Paris Olympics 2024: ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপার পেসারের ছেলে কাঁপাচ্ছেন অলিম্পিক্স, USA-কে জেতালেন সোনা

Paris Olympics 2024: বাবা ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি বিশ্বকাপ খেলেছেন। ১৯৮৭ ও ১৯৯২ সালে। আর ছেলের দখলে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে জোড়া পদক।

টোকিও অলিম্পিক্সে পুরুষদের হার্ডলসে জিতেছিলেন রুপো। ফোর ইনটু ফোর হান্ড্রেড মিটার রিলেতে জেতেন ব্রোঞ্জ। প্যারিসে রাই বেঞ্জামিন দখলে নিলেন ৪০০ মিটার হার্ডলসের সোনা।

Paris Olympics 2024

রাই হলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেসার উইনস্টন বেঞ্জামিনের পুত্র। উইনস্টন ক্যারিবিয়ান বাহিনীর হয়ে ২১টি টেস্টে ৬১টি উইকেট নিয়েছেন। ৮৫টি একদিনের আন্তর্জাতিকে রয়েছে ১০০টি উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৭৬ ও লিস্ট এ-তে ২৬৩ উইকেট আছে।

১৯৮৭ সালে দিল্লিতে ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল উইনস্টনের। ১৯৯৫ সালে খেলেছেন শেষ টেস্ট। ১৯৮৬ সাল থেকে ১৯৯৫ অবধি উইনস্টন একদিনের আন্তর্জাতিক খেলেন। ১৯৯৮ সালের পর আর ক্রিকেট খেলেননি।

উইনস্টন ও জিনেট ম্যাসনের পুত্র রাই। জন্ম ১৯৯৭ সালে নিউ ইয়র্কের মাউন্ট ভার্ননে। বাবা ছিলেন ক্রিকেটার। উইনস্টন প্রথমে ব্যাটার হতে চেয়েছিলেন। খেলতেন আমেরিকান ফুটবলও। যদিও শেষ অবধি ক্লাস সেভেনে পড়ার সময় থেকেই অ্যাথলেটিক্সকে আপন করে নেন।

কোনও রেসের আগে নিজেকে মানসিকভাবে ফুরফুরে রাখেন ইউটিউবে রান্নার শো দেখে আর গান শুনে। প্যারিসে এসেছিলেন বিশ্বরেকর্ড গড়ে ৪০০ মিটার হার্ডলসে সোনা জয়ের লক্ষ্যে। উল্লেখ্য, বিশ্বরেকর্ডের অধিকারী কার্স্টেন ভারহোল্ম, তিনি সময় নেন ৪৫.৯৪ সেকেন্ড।

রাই প্যারিস অলিম্পিক্সে সোনা জিতলেন ঠিকই, তবে ভাঙতে পারলেন না বিশ্বরেকর্ড। রাই রেস কমপ্লিট করেন ৪৬.৪৬ সেকেন্ডে। তবে বিশ্বরেকর্ডের অধিকারী নরওয়ের ভারহোল্মকে ৪৭.০৬ সেকেন্ড সময় করে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হলো। ৪৭.২৬ সেকেন্ড করে ব্রোঞ্জ জেতেন আলিশন দস সান্তোস।

টোকিও অলিম্পিক্সে ভারহোল্ম ৪০০ মিটার হার্ডলসে সোনা জিতেছিলেন। সেবার রুপো জিতেছিলেন রাই। এবার রাইয়ের দখলে গেল সোনা, ভারহোল্ম থাকলেন দ্বিতীয় স্থানে। পরিবার ও বন্ধুবান্ধবদের সামনে এই কীর্তি গড়ে স্বাভাবিকভাবেই খুশি রাই।

অলিম্পিক্সে পরপর দু-বার রাই পদক জিতলেন। টোকিও অলিম্পিক্সে জেতেন জোড়া পদক। রিলেতে সোনা, হার্ডলসে রুপো। প্যারিসে ৪০০ মিটার হার্ডলসের সোনায় তাঁর অলিম্পিক্স পদকের সংখ্যা বেড়ে হলো তিন।

এ ছাড়া বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০১৯ সালে দোহা ও ২০২২ সালে ইউজিনে চারশো মিটার হার্ডলসে তিনি রুপো জিতেছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ফোর ইনটু ফোর হান্ড্রেড মিটার রিলেতে ২০১৯ সালে দোহা ও ২০২৩ সালে বুদাপেস্টে সোনা জিতেছিলেন। বুদাপেস্টে ৪০০ মিটার হার্ডলসে জেতেন ব্রোঞ্জ। গত বছর ডায়মন্ড লিগে ৪০০ মিটার হার্ডলসে সোনাজয়ী এবার সোনা জিতলেন অলিম্পিক্সেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+