Paris Paralympics 2024: প্যারালিম্পিক্সে ঐতিহাসিক সাফল্য, মোটা অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা কেন্দ্রীয় সরকারের
প্যারিস প্যারালিম্পিক্সে রেকর্ড সংখ্যক পদক জিতেছেন ভারতের প্যারলিম্পিয়ানরা। মঙ্গলবার সকালে দেশে ফিরেলন পদকজয়ী অ্যাথলিটরা। দিল্লি বিমানবন্দরে তাঁদের রাজকীয়ভাবে অভ্যর্থনা জানানো হয়। দেশে ফিরেই খুশির খবর শুনলেন পদকজয়ী। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পদকজয়ীদের জন্য মোটা অঙ্কের আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করা হল।
সেপ্টেম্বর মাসের শুরুতে প্যারিসে প্যারালিম্পিয়ানদের ঐতিহাসিক সাফল্যের পর কেন্দ্রীয় সরকার প্যারালিম্পিক পদক বিজয়ীদের জন্য আর্থিক পুরষ্কার ঘোষণা করেছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য মঙ্গলবার, একটি সংবর্ধনা অনুষ্ঠানে প্যারিসে পদক জয়ী ক্রীড়াবিদদের জন্য নগদ পুরষ্কার ঘোষণা করেছেন।

ক্রীড়া মন্ত্রী আগামী লস অ্যাঞ্জেলেস প্যারালিম্পিক্সে আরও পদক অর্জনের লক্ষ্যে প্যারা-অ্যাথলিটদের জন্য পূর্ণ সমর্থন এবং সুবিধার প্রতিশ্রুতি দিয়েছেন। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য প্যারালিম্পিক্সে এবং প্যারা স্পোর্টসে ভারতের সাফল্যের কথা তুলে ধরেছেন৷ ২০১৬ সালে ৪টি পদক থেকে, ভারত টোকিওতে ১৯টি এবং প্যারিসে ২৯টি পদক জিতেছে।
এই সাফল্য নিয়ে ক্রীড়ামন্ত্রী বলেন, "আমরা আমাদের প্যারা-অ্যাথলিটদের সমস্ত সুযোগ-সুবিধা প্রদান করব যাতে আমরা জিততে পারি৷ ২০২৮ লস অ্যাঞ্জেলেস প্যারালিম্পিকে আরও পদক এবং স্বর্ণপদক।"
প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের পদক সংখ্যা এবার ২৯, যার মধ্যে সাতটি সোনা, ৯টি রুপো, ১৩টি ব্রোঞ্জ রয়েছে, যা ভারতের সর্বকালীন রেকর্ড। টোকিতে ১৯ পদক জিতেছিল ভারত। পদক জয়ের নিরিখে নয়া ইতিহাস সৃষ্টি হয়েছে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে। মোট ২৯টি পদকের মধ্যে অ্যাথলেটিক্স বিভাগ থেকেই এসেছে ১৭টি পদক।
ভারত প্যারালিম্পিক্সে অ্যাথলেটিক্সে মোট ১৭টি পদক জিতে নয়া রেকর্ড সৃষ্টি করেছে। টোকিও প্যারালিম্পিক্সে ভারত অ্যাথলেটিক্স বিভাগ থেকে ৮টি পদক জিততে সক্ষম হয়েছিল, এবার সেই সংখ্যা এক লাফে ১১ বেড়েছে। টোকিও প্যারালিম্পিক্সে ভারত মোট ১৯ পদক জিতেছিল, সেই সংখ্যার কাছাকাছি পৌঁছে গিয়েছেন অ্যাথলেটিক্সেরই পদক সংখ্যা।
শনিবার সকালে দেশে ফেরেন অবনী লেখরা, মোনা আগরওয়াল, রাকেশ কুমার সহ একাধিক পদকজয়ী। যেভাবে মনু ভাকের, শ্রীজেশদের অভ্যর্থনা জানানো হয়েছিল ঠিক একই রকমভাবে স্বাগত জানানো হল পদকজয়ী প্যারালিম্পিয়ানদের। ফুলে, মালায় স্বাগত জানানো হয় প্যারালিম্পিয়ানদের।












Click it and Unblock the Notifications