প্রতীক্ষার অবসান। শুক্রবার থেকে শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক্স। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিতে চাইছে ফ্রান্স। প্রতিযোগিতার ইতিহাসে এই প্রথম বার নদীতে হবে পুরো অনুষ্ঠান। মোট ছ'কিলোমিটার নদীপথে বিভিন্ন দেশের প্রতিযোগীদের নিয়ে শোভাযাত্রা হবে। প্রতিযোগীরা নৌকায় থাকবেন। মাঝখানে বিভিন্ন সেতুর উপরে হবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।
ভারতীয় অলিম্পিক্স সংস্থার পক্ষ থেকেও প্যারিস অলিম্পিক্সের জন্য ১১৭ জনের দল পাঠানো হয়েছে। ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে ১১৭ জন অ্যাথলিটের নামে সিলমোহর দেওয়া হয়েছে। এবার উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন পিভি সিন্ধু এবং শরথ কমল।শ্যেন নদীতে ৯৪টি নৌকায় সাড়ে ১০ হাজার প্রতিযোগী থাকবেন। ৫ লক্ষ দর্শকের সামনে হবে অলিম্পিক্সের উদ্বোধন।
ছবি পিটিআই
Jul 27, 2024, 1:43 am IST
শেষে ফ্রান্স
প্যারিস অলিম্পিক্সে প্যারেড অব নেশনস চলছে। শেষ তিনটি বোটে এলো যথাক্রমে অস্ট্রেলিয়া (২০৩২ অলিম্পিক্স আয়োজক), মার্কিন যুক্তরাষ্ট্র (২০২৮-এর আয়োজক), ও ফ্রান্স (এবারের আয়োজক)।
একের পর এক দেশ বোট প্যারেডে। সকলের শেষে আয়োজক ফ্রান্স। বৃষ্টিতে ক্রীড়াবিদ থেকে শিল্পী সকলেই ভিজছেন। যদিও উন্মাদনায় ঘাটতি নেই।
Jul 27, 2024, 12:28 am IST
কিংবদন্তি মহিলাদের সম্মান
লেখক থেকে শিল্পী, কিংবদন্তি মহিলাদের সম্মান জানানো হল প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনের মঞ্চে।
Jul 27, 2024, 12:17 am IST
প্রবেশ করল ভারত
প্যারেডের মূল অংশে প্রবেশ করল ভারত। ভারতের পতাকা বহন করছেন পিভি সিন্ধু, শরথ কমল। এবার ভারতীয় দলকে নিয়ে রয়েছে পাহাড় প্রমাণ প্রত্যাশা। মোট ১১৭ জন অ্যাথলিট এবার ভারত থেকে অংশ নিচ্ছেন।
অলিম্পিক্স প্যারেডের মধ্যেই হচ্ছে বৃষ্টি। তবে বৃষ্টির মধ্যে স্যেন নদীতে প্যারেডে একে একে প্রবেশ করছে দেশগুলি। একটি নৌকাতে থাকছে একাধিক দেশ। ৩৮৩ অ্যাথলিট নিয়ে অলিম্পিক্সে এসেছে স্পেন।
ভারতের শেফ দ্য মিশন গগণ নারাং বলেছেন, দেশের পতাকা হাতে নেওয়া পতাকাবাহীদের জন্য পরম সম্মানের। এর চেয়ে ভালো অনুভূতি আর নেই। ২০১২ সালে আমি উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করিনি, কারণ পরের দিন আমাদের প্রতিযোগিতা ছিল। কিন্তু, এবার ভারতীয় দলের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিচ্ছি এবং যতটা সম্ভব উপভোগ করুন। যখন আমি একজন ক্রীড়াবিদ ছিলাম, তখন আমার কোনও নম্বর ছিল না। আইওএ যে সম্মান দিয়েছে তার জন্য আমি গর্বিত।
Jul 26, 2024, 11:33 pm IST
প্রবেশ করল চিন
উদ্বোধনী প্যারেডে প্রবেশ করল চিন। এবার মোট ৩৮২ জন অ্যাথলিট নিয়ে প্যারিসে এসেছে চিন। টোকিওতে পদক তালিকায় ২ নম্বরে ছিল চিন।
Jul 26, 2024, 11:26 pm IST
প্রবেশের অপেক্ষায় ভারত
স্যেন নদীতে ভাসতে শুরু করেছে ভারতীয় দলের নৌকাও। কিছুক্ষণের প্যারেডে প্রবেশ করবেন সিন্ধু শরথরা।
Jul 26, 2024, 11:24 pm IST
প্রবেশ করল বাংলাদেশ
প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রবেশ করল বাংলাদেশ। ওপার বাংলার পতাকা বহন করছেন তিরন্দাজ সাগর ইসলাম।
Jul 26, 2024, 11:23 pm IST
পপ শিল্পীর অনবদ্য পারফরম্যান্স
বিখ্যাত পপ শিল্পী লেডি গাগা দুরন্ত পারফরম্যান্স করলেন।
Jul 26, 2024, 11:15 pm IST
প্রবেশ করছে দেশগুলি
আফগানিস্তান থেকে অ্যাঙ্গোল, জার্মানি থেকে আর্জেন্টিনা, একে একে প্রবেশ করছে দেশগুলি।
Jul 26, 2024, 11:12 pm IST
প্রথমে আগমন হল গ্রীসের
প্রথা মেনে অলিম্পিক্সের প্যারেডে সবার প্রথমে উপস্থিত হল গ্রীস। মোট ১০০ অ্যাথলিট রয়েছে এই দলে। দ্বিতীয় নৌকায় এল রিফিউজি দল। এই দলে আথেন ৩৭ জন।
Bienvenue mesdames et messieurs 🤩
Welcome the delegations to this enchanted, playful and sparkling Paris.
ভারতীয় অলিম্পিক্স সংস্থার পক্ষ থেকেও প্যারিস অলিম্পিক্সের জন্য ১১৭ জনের দল পাঠানো হয়েছে। এবার উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন পিভি সিন্ধু এবং শরথ কমল।
Jul 26, 2024, 9:35 am IST
আজ অলিম্পিক্সের বোধন
শুক্রবার থেকে শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক্স। উদ্বোধনে অনুষ্ঠানে দেশবিদেশের প্রায় সাড়ে ১০ হাজার ক্রীড়াবীদ অংশগ্রহণ করবেন। পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেবেন প্রায় ৩ হাজার শিল্পী।
9:35 AM, 26 Jul

9:36 AM, 26 Jul
ভারতের পতাকা বাহক সিন্ধু-শরথ
ভারতীয় অলিম্পিক্স সংস্থার পক্ষ থেকেও প্যারিস অলিম্পিক্সের জন্য ১১৭ জনের দল পাঠানো হয়েছে। এবার উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন পিভি সিন্ধু এবং শরথ কমল।
আফগানিস্তান থেকে অ্যাঙ্গোল, জার্মানি থেকে আর্জেন্টিনা, একে একে প্রবেশ করছে দেশগুলি।
11:23 PM, 26 Jul
পপ শিল্পীর অনবদ্য পারফরম্যান্স
বিখ্যাত পপ শিল্পী লেডি গাগা দুরন্ত পারফরম্যান্স করলেন।
11:24 PM, 26 Jul
প্রবেশ করল বাংলাদেশ
প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রবেশ করল বাংলাদেশ। ওপার বাংলার পতাকা বহন করছেন তিরন্দাজ সাগর ইসলাম।
11:26 PM, 26 Jul
প্রবেশের অপেক্ষায় ভারত
স্যেন নদীতে ভাসতে শুরু করেছে ভারতীয় দলের নৌকাও। কিছুক্ষণের প্যারেডে প্রবেশ করবেন সিন্ধু শরথরা।
11:33 PM, 26 Jul
প্রবেশ করল চিন
উদ্বোধনী প্যারেডে প্রবেশ করল চিন। এবার মোট ৩৮২ জন অ্যাথলিট নিয়ে প্যারিসে এসেছে চিন। টোকিওতে পদক তালিকায় ২ নম্বরে ছিল চিন।
11:37 PM, 26 Jul
গর্বিত ও সম্মানিত গগণ নারং
ভারতের শেফ দ্য মিশন গগণ নারাং বলেছেন, দেশের পতাকা হাতে নেওয়া পতাকাবাহীদের জন্য পরম সম্মানের। এর চেয়ে ভালো অনুভূতি আর নেই। ২০১২ সালে আমি উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করিনি, কারণ পরের দিন আমাদের প্রতিযোগিতা ছিল। কিন্তু, এবার ভারতীয় দলের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিচ্ছি এবং যতটা সম্ভব উপভোগ করুন। যখন আমি একজন ক্রীড়াবিদ ছিলাম, তখন আমার কোনও নম্বর ছিল না। আইওএ যে সম্মান দিয়েছে তার জন্য আমি গর্বিত।
11:42 PM, 26 Jul
তুলে ধরা হচ্ছে ফরাসি সংস্কৃতি ও ঐতিহ্য
অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে তুলে ধরা হচ্ছে ফরাসি সংস্কৃতি ও ঐতিহ্য। পদক তৈরির কাহিনিও প্রদর্শন করা হল এই অনুষ্ঠানে।
Because we can, can, can! 💃
80 artists from the Moulin Rouge perform the iconic dance that dates back to the 1820s.
অলিম্পিক্স প্যারেডের মধ্যেই হচ্ছে বৃষ্টি। তবে বৃষ্টির মধ্যে স্যেন নদীতে প্যারেডে একে একে প্রবেশ করছে দেশগুলি। একটি নৌকাতে থাকছে একাধিক দেশ। ৩৮৩ অ্যাথলিট নিয়ে অলিম্পিক্সে এসেছে স্পেন।
প্যারেডের মূল অংশে প্রবেশ করল ভারত। ভারতের পতাকা বহন করছেন পিভি সিন্ধু, শরথ কমল। এবার ভারতীয় দলকে নিয়ে রয়েছে পাহাড় প্রমাণ প্রত্যাশা। মোট ১১৭ জন অ্যাথলিট এবার ভারত থেকে অংশ নিচ্ছেন।
লেখক থেকে শিল্পী, কিংবদন্তি মহিলাদের সম্মান জানানো হল প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনের মঞ্চে।
1:10 AM, 27 Jul
বৃষ্টিভেজা প্যারিসে উদ্বোধনী অনুষ্ঠান
একের পর এক দেশ বোট প্যারেডে। সকলের শেষে আয়োজক ফ্রান্স। বৃষ্টিতে ক্রীড়াবিদ থেকে শিল্পী সকলেই ভিজছেন। যদিও উন্মাদনায় ঘাটতি নেই।
1:43 AM, 27 Jul