Paris Paralympics 2024: দেশে ফিরলেন অবনী-রাকেশরা, দিল্লি বিমানবন্দরে রাজকীয় অভ্যর্থনা পদকজয়ীদের, দেখুন ভিডিও

প্যারিসে রেকর্ড গড়েছেন ভারতীয় প্যারা অ্যাথ‌লিটরা। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে গিয়েছে এবারের প্যারালিম্পিক্সে। ইতিমধ্যেই ২৭ পদক জিতে নিয়েছে ভারত। টোকিওতে সর্বাধিক ১৯ পদক জয়ের নজির ছিল ভারতের। রেকর্ড গড়ে শনিবার দেশে ফিরলেন ভারতীয় প্যারা অ্যাথলিটরা। রবিবারই প্যারালিম্পিক্সের সমাপ্তি হবে। ইতিমধ্যেই বেশিরভাগ ইভেন্টই শেষ হয়েছে।

শনিবার সকালে দেশে ফিরলেন অবনী লেখরা, মোনা আগরওয়াল, রাকেশ কুমার সহ একাধিক পদকজয়ী। যেভাবে মনু ভাকের, শ্রীজেশদের অভ্যর্থনা জানানো হয়েছিল ঠিক একই রকমভাবে স্বাগত জানানো হল পদকজয়ী প্যারালিম্পিয়ানদের। ফুলে, মালায় স্বাগত জানানো হল প্যারালিম্পিয়ানদের।

Paris Paralympics

মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ১ বিভাগে সোনা জেতেন অবনী লেখরা। একই ইভেন্টে ব্রোঞ্জ জেতেন মোনা আগরওয়াল। মঙ্গলবার মহিলাদের রাইফেল ৫০ মিটার রাইফেলের থ্রি পজিশন ইভেন্টে নেমেছি‌লেন অবনী, যোগ্যতা অর্জন পর্বের গণ্ডি অতিক্রম করে ফাইনােলের টিকিটও নিশ্চিত করেন।কিন্তু জোড়া পদক জয় তাঁর অধরাই থাকে প্যারিসে।

দিল্লি বিমানবন্দর নামার পর অবনী বলেছেন, 'এবারের প্যারালিম্পিক্স দারুন একটা যাত্রা ছিল, এবার আমরা অতীতের থেকে আরও বেশি সোনার পদক জিতেছি।' অন্যদিকে প্রথমবার প্যারালিম্পিক্সে পদক জয়ী মোনা আগরওয়াল বলেছেন, 'আমার প্রথম প্যারালি্ম্পিক্স ছিল, পদক জিততে পেরে খুবই ভালো লাগছে। দেশে ফিরে সাধারণ মানুষের থেকে এত ভালোবাসা পাচ্ছি ‌সেটার জন্য আরও ভালো লাগছে।'

তিরন্দাজিতে ব্রোঞ্জজয়ী রাকেশ কুমারও আপ্লুত তাঁকে যেভাবে দিল্লি বিমানবন্দরে স্বাগত জানানো হল। রাকেশ বলেন, 'আমার খুব ভালো লাগছে সাধারণ মানুষের থেকে এমন ভালোবাসা ও সম্মান পেয়ে। আমার সাফল্যের সমস্ত কৃতিত্ব কোচদের। আমাদের আরও বেশি পরিশ্রম করতে হবে যাতে আগামী প্যারালিম্পিক্সে পদকের সংখ্যা আরও বাড়ানো যায়।'


শ্যুটিংয়ে ব্রোঞ্জ জিতেছেন মনীশ নারয়াল, দেশে ফিরে নিজের অনুভূতি সম্পর্কে তিনি বলেন, 'আমি প্রত্যেককে ধন্যবাদ জানাতে তাই যারা আমাদের এই যাত্রাপথে সমর্থন করেছেন। মানুষের প্রত্যাশা পূরণ করতে পেরে আমরা খুশি।'

তীরন্দাজিতে সোনাুর পদক জয়ী হরবিন্দর সিং এবং অ্যাথলেটিক্সে জোড়া পদক জয়ী প্রীতি পাল এবার প্যারালি্ম্পিক্সে ভারতের পতাকা বহন করবেন। এই দুই ক্রীড়াবিদ রবিবার প্যারিস প্যারালিম্পিক্স গেমসের সমাপ্তি অনুষ্ঠানের জন্য ভারতের পতাকাবাহক হিসেবে মনোনীত হয়েছেন। আরও সঙ্গে আরও কিছু অ্যাথলিট রয়ে গিয়েছেন যারা সমাপ্তি অনুষ্ঠানে অংশ নেবেন।

প্যারিস প্যারালিম্পিক্সে ভারত এখনও পর্যন্ত ৬টি সোনা, ৯টি রুপো, ১২টি ব্রোঞ্জ সহ ২৭ পদক জিতেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+