিন দ্বিতীয় জয় ছিনিয়ে নিল। কাল প্রথম ম্যাচে গুজরাত জায়ান্টস মুখোমুখি হবে পাটনা পাইরেটসের। অপর ম্যাচে ইউপি যোদ্ধাসের সামনে তেলুগু টাইটান্স।












Click it and Unblock the Notifications