Paris Olympics 2024: মনুর মায়ের কাছে নীরজ...! বিয়ের গুঞ্জনের মধ্যে এ কী বললেন ব্রোঞ্জজয়ীর বাবা?
Paris Olympics 2024: প্যারিসে মনু ভাকের ও তাঁর মা সুমেধা ভাকেরের সঙ্গে নীরজ চোপড়ার একান্ত কথোপকথন। ওয়ানইন্ডিয়ার জোড়া ভিডিওয় তোলপাড় নেট দুনিয়া।
মনুর সঙ্গে যেভাবে নীরজকে কথা বলতে দেখা গিয়েছে, তাঁদের একসঙ্গে ছবি তুলে দিচ্ছেন সুমেধা, আবার নিজের মাথায় নীরজের হাত ছোঁয়াচ্ছেন মনুর মা- তাতে দুই অলিম্পিয়ানের বিয়ের জল্পনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

সুমেধা ভাকের যেভাবে নীরজের সঙ্গে কথা বলার সময় তাঁর হাত ধরে মাথায় ঠেকিয়েছেন তা দেখে অনেক নেটাগরিক কমেন্ট করেছেন, বিয়ের কথাবার্তা পাকা। নীরজের সম্মতি নিয়ে তাঁর হাত মাথায় ঠেকিয়ে নাকি প্রতিশ্রুতিও আদায় করে নিয়েছেন সুমেধা।
ওই ভাইরাল ভিডিওয় কেউ এমন কমেন্টও করেছেন যে, সব মা চান মেয়ের জন্য উপযুক্ত পাত্রের সন্ধান করতে। নীরজ অলিম্পিক্সে দু-বারের পদকজয়ী, মনুও এবার প্যারিস অলিম্পিক্সে ১০ মিটার এয়ার পিস্তল ও ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ফাইনালে ব্রো়ঞ্জের দখল নিয়েছেন। ফলে তাঁদের জুটি হতে পারে পারফেক্ট ম্যাচ!
এমন জল্পনার মধ্যেই এবার মুখ খুললেন মনুর বাবা রাম কিষাণ ভাকের। একটি হিন্দি সংবাদমাধ্যমে তিনি বলেছেন, মনুর এখন বয়স কম। তাঁর বিয়ের বয়সই হয়নি। বিয়ে নিয়ে আমরা ভাবছিই না এই মুহূর্তে। মনুর মা নীরজকে নিজের ছেলে বলেই মনে করেন।
নীরজের পরিবারের তরফেও এ বিষয়ে বলা হয়েছে, নীরজ দেশের হয়ে পরপর দু-বার অলিম্পিক্স থেকে পদক জিতেছেন। সে কারণেই নীরজের বিয়ে নিয়ে অনেকের কৌতূহল তৈরি হয়েছে। তবে নীরজের বিয়ে যখন হবে, কার সঙ্গে, কবে হবে তা সকলেই যথাসময়ে জানতে পারবেন।












Click it and Unblock the Notifications