Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Paris Olympics 2024: রাজনাথ সিংয়ে সঙ্গে সাক্ষাৎ মনুর, জোড়া পদকজয়ীকে কত টাকা দিল ক্রীড়া মন্ত্রক?

অলিম্পিক্সে জোড়া পদক জয় করে বুধবার ভারতে ফিরেছেন মনু ভাকের। অলিম্পিক্সে পদক জিতে দেশে ফেরার পর থেকেই দিল্লিতে শাসক থেকে বিরোধী একের পর এক নেতা-মন্ত্রীদের সঙ্গে দেখা করছেন মনু। বুধবার বিমানবন্দরে রাজকীয়ভাবে অভ্যর্থনা জানানো হয়ে জোড়া পদকজয়ী শ্যুটারকে।

শুক্রবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর সঙ্গেও দেখা করেন মনু। শুটার মনু কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য সংবর্ধনাও দেন মনুকে। ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে ৩০ লক্ষ টাকার আর্থিক পুরস্কারও দেওয়া হয় মনুকে। মনুর সঙ্গে ছিলেন তাঁর কোচ জশপাল রানা। উভয়েই ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন।

মনু স্বাধীনতার পর থেকে প্রথম ভারতীয় ক্রীড়াবিদ যিনি অলিম্পিক্সের একক সংস্করণে দুটি পদক জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। মেগা ইভেন্টে তাঁর অসাধারণ কৃতিত্বের জন্য, মনু ভাকেরকে ক্রীড়ামন্ত্রী সংবর্ধনা দিয়েছেন এবং ভূয়সী প্রশংসা করেছেন। তাঁর ঐতিহাসিক অর্জনের জন্য তাকে অভিনন্দন জানিয়েছিলেন। মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন মনুর সাফল্য আমাদের দেশের যুবকদের অনুপ্রাণিত করবে।

মনসুখ মাণ্ডব্য পরে সমাজ মাধ্যমে পোস্ট করে লিখেছেন, আজ আমি দেশের জোড়া পদকজয়ী ক্রীড়াবিদের সঙ্গে দেখা করেছি। দুটি ব্রোঞ্জ পদক জিতে দেশে ফিরেছেন সদ্য। তাঁকে এই ঐতিহাসিক জয়ের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানালাম। মনু ভাকেরের এই সাফল্য ভারতীয় ক্রীড়া জগতের লক্ষ লক্ষ যুবকদের অনুপ্রাণিত করবে। সারা দেশ তাকে নিয়ে গর্বিত।"

অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় দলের পতাকা বাহক থাকবেন তিনি। তাই ১০ অগাস্ট ফের তিনি প্যারিস ফিরে যাচ্ছেন। বৃহস্পতিবার সকালে মনু পৌঁছে যান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের দপ্তরে। রাজনাথের সঙ্গে দেখা করে সেই ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। মনুর সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত প্রতিরক্ষামন্ত্রীও। এক্স হ্যান্ডেলে বিশেষ বার্তাও দেন তিনি।

রাজনাথের সঙ্গে সাক্ষাৎ করার পর ভূপিন্দর সিং হুডার বাসভবনে যান মনু। তাঁকে বিশেষ সংবর্ধনা দেন কংগ্রেস নেতা। বুধবার রাতে মনু ভাকের দেখা করেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধীর সঙ্গে।

মনু ভাকেরই ভারতের একমাত্র ক্রীড়াবিদ, যিনি একই অলিম্পিক্সে জোড়া পদক জিতেছেন। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ব্যক্তিগত ইভেন্ট ছাড়াও মিক্সড ইভেন্টেও ব্রোঞ্জ জিতেছিলেন। মহিলাদের ২৫ মিটার পিস্তল ফাইনাল ইভেন্টে চতুর্থ স্থানে শেষ করেছিলেন মনু ভাকের। ভারতীয় মহিলা শ্যুটার দুটি ব্রোঞ্জ পদক জিতলেও তৃতীয় পদক জয়ের দুয়ারেই তাঁকে থামতে হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+