Paris Olympics 2024: মনু-সরবজ্যোৎকে অভিনন্দন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর, মমতার বার্তায় 'টিম ইন্ডিয়া'
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে ভারতের দ্বিতীয় পদকটি সুনিশ্চিত করলেন মনু ভাকের ও সরবজ্যোৎ সিং। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতে।
মনু ও সরবজ্যোৎ দুজনেই হরিয়ানার। তাঁদের বাড়িতে উৎসবের মেজাজ। চলছে মিষ্টিমুখের পালা। মনু ও সরবজ্যোৎকে অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স হ্যান্ডলে লেখেন,১০ মিটার এয়ার পিস্তলে মিক্সড টিমে ব্রোঞ্জ জেতার জন্য মনু ভাকের ও সরবজ্যোৎ সিংকে অভিনন্দন। প্রথম ভারতীয় ভারতীয় মহিলা হিসেবে একই অলিম্পিক্স থেকে দুটি পদক জিতে ইতিহাস গড়েছেন মনু। তিনি আমাদের গর্বিত করেছেন। তাঁকে ও সরবজ্যোৎকে আগামী দিনে আরও সাফল্য লাভের শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি।
Congratulations to Manu Bhaker and Sarabjot Singh for winning bronze medal for India in the mixed team 10 metre air pistol event for shooting!
— President of India (@rashtrapatibhvn) July 30, 2024
Manu Bhaker has created history, becoming the first woman shooter from India to win two medals in the same Olympic games. She has done us…
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডলে লিখেছেন, অলিম্পিক্সে ১০ মিটার এয়ার পিস্তলে মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জেতায় মনু ভাকের ও সরবজ্যোৎ সিংকে অভিনন্দন। দুজনেই দারুণ স্কিল ও টিমওয়ার্কের দৃষ্টান্ত রেখেছেন। 'ইন্ডিয়া'-র সকলেই খুব খুশি।
Our shooters continue to make us proud!
— Narendra Modi (@narendramodi) July 30, 2024
Congratulations to @realmanubhaker and Sarabjot Singh for winning the Bronze medal in the 10m Air Pistol Mixed Team event at the #Olympics. Both of them have shown great skills and teamwork. India is incredibly delighted.
For Manu, this… pic.twitter.com/loUsQjnLbN
মোদী এদিন মনুর বিশেষভাবে প্রশংসা করে টুইটে লেখেন, মনু অলিম্পিক্সে দ্বিতীয় পদক জিতলেন। তিনি ধারাবাহিক উৎকর্ষ ও ডেডিকেশনের নজির রেখেছেন। মোদীর বার্তায় ব্যবহার করা হয়েছে চিয়ার ফর ভারত হ্যাশট্যাগ।
হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি বলেন, হরিয়ানার ক্রীড়াবিদরা আবারও ইতিহাস গড়লেন। মনু ও সরবজ্যোৎ দুজনেই হরিয়ানার। এখনও অবধি এবারের অলিম্পিক্সে জেতা ২টি পদকেই হরিয়ানার অবদান থাকায় আমি খুশি। হরিয়ানার প্লেয়ারদের জন্য গোটা দেশ গর্বিত।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে লেখেন, মনু ভাকের ও সরবজ্যোৎ সিং ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্ট থেকে দেশকে দ্বিতীয় পদক এনে দেওয়ায় অভিনন্দন। বিশেষ অভিনন্দন মনুকে, স্বাধীনতার পর প্রথম ক্রীড়াবিদ হিসেবে একই অলিম্পিক্স থেকে দুটি পদক জেতার জন্য। টিম ইন্ডিয়া হ্যাশট্যাগ ব্যবহার করে মমতা আশা প্রকাশ করেন, ভারতীয় ক্রীড়াবিদরা এবারের অলিম্পিক্সে সকলকেই আরও সাফল্যের মাধ্যমে অভিভূত করবেন। ক্রীড়াবিদদের জন্য সকলে গর্বিত।












Click it and Unblock the Notifications