PKL-11: হরিয়ানাকে হারিয়ে চমক দিল্লির, গুজরাত জায়ান্টসকে পরাস্ত করে প্লে-অফের কাছে তেলুগু টাইটান্সও
PKL-11: প্রো কবাডি লিগে প্লে-অফ নিশ্চিত করে ফেলা হরিয়ানা স্টিলার্সকে হারিয়ে চমক দিল দাবাং দিল্লি কেসি। আজ পুণের বালেওয়াড়ি স্পোর্টস কমপ্লেক্সের ব্যাডমিন্টন হলে।
আজকের অপর দ্বৈরথে গুজরাত জায়ান্টসকে হারিয়ে দিল তেলুগু টাইটান্স। তার ফলে তাদের প্লে-অফে ওঠার সম্ভাবনা অনেকটাই বেড়ে গেল।

তেলুগু টাইটান্স ৪ পয়েন্টের ব্যবধান রেখে পরাস্ত করল গুজরাত জায়ান্টসকে। খেলার ফল ৩৬-৩২। টাইটান্সের অধিনায়ক তথা রেইডার পবন শেরাওয়াত একাই ১২ পয়েন্ট নিশ্চিত করেন। অলরাউন্ডার বিজয় মালিক ৮ ও রেইডার আশিস নারওয়াল ৬ পয়েন্ট ঝুলিতে পোরেন।
গুজরাতের হয়ে সর্বাধিক ১০ পয়েন্ট নিশ্চিত করলেন রেইডার রাকেশ। অধিনায়ক তথা রেইডার গুমন সিংয়ের সংগ্রহ ৯ পয়েন্ট। ডিফেন্ডার মনুজ ও নীরজ কুমার তিন পয়েন্ট করে আদায় করেন।
এরপরই দাবাং দিল্লি কেসি ৪৪-৩৭ পয়েন্টে হারাল হরিয়ানা স্টিলার্সকে। দিল্লির অধিনায়ক তথা রাইট রেইডার আশু মালিক ১৫ পয়েন্ট নিশ্চিত করেছেন। রেইডার নবীন কুমার ৭, ডিফেন্ডার আশিস ৫, ও যোগেশ চার পয়েন্ট পেয়েছেন।
হরিয়ানা স্টিলার্সের হয়ে সর্বাধিক ৯ পয়েন্ট নিশ্চিত করেন মহম্মদরেজা শাদলুই। লেফট রেইডার শিবম পাতারে ৬, রেইডার বিশাল টেটে ৪ এবং রাইট রেইডার নবীন, ডিফেন্ডার সঞ্জয় ও রেইডার বিনয় তিন পয়েন্ট করে সংগ্রহ করেন।
আজ হেরে গেলেও হরিয়ানা স্টিলার্স পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখল। ২০ ম্যাচের পর তাদের ঝুলিতে ৭৮ পয়েন্ট। ১৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দাবাং দিল্লি কেসি উঠে এলো দুইয়ে। ২০ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তেলুগু টাইটান্স পঞ্চম স্থানে। ১৯ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে গুজরাত রয়েছে ১১ নম্বরে। কাল তামিল থালাইভাসের সামনে জয়পুর পিঙ্ক প্যান্থার্স। এ ছাড়া ইউ মুম্বার প্রতিপক্ষ ইউপি যোদ্ধাস।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications