Paris Olympics 2024: আমন-হিগুচি দ্বৈরথে কে এগিয়ে? সুশীলের পরামর্শ মাথায় রেখে আইডল রবির কীর্তি ভাঙার হাতছানি

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে ভারতের একমাত্র পুরুষ কুস্তিগীর আমন শেরাওয়াত। পুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি বিভাগের সেমিফাইনালে পৌঁছে গেলেন আজ।

অলিম্পিক্সে পদক নিশ্চিত করা থেকে তিনি আর এক ধাপ দূরে। অবশ্য সেমিফাইনালে হেরে গেলেও তিনি থাকবেন ব্রোঞ্জের লড়াইয়ে। তবে আমনের চোখ সোনাতেই।

Paris Olympics 2024 -

হরিয়ানার ঝাজ্জর জেলার বিরোহর গ্রামে জন্ম। এখন বয়স ২১। মাত্র ৯ বছর বয়সে তিনি ভর্তি হন ছত্রসল স্টেডিয়ামে কুস্তির প্রশিক্ষণে। ওই বয়সে বাড়ির লোকজনদের জন্য মন খারাপ করতো। তখন থেকেই আমনকে আগলে রাখেন ললিত কুমার।

ললিতের ছাত্র রবি দাহিয়া টোকিও অলিম্পিক্সে ৫৭ কেজি বিভাগেই রুপো জিতেছিলেন। তবে এবার রবি অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করতে পারেননি। যদিও ললিতের আরেক ছাত্র আমন অলিম্পিক্স অভিষেকের দিনে দুটি বাউট জিতেছেন দাপটের সঙ্গে।

প্রথম বাউট জয় ১০-০, দ্বিতীয়টিতে জয় ১২-০। আমন মাত্র ১১ বছর বয়সের মধ্যেই বাবা-মাকে হারান। তারপর থেকেই ছত্রসল তাঁর ঘর-বাড়ি-সাধনার স্থল। ললিতের প্রশিক্ষণে নিজেকে সমৃদ্ধ করেছেন। তাঁর আইডল রবি দাহিয়া। রবি টোকিও অলিম্পিক্সে পদক জেতার পর আমনের ঘরে রবির ছবি টাঙানো আছে বলে জানালেন সাক্ষী মালিক।

ঈশ্বরপ্রদত্ত প্রতিভা আমনের বড় শক্তি আক্রমণাত্মক রণকৌশল আর স্পিড। আজ তার প্রতিফলন দেখা গিয়েছে। আমনের কেরিয়ারে সাফল্যের হারও চমকপ্রদ। এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কয়েকটি বাউটে তিনি পরাস্ত হয়েছিলেন নিজের ভুলেই।

ডিফেন্সে কম মনোযোগী হওয়ার ফায়দা তুলেছিলেন প্রতিপক্ষরা। আমনের কথায়, তিহাড় জেল থেকে তাঁকে ফোন করেছিলেন সুশীল কুমার। সুশীল আমনকে বলেন, রক্ষণাত্মক কৌশল অবলম্বন না করে আক্রমণাত্মক খেলা চালিয়ে যেতে। তাতেই সাফল্য পাচ্ছেন।

গত বছর তিনি আস্তানায় এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন। এশিয়ান গেমসে জেতেন ব্রোঞ্জ। ২০২১ সালে তিনি প্রথম জাতীয় চ্যাম্পিয়নশিপ সোনা জিতেছিলেন। ২০২২ সালে আলমাটি ও চলতি বছর জাগ্রেব গ্রাঁ প্রিতে তিনি সোনা জেতেন।

জাগ্রেব ওপেনে তিনি ১০-০ ব্যবধানে ফাইনালে হারিয়েছিলেন চিনের জু ওয়ানহাওকে। সেমিফাইনালে অনূর্ধ্ব ২৩ বিশ্বচ্যাম্পিয়ন আমনের সামনে জাপানের রেই হিগুচি। চেনা প্রতিপক্ষ। তবে পারস্পরিক দ্বৈরথে আমনের চেয়ে এগিয়ে হিগুচি।

হিগুচি রিও অলিম্পিক্সে রুপো জিতেছিলেন। গত জুনে হাঙ্গেরি র‍্যাঙ্কিং সিরিজের ফাইনালে তিনি আমনকে হারিয়েছিলেন ১১-১ ব্যবধান। আমন অবশ্য আজকের দ্বৈরথে মাথায় রাখবেন টোকিও অলিম্পিক্সে রুপোজয়ী তথা তাঁর আইডল রবি দাহিয়াকে হারানোর মুহূর্ত। সেটাই হতে পারে তাঁর বড় মোটিভেশন।

২০০০ সালের পর এই প্রথম অলিম্পিক্সে ভারতের কুস্তিগীরদের মধ্যে একজনই পুরুষ। আর তিনিই পদকের সম্ভাবনা দেখাচ্ছেন। অলিম্পিক্সের কোটা দখলের তিনটি টুর্নামেন্টে খেলেই পেয়েছিলেন ছাড়পত্র। গত মার্চে আমন ১৪-১৩ ব্যবধানে হারিয়েছিলেন রবিকে। আগ্রাসী রণকৌশলেই তিনি বাজিমাত করতে চান। সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল পিকচারে রয়েছে প্যারিস অলিম্পিক্সের স্বর্ণপদকের ছবি। আপাতত তাতেই পাখির চোখ আমনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+