PKL Season 11: জয়পুর উড়ে গেল হরিয়ানার কাছে, গুজরাত জায়ান্টস হারাল তেলুগু টাইটান্সকে

PKL Season 11: প্রো কবাডি লিগে শীর্ষস্থান ধরে রেখে বাকিদের চেয়ে ব্যবধান বাড়িয়ে নিল হরিয়ানা স্টিলার্স। আজ নয়ডা ইনডোর স্টেডিয়ামে তারা হারিয়ে দিল জয়পুর পিঙ্ক প্যান্থার্সকে।

এদিনের অপর দ্বৈরথে জয় ছিনিয়ে নিয়েছে গুজরাত জায়ান্টস। তারা হারাল তেলুগু টাইটান্সকে।

PKL Season 11

হরিয়ানার হয়ে সর্বাধিক ১১ পয়েন্ট করে সংগ্রহ করেন ২ জন। আদায় করেন বিনয় ও শিবম পাতারে। মহম্মদরেজা শাদলৌই ৫ পয়েন্ট আদায় করেন। নবীন, রাহুল ও সংস্কার মিশ্র তিন পয়েন্ট করে সংগ্রহ করে দলের জয়ে বড় ভূমিকা নিলেন।

জয়পুরের অধিনায়ক অর্জুন দেশওয়াল ১৬ পয়েন্ট নিশ্চিত করেন। তবে বাকিরা সুবিধা করতে পারেননি। রেজা মীরবাঘেরি, অভিজিৎ মালিক ও লাকি শর্মা তিন পয়েন্ট করে আদায় করেন। হরিয়ানা স্টিলার্স ৪৩-৩০ব্যবধানে চূর্ণ করল জয়পুর পিঙ্ক প্যান্থার্সকে।

এর আগে, গুজরাত জায়ান্টস ৩১-২৮ ব্যবধানে হারিয়ে দিয়েছে তেলুগু টাইটান্সকে। গুজরাতের প্রতীক দাহিয়া একাই ১১ পয়েন্ট পেয়েছেন। অধিনায়ক গুমন সিং ৫ এবং জিতেন্দ্র যাদব ও সোমবীর তিন পয়েন্ট করে সংগ্রহ করেন।

তেলুগু টাইটান্সের সেরা পারফর্মার অধিনায়ক বিজয় মালিক। তিনি ১৫ পয়েন্ট নিশ্চিত করেন। আশিস নারওয়াল ৭ পয়েন্ট আদায়ে সক্ষম হন। অঙ্কিতের সংগ্রহ ২ পয়েন্ট।

হরিয়ানা স্টিলার্স ১৩ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে। ১৩ ম্যাচে ৪৩ পয়েন্ট তেলুগু টাইটান্সের। জয়ের হ্যাটট্রিক সারার পর ফের পরাজয়ের সম্মুখীন হলো তারা। ১২ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে জয়পুর রয়েছে সাতে। ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে গুজরাত।

কাল পুণেরি পল্টনের সামনে বেঙ্গল ওয়ারিয়রজ। অপর ম্যাচে পাটনা পাইরেটস খেলবে ইউপি যোদ্ধাসের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+