Paris Olympics 2024: প্যারিসে লক্ষ্য পদকের হ্যাটট্রিক! প্রণয়-লক্ষ্য জুটির বিরুদ্ধে সিন্ধু গর্জন, ভাইরাল ভিডিও
Paris Olympics 2024: পিভি সিন্ধুর সামনে প্রথম ভারতীয় হিসেবে বিরাট রেকর্ডের হাতছানি। এর আগে, কেউ ব্যক্তিগত ইভেন্টে টানা ২টি অলিম্পিক্স থেকে পদক জিততে পারেননি।
২০১৬ সালে রিও অলিম্পিক্সে রুপো ও তিন বছর আগে টোকিওয় ব্রোঞ্জ জিতেছিলেন সিন্ধু। এবার সোনা জিতেই পদকের হ্যাটট্রিক গড়ার লক্ষ্যে ভারতের সেরা মহিলা শাটলার।

যদিও সিন্ধুর লড়াই এবারও সহজ হবে না। সব যদি ঠিকঠাক চলে তাহলে সোনার লক্ষ্যে এগিয়ে যেতে সিন্ধুকে জিততে হবে বিশ্বের ২ নম্বর তারকা তথা দ্বিতীয় বাছাই চিনের চেন ইউফেইকে। সেটা যদি সিন্ধু পারেন তাহলে তা হবে বড় অঘটন।
সিন্ধু যে গ্রুপে রয়েছেন তা খুব একটা কঠিন নয়। গ্রুপশীর্ষে তাঁকে থাকতে হলে বিশেষ বেগ পেতে হবে না। সিন্ধুর সঙ্গে একই গ্রুপে আছেন বিশ্বের ৭৫ নম্বর এস্তোনিয়ার ক্রিস্টিন কুবা ও মালদ্বীপের ফতিমাথ নাবাহা আবদুল রাজ্জাক, যিনি বিশ্বের ১১১ নম্বর প্লেয়ার।
রাউন্ড অব সিক্সটিনে সিন্ধুর সম্ভাব্য প্রতিপক্ষ বিন জিয়াও, যাঁকে হারিয়ে সিন্ধু টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন। সেমিফাইনালে সিন্ধুর সঙ্গে দেখা হতে পারে ইউফেইয়ের। অলিম্পিক্সের আগে সিন্ধুর পারফরম্যান্সে যেখানে ধারাবাহিকতার অভাব, সেখানে দারুণ ছন্দে আছেন ইউফেই।
সিন্ধু বনাম ইউফেইয়ের পারস্পরিক দ্বৈরথের ফল ৬-৬। যদিও সর্বশেষ সাক্ষাতে ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে তিন গেমের লড়াইয়ে সিন্ধুকে হারিয়ে দেন ইউফেই। সিন্ধু অবশ্য গেমস ভিলেজে পৌঁছনোর পর কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন।
Inspired to see our shuttlers gearing up and practicing hard to give their best in #ParisOlympics2024!
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) July 24, 2024
With a team as strong & determined as ours, the hopes & prayers of millions of Indians stand tall with them. Let's cheer our champions on to victory! #Cheer4Bharat pic.twitter.com/bek5cL1fyT
বিশেষ অনুশীলনেও নজর কাড়লেন। সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর পোস্ট করা ভিডিও ভাইরাল। যাতে দেখা গিয়েছে সিন্ধু ১ বনাম ২ ড্রিলের চ্যালেঞ্জ সামলাচ্ছেন। কোর্টের অপর প্রান্তে রয়েছেন এইচএস প্রণয় ও লক্ষ্য সেন। এই দুজনেও অলিম্পিক্সে পদকের দাবিদার। অনুশীলনে তাঁদের জুটির বিরুদ্ধে সিন্ধুকে একাই খেলতে দেখা গিয়েছে। যা অবাক করার মতো। এতেই স্পষ্ট, পদক জিততে কোনও খামতি রাখতে নারাজ সিন্ধু।












Click it and Unblock the Notifications