Paris Paralympics 2024: দুরন্ত পারফরম্যান্স করে ফাইনালে অবনী, লড়াই করেও ব্যাডমিন্টনে হার মানসীর

টোকিও প্যারালিম্পিক্সে সোনা জিতে ছিলেন ভারতের শ্যুটার অবনী লেখরা। প্যারিসেও সোনার পদক ধরে রাখার লড়াইয়ে নেমেছেন ভারতীয় মহিলা এই প্যারা শ্যুটার। যোগ্যতা অর্জন পর্বেই পদকের স্বপ্ন উস্কে দিলেন অবনী। শুক্রবার যে ইভেন্টগুলি প্যারালিম্পিক্সে ভারতীয় দলের আছে তার মধ্যে অন্যতম শ্যুটিং ও ব্যাডমিন্টন।

দিনের শুরুটা হয়েছিল ব্যাডমিন্টন দিয়েই। কিন্তু মানসী যোশী লড়াই করলেও জয় পেলেন না। কিন্তু অবনী লেখরা নিজের নামের প্রতি ‌সুবিচার করলেন এবং ফাইনালে যোগ্যতা অজর্ন করলেন। এই ইভেন্টে ভারতীয়দের ফোকাস শুধু অবনী লেখরার দিকেই ছিল না, একইসঙ্গে ছিল মোনা আগরওয়ালের দিকে।
শুরু থেকেই ভালো পারফরম্যান্স করতে থাকেন অবনী। শেষ পর্যন্ত ৬২৫.৮ স্কোর করে দ্বিতীয় স্থানে থেকেই ফাইনালের যোগ্যতা অর্জন করলেন অবনী। অন্য ভারতীয় শ্যুটার মোনা আগরওয়াল অবশ্য ৬২৩.১ স্কোর করে ৫ নম্বরে থেকে ফাইনালে টিকিট নিশ্চিত করলেন।

অবনী প্রথম সিরিজে ১০২.২, দ্বিতীয় সিরিজে ১০৩.৭, তৃতীয় সিরিজে ১০৪.৩, চতুর্থ সিরিজে ১০৪.৩, পঞ্চম ও ষষ্ঠ সিরিজে ১০৬.০ স্কোর করেন। সবমিলিয়ে তাঁর স্কোর হয় ৬২৫.৮। গড় ছিল ১০.৪৩০। অন্য দিকে মোনা স্কোরগুলি করেন যথাক্রমে ১০৩.৯, ১০৩.৪, ১০৩.৮, ১০২.৪, ১০৪.১, ১০৫.৫।শেষ পর্যন্ত ৬২৩.১ স্কোর করে তিনিও ফাইনাদলে জায়গা করে নেন।

এবার দুই ভারতীয় প্রযিযোগী নামবেন পদক জয়ের লড়াইয়ের।টোকিও প্যারালিম্পিক্সে পদক জয়ের পর এইবার পদক জিততে পারলেন নতুন নজির গড়বেন অবনী লেখরা। তাঁর থেকে রয়েছে সোনার প্রত্যাশা।

অন্যদিকে ব্যাডমিন্টনে লড়াই করেও হার মানতে হল মানসী জোসীকে। ওকসানা কোজিনার বিরুদ্ধে ১-২ ফলে হারলেন ভারতীয় প্যারা শাটলার। প্রথম গেমে জিতলেও পরের দুটি গেমে হার মানতে হল মানসীকে। ২১-১০, ১৫-২১, ২১-২৩ ফলে হারলেন মানসী। সেইসঙ্গে প্যারিস প্যারালিম্পিক্স থেকে বিদায় নিলেন মানসী।

ব্যাডমিন্টনে তুল্যমূল্য লড়াই করলেন ভারতের মানসী যোশী। প্রথম গেমে হেলায় জয় পেলেও দ্বিতীয় গেম থেকে খেলায় ফেরেন ওকসানা। তৃতীয় গেম গেল চূড়ান্ত ক্লাইম্যাক্সে। শেষ পর্যন্ত একটুর জন্যই জয় হাতছাড়া হল মানসীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+