Paris Olympics 2024: দুরন্ত পারফরম্যান্স করে ব্রোঞ্জ জয়, ভারতীয় দলকে অভিনন্দন মোদী থেকে মমতার

টোকিও-র পর প্যারিস। পর পর দুই অলিম্পিক্সে পদক জিতল ভারতীয় হকি দল। সোনা রুপোর দৌড় থেকে ছিটকে গেলেও ভারতীয় দল ব্রোঞ্জ জিতেই দেশে ফিরছে। প্যারিস অলিম্পিক্সে শ্যুটিংয়ের পর দ্বিতীয় কোনও ইভেন্ট থেকে পকদ এল ভারতের ঘরে। এই নিয়ে পদকের সংখ্যা হল ৪। ভারতীয় দল পদক জিততেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে শুভেচ্ছার সুনামি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রোঞ্জ জয়ী ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন সকলেই। প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, ভারতীয় হকি দলের এই কীর্তি যা আগামী প্রজন্মকে অনুযপ্রাণিত করবে! ভারতীয় হকি দল অলিম্পিক্স উজ্জ্বল পারফরম্যান্স করে ব্রোঞ্জ পদক ঘরে তুলেছে! এটি আরও বিশেষ কারণ এটি অলিম্পিকে তাদের টানা দ্বিতীয় পদক। '

Paris Olympics 2024

মোদী নিজের বার্তায় আরও বলেন, ভারতীয় দলের এই সাফল্য তাঁদের দক্ষতা, অধ্যবসায় এবং দলগত মনোভাবের জয়। তারা অপরিসীম দৃঢ়তা এবং স্থিতিস্থাপকতা দেখিয়েছে গোটা টুর্নামেন্ট জুড়ে। সব খেলোয়াড়দের অভিনন্দন। হকির সাথে প্রত্যেক ভারতীয়ের একটি আবেগপূর্ণ সংযোগ রয়েছে এবং এই অর্জন আমাদের দেশের যুবকদের মধ্যে খেলাটিকে আরও জনপ্রিয় করে তুলবে।'

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তাঁর বার্তায় লিখেছেন, 'ব্রোঞ্জ পদক জেতার জন্য আমাদের পুরুষ হকি দলকে অনেক অভিনন্দন। প্রতিটি খেলোয়াড় দুরন্ত করেছেন। তাঁদের এই পারফরম্যান্স খেলাধুলার জন্য একটি নতুন উদ্দীপনা জাগিয়ে তুলবে। তোমাদের কৃতিত্ব তিরাঙ্গার গর্ব বাড়িয়ে দিয়েছে।"।

বাংলার মুখ্যমন্ত্রী অভিনন্দন বার্তায় অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জেতার জন্য আমাদের পুরুষ হকি দলকে আন্তরিক অভিনন্দন! আপনাদের অসাধারণ কৃতিত্বে ভারত আনন্দে উদ্ভাসিত। আপনাদের নিরলস নিবেদন এবং অটল পরিশ্রম আমাদের হৃদয়কে সীমাহীন গর্বে পূর্ণ করে তুলেছে।আপনাদের প্রচেষ্টার জন্য শুভেচ্ছা জানাই! জয় হিন্দ!!

পকদ জয়ের পরই ভারতীয় হকি দলকে ফোন করেন মোদী। প্রধানমন্ত্রীও ফোনের ওপার থেকে হরমনপ্রীতকে বলেন, 'আপনাকে এবং পুরো টিমকে আমার তরফে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা দেশের নাম উজ্জ্বল করেছেন।'

হরমনপ্রীতকে 'কাপ্তান সাহাব,'বলেও ডাকেন। একইসঙ্গে হরমনপ্রীতকে মোদী বলেন, 'আপনার নেতৃত্ব এবং পুরো টিমের চেষ্টাতেই পদক এসেছে। আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে, হকিতে আমাদের যে সোনালি অধ্যায় ছিল, তা আবারও আপনারা ফেরাতে চলেছেন।'

দলে সকলেই সুস্থ আছেন কিনা, তাও জানতে চাম মোদী.। এর উত্তরে শ্রীজেশ বলেন দলে সবাই ভালো রয়েছেন এবং তাঁর কথাই মন দিয়ে শুনছেন। সকলেই এখানে খুশি। সত্যি বলতে, সবাই আপনার ফোনেরই অপেক্ষা করছিলাম।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+