PKL Season 11: প্রো কবাডির ফাইনালের দিনক্ষণ চূড়ান্ত, হরিয়ানা হারাল পুণেকে, গুজরাতের কাছে পরাস্ত বাংলা

PKL Season 11: প্রো কবাডি লিগের ফাইনাল হবে পুণেতে। ডিসেম্বরের ২৬ থেকে ২৯ তারিখের মধ্যে প্লে-অফের ম্যাচগুলির পাশাপাশি ফাইনাল অনুষ্ঠিত হবে বালেওয়াড়ি স্পোর্টস কমপ্লেক্সের ব্যাডমিন্টন হলে।

কলকাতায় এবার বসছে না প্রো কবাডির আসর। নয়ডার পর প্রো কবাডির সমস্ত ম্যাচ হবে পুণেতে। আয়োজকদের তরফে এ কথা জানানো হয়েছে।

PKL Season 11

পয়েন্ট তালিকার প্রথম ২টি দল সরাসরি সেমিফাইনালে যাবে। তিন থেকে ছয় নম্বরে থাকা দলগুলিকে এলিমিনেটর খেলতে হবে। এলিমিনেটরে দ্বৈরথ হবে তিনের সঙ্গে ছয়ের। এলিমিনেটর ২ খেলবে চতুর্থ ও পঞ্চম স্থানাধিকারী দল।

এলিমিনেটর ১-এ জয়ী দল সেমিফাইনাল খেলবে পয়েন্ট তালিকার এক নম্বরের বিরুদ্ধে। এলিমিনেটর ২-এ জয়ী দল খেলবে দ্বিতীয় সেমিফাইনাল, পয়েন্ট তালিকার ২ নম্বর দলের বিরুদ্ধে। ফাইনাল হবে ২৯ ডিসেম্বর। ডিসেম্বরের ৩ তারিখ থেকে পুণেতে শুরু হবে প্রো কবাডি লিগ পর্বের ম্যাচ। তারপর হবে প্লে-অফ থেকে ফাইনাল।

হরিয়ানা স্টিলার্স আজ ৩৮-২৮ ব্যবধানে হারাল পুণেরি পল্টনকে। হরিয়ানার লেফট রেইডার শিবম পাতারে একাই ১৩ পয়েন্ট নিশ্চিত করেন। পুণেরি পল্টনের অধিনায়ক তথা রেইডার পঙ্কজ মোহিতের সংগ্রহ ১১ পয়েন্ট।

গুজরাত জায়ান্টস এদিন বেঙ্গল ওয়ারিয়রজকে ২ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে। খেলার ফল ৩৯-৩৭। গুজরাতের রেইডার ও অধিনায়ক গুমন সিং ১২ পয়েন্ট নিশ্চিত করেন। বেঙ্গল ওয়ারিয়রজের অভিজ্ঞ রেইডার মনিন্দর সিংয়ের সংগ্রহে ১১ পয়েন্ট।

১৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে হরিয়ানা স্টিলার্স। ১৪ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ছয়ে পুণেরি পল্টন। ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট হলো গুজরাত জায়ান্টসের। তারা রয়েছে ১১ নম্বরে। ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়েই বেঙ্গল ওয়ারিয়রজ ২৫ পয়েন্টে দাঁড়িয়ে রইল। টানা হেরে বেশ বেকায়দায় বাংলার দলটি। কাল ইউপি যোদ্ধাস খেলবে জয়পুর পিঙ্ক প্যান্থার্সের বিরুদ্ধে। ইউ মুম্বার সামনে তেলুগু টাইটান্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+