Paris Olympics 2024: অবসরের পরই পেলেন বড় দায়িত্ব, হকিতে এবার নতুন ভূমিকায় শ্রীজেশ
প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেই ভারতীয় দল থেকে বিদায় নিয়েছেন গোলরক্ষক পিআর শ্রীজেশ। ভারতীয় হকিতে একটা বর্ণময় অধ্যায়ের সমাপ্তিও হয়েছে। বৃহস্পতিবারই ভারতীয় দল থেকে অবসর নিয়ে এবার নতুন ইনিংস শুরু করতে চলেছেন শ্রীজেশ। এতদিনে মাঠে নেমে খেলে দলকে জেতাতেন। এবার মাঠের বাইরে দাঁড়িয়ে রণকৌশল তৈরি করবেন।
অবসর নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বড় দায়িত্ব পেলেন সদ্য প্রাক্তন হওয়া শ্রীজেশ। এবার ভারতীয় জুনিয়র হকি দলের কোচ নিযুক্ত হলেন শ্রীজেশ। শুক্রবার হকি ইন্ডিয়ার পক্ষ থেকে শ্রীজেশকে নতুন দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। অর্থ্যাত এবার কোচিং ইনিংস শুরু করছেন শ্রীজেশ।

শুক্রবার হকি ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় পুরুষ জুনিয়র হকি দলের কোচ নিযুক্ত করা হয়েছে শ্রীজেশকে। এটি একটি কিংবদন্তি পদক্ষেপ। পিআর শ্রীজেশ জুনিয়র পুরুষ হকি দলের নতুন প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন। খেলা থেকে কোচিং, আপনি সব তরুণদের অনুপ্রাণিত করে চলেছেন। আপনার নতুন কোচিং ইনিংসের জন্য অনেক শুভেচ্ছা।'
২০২১ সালে ভারতীয় ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ পুরস্কার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পান শ্রীজেশ। ২০২১ এবং ২০২২ সালে এফআইএইচ গোলকিপার অফ দ্য ইয়ার পুরস্কারও জেতেন তিনি। গত বছর এশিয়ান গেমসেও ভারতের সোনার পদক জেতায় মুখ্য অবদান ছিল শ্রীজেশের।
অলিম্পিক্স শুরুর আগেই ঘোষণা করেছিলেন, এই প্রতিযোগিতার পরই তিনি অবসর নেবেম। তুলে রাখবেন স্টিক। আর অলিম্পিক্স জুড়ে তাঁর দুরন্ত পারফরম্যান্সে উদ্বেল হয়েছে আসমুদ্রহিমাচল, শ্রীজেশের অবসর-সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে।
বিদায়বেলায় শ্রীজেশ বললেন, 'আমার মনে হয় শেষ করার এটাই ভালো রাস্তা ছিল। যাক আমাদের খালি হাতে দেশে ফিরতে হল না। এই সমর্থনের জন্য় সকলকে ধন্য়বাদ। আমরা দারুণ খেলেই পদক জিতেছি।
এদিকে, অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে শ্রীজেশ অথবা নীরজ চোপড়ার মধ্যে কেউ একজন ভারতীয় পুরুষ দলের থেকে পতাকা বাহক হবেন। মহিলাদের মধ্যে পতাকা বহন করবেন মনু ভাকের।












Click it and Unblock the Notifications