Paris Paralympics 2024: প্যারিসে জোড়া পদক জয় অধরাই থেকে গেল অবনীর, হতাশ করলেন ভাগ্যশ্রীও

টোকিও প্যারালিম্পিক্সে জোড়া পদক জিতেছিলেন। প্যারিসে শুরুতেই সোনা জিতেছিলেন। কিন্তু একাধিক পদক জয়ের এবার পূরণ হল না অবনী লেখরার। প্যারালিম্পিক্সের দ্বিতীয় দিনে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ১ বিভাগে সোনা জেতেন অবনী লেখরা।

মঙ্গলবার মহিলাদের রাইফেল ৫০ মিটার রাইফেলের থ্রি পজিশন ইভেন্টে নেমেছি‌লেন অবনী, যোগ্যতা অর্জন পর্বের গণ্ডি অতিক্রম করে ফাইনালের টিকিটও নিশ্চিত করেন। ফাইনালে জায়গা করে নেওয়ার পর থেকেই অবনীকে নিয়ে পদকের প্রত্যাশা বাড়তে থাকে। কিন্তু ফাইনালে পঞ্চম স্থানেই শেষ করলেন অবনী। ৪২০.৬ পয়েন্টে থেকেই ফাইনাল ইভেন্ট শেষ করেন অবনী। এরফলে পর পর দুই প্যারালিম্পিক্সে জোড়া পদক জিততে পারলেন না অবনী।

Paralympics

মহিলাদের রাইফেল ৫০ মিটার রাইফেলের থ্রি পজিশন ইভেন্টে যোগ্যতা অর্জন‌ পর্বে অবনী সপ্তম স্থানে শেষ করে ফাইনালের টিকিট নিশ্চিত করেন। অন্যদিকে এই ইভেন্টে নেমেছিলেন ভারতের আরও এক পদকজয়ী মোনা আগরওয়াল। তিনি আবার ফাইনালের যোগ্যতা অর্জন করতেই ব্যর্থ হন।

টোকিও প্যারালিম্পিক্সে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ১ বিভাগে সোনা জয়ের পাশাপাশি ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে এসএইচ ১ বিভাগে ব্রোঞ্জও জেতেন। ভারতের প্রথম মহিলা অ্যাথলিট হিসেবে একটি প্যারালিম্পিক্সের ইতিহাসে জোড়া পদকজয়ের রেকর্ড গড়েছিলেন অবনী।

ভারত ইতিমধ্যেই তিনটি সোনা, পাঁচটি রুপো, সাতটি ব্রোঞ্জ পদক জিতে মোট ১৫টি পদক জিতে নিয়েছে। কিন্তু অবনী, মোনা শ্যুটিংয়ে পদক হাতছাড়া করায় ভারতের প্রত্যাশা পূরণ হল না মঙ্গলসবার। সোমবার দিনভর একাধিক পদক জিতলেও মঙ্গলবার সেই তুলনায় খানিকটা ফিকে হয়ে গেল ভারত।

অবনী, মোনাদের মতোই শটপুট খেলোয়াড় ভাগ্যশ্রী যাদবও ব্যর্থ হলেন।মঙ্গলবার প্যারালিম্পিক্সের মহিলাদের শট পুটে (এফ৩৪) পঞ্চম স্থানে শেষ করেন ভারতের ভাগ্যশ্রী যাদব৷ প্যারালিম্পিক্সে এটা তার দ্বিতীয় উপস্থিতি, ৭.২৮ মিটার থ্রো রি করেছিলেন কিন্তু পদক জয়ের জন্য এটি যথেষ্ট ছিল না।

চিনের লিজুয়ান জু ৯.১৪ মিটারের মরশুমের সেরা থ্রো করে সোনা জেতেন। পোল্যান্ডের লুসিনা কর্নোবিস ৮.৩৩ মিটার প্রচেষ্টায় রুপো জিতেছেন। ৩৯ বছর বয়সী ভারতীয় মহারাষ্ট্রের নান্দেদ জেলার বাসিন্দা ভাগ্যশ্রী এবার উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক ছিলেন । ২০০৬ সালে একটি দুর্ঘটনার কারণে তার পা হারানোর পর তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে পড়েন। টোকিওতে পদক জিতলেও এবার তা পারলেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+