Paris Olympics 2024: মেয়ের সাফল্যে মায়ের চোখে জল, সোনা জিতে দেশে ফেরার অঙ্গীকার ভিনেশের

Paris Olympics 2024: ভারতের প্রথম মহিলা কুস্তিগীর হিসেবে অলিম্পিক্স ফাইনালে উঠে ইতিহাস গড়েছেন ভিনেশ ফোগাট। গত বছরও তাঁকে কাটাতে হয়েছিল দিল্লির রাজপথে।

মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগে ফেডারেশনের তৎকালীন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং ও অন্যান্য কর্তাদের বিরুদ্ধে প্রতিবাদ-আন্দোলনের মুখ ছিলেন ভিনেশ।

Paris Olympics 2024

শারীরিকভাবে পুলিশি নিগ্রহের শিকার হতে হয়েছিল। দেশবিরোধী তকমা সাঁটিয়ে দেওয়া হয়েছিল ভিনেশের নামে। মানসিকভাবেও তাঁর উপর নানাবিধ চাপ তৈরি করা হয়। ভিনেশের চরিত্র হননেও নেমেছিলেন অনেকে, রাজনীতির রং লাগিয়ে।

সেই ভিনেশ ফোগাট কয়েক মাসের ব্যবধানে অলিম্পিক্সে রুপো নিশ্চিত করে ফেলেছেন, লক্ষ্য সোনা। কুস্তিগীরদের ন্যায্য আন্দোলনে সরব হওয়ায় যে ঝক্কি সামলাতে হয়েছে, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন ও অর্জুন পুরস্কার প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাস্তায় নামিয়ে রেখে এসেছিলেন সেই ভিনেশই আজ গর্বিত করলেন দেশকে। সপাটে কষিয়ে চড় মারলেন ব্রিজভূষণ ও তাঁর অনুগামীদের।

প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে কংগ্রেসের অনেকেই ভিনেশকে শুভেচ্ছাবার্তা দিয়েছেন। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস মনে করিয়ে দিয়েছে, ভিনেশের সঙ্গে বিজেপি তথা কেন্দ্রের আচরণের কথা। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য এক্স হ্যান্ডলে ভিনেশের প্রশংসা করলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনও কোনও পোস্ট করেননি।

অনেকে কটাক্ষ করে লিখেছেন, ভিনেশ শুধু বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়েছেন তা নয়, তিনি নরেন্দ্র মোদীর ইগো, ব্রিজভূষণ শরণ সিংয়ের পাশাপাশি বিজেপির আইটি সেলকেও পরাস্ত করেছেন। মোদী ফোন করলে ভিনেশের তা কেটে দেওয়া উচিত বলেও পরামর্শ দিয়েছেন কেউ কেই। ছড়িয়েছে মোদীকে নিয়ে নানা মিম।

মেয়ের সাফল্যে চোখে জল মা প্রেমলতার। বাউট শেষেই ভিনেশ ভিডিও কলে কথা বলেন মায়ের সঙ্গে। মাকে বলেন, সোনা জিতেই ফিরব। রিও অলিম্পিক্সে চোট পেয়ে স্ট্রেচারে শুয়ে বেরিয়ে যেতে হয়েছিল। টোকিও অলিম্পিক্সেও সময়টা ভালো যায়নি। অধরা অলিম্পিক্স পদক মঙ্গলবারই বন্ধু ভিনেশ নিশ্চিত করায় খুশি সাক্ষী মালিক। তিনি চান, ভিনেশ সোনা জিতেই ফিরুন।

ভিনেশ সেমিফাইনাল জেতার পর সাংবাদিকদের সঙ্গে খুব বেশি কথা বলেননি। তিনি বলেন, বুধবার গুরুত্বপূর্ণ দিন। ফাইনালের পরই কথা হবে। ভিনেশ নানা প্রতিবন্ধকতা পেরিয়ে ফাইনালে, সোনার কাছাকাছি। সেই মুহূর্তে চোখের জল ধরে রাখতে পারেননি ভিনেশের হাঙ্গেরিয়ান কোচ ওলার আকোস। তিনি সব সময় ভিনেশকে উৎসাহিত করেছেন, কঠিন সময়েও।

ভিনেশের সাফল্যে উচ্ছ্বসিত অভিনব বিন্দ্রা থেকে নীরজ চোপড়া। নীরজ বলেছেন, সুসাসিকে হারানো বিরাট বড় কীর্তি। আশা করি, ভিনেশ সোনা জিতবেন।

অভিনব বিন্দ্রা এক্স হ্যান্ডলে লেখেন, লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, কম ওজনের ক্যাটাগরিতে অংশগ্রহণ, প্রতিপক্ষ অপরাজেয় বিশ্বচ্যাম্পিয়ন, কিছুই ভিনেশকে থামাতে পারেনি। ভিনেশের সোনা জয়ের জন্য গলা ফাটাতে প্রস্তুত। দৃঢ় প্রত্যয়, অদম্য শক্তিতে ভিনেশ আজ সকলের প্রেরণা, মানছেন বিন্দ্রাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+