Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Paris Olympics 2024: পরের অলিম্পিক্সে জিতবেন সোনা, প্রধানমন্ত্রীকে প্রতিশ্রুতি ব্রোঞ্জজয়ী আমনের

টি২০ বিশ্বকাপ জেতার পর শুধু সোশ্যাল মিডিয়াতে নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে ফোন করেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়কে। অলিম্পিক্সেও সেই ধারা বজায় রেখেছেন। ভারতীয়দের মধ্যে কেউ অলিম্পিক্সে পদক জিতলেই মোদী তাঁকে ফোন করছেন। ব্যতিক্রম হল না আমন শেরাওয়াতের ক্ষেত্রেও।

শুক্রবার প্যারিস অলিম্পিক্সের কুস্তিতে ব্রোঞ্জ জেতেন ২১ বছরের আমন শেরাওয়াত। শনিবারই তাঁকে ফোন করলেন মোদী। প্রধানমন্ত্রীকে আমন জানিয়েছেন, প্যারিসে ব্রোঞ্জে সন্তুষ্ট হলেও আমন জানিয়ে দিয়েছেন, ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে তাঁর লক্ষ্য সোনা।

Paris Olympics

মোদী আমনকে বলেন, "আপনি দেশবাসীর আশা পূরণ করেছেন। আপনি 'আখড়া'কে আপনার বাড়ি বানিয়েছেন, এমন কৃতিত্ব খুব কমই জনই করতে পারেন। আপনার জীবন সমগ্র ভারতের কাছে অনুপ্রেরণা।’ আমন প্রধানমন্ত্রীকে পাল্টা জানিয়েছেন, 'আগামী অলিম্পিক্সে আমার লক্ষ্য সোনা। আমি আমার দেশের জন্য একটি পদক জিততে পেরে খুবই খুশি, তবে এখানেই থেমে থাকব না। আমি ভারতের জনগণকে বলতে চাই যে আমি অবশ্যই পরের অলিম্পিক্সে দেশের জন্য একটি সোনার পদক জিতব।"

আমন আরও বলেন, আমার লক্ষ্য ছিল ছিল সোনা কিন্তু এবার আমাকে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। সেমিফাইনালে হারটা ভুলে যেতে হয়েছিল। আমি নিজেকে বলেছিলাম, সেমিফাইনাফলের হার ভুলে পরের ম্যাচের জন্য ফোকাস করতে হবে। সুশীল কুমারজি দুটি পদক জিতেছেন, আমি ২০২৮ সালে জিতব এবং তারপরে ২০৩২ সালেও জিততে চাই।'

মাত্র ১০ বছর বয়সে মা-কে হারান আমন। সেই শোক সামলানোর আগেই এক বছরের মধ্যে তাঁর বাবার মৃত্যু হয়। অভিভাবকহীন ছোট্ট আমনকে ঘিরে ধরে অবসাদ।মা-বাবাকে হারানোর পর কাকার কাছে থাকতেন অলিম্পিয়ান এই ভারতীয় কুস্তিগীর।

১২ বছর বয়সে তাঁকে ছত্রশাল-র কুস্তি অ্যাকাডেমিতে ভর্তি করে দেন তাঁরা। ২০১৪ সালে এই কুস্তি প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হন ১১ বছরের আমন। ১০ বছরে নিজেকে তৈরি করেছেন। অবশেষে মাত্র ২১ বছর বয়সেই পেলেন অলিম্পিক্সের পদক।এই প্রথম বার অলিম্পিকে নেমেছিলেন আমন। আর অলিম্পিকে অভিষেকেই হরিয়ানার ২১ বছরের কুস্তিগির পদক দিয়েছেন দেশকে।

এরআগে মোদী সমাজ মাধ্যমে আমনের প্রশংসা করে লেখেন, 'আমাদের কুস্তিগীরদের জন্য দেশ আরও গর্বিত হল। প্যারিস অলিম্পিক্সে পুরুষদের ৫৭ কেজি ফ্রি স্টাইলে ব্রোঞ্জ পদক জয়ের জন্য আমন শেরাওয়াতকে অনেক অভিনন্দন। ওর অধ্যবসায় ও খেলার প্রতি দায়বদ্ধতা স্পষ্টই বোঝা যায়। গোটা দেশ ওর এই কীর্তিতে উচ্ছ্বসিত।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+