Paris Olympics 2024: মনুর সাফল্যে খেলো ইন্ডিয়ার কতটা ভূমিকা? খোলসা করলেন মনসুখ

Paris Olympics 2024: মনু ভাকের প্যারিস অলিম্পিক্সে ভারতকে প্রথম পদকটি এনে দিয়েছেন। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতে।

১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টেও তিনি ব্রোঞ্জ জয়ের দৌড়ে নামবেন। সরবজ্যোৎ সিংকে সঙ্গী করে। বাছাই পর্বে তৃতীয় স্থান অধিকার করে মনু-সরবজ্যোৎ পৌঁছেছেন ফাইনালে।

Paris Olympics 2024

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যের দাবি, খেলো ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে দেশের ক্রীড়া বাস্তুতন্ত্র যেভাবে উন্নত হয়েছে, মনুর কেরিয়ার গড়ার ক্ষেত্রে তা সহায়ক হয়েছে। মনসুখের দাবি, ইতিমধ্যেই সে কথা নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েছেন মনু।

মনসুখ বলেন, অলিম্পিক্স অভিযানে যাওয়ার আগে প্রধানমন্ত্রীকে মনু বলেছেন কীভাবে অন্যান্য ক্রীড়াবিদদের মতো খেলো ইন্ডিয়া প্রকল্প তাঁকেও কেরিয়ার গড়ার ক্ষেত্রে সাহায্য করেছে। এই প্রকল্পের কারণেই ক্রীড়াবিদরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

টোকিও অলিম্পিক্সে পিস্তল-বিভ্রাটের কারণে খালি হাতে ফিরতে হয়েছিল মনুকে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা-সহ জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্রচুর পদক রয়েছে তাঁর ট্রফি ক্যাবিনেটেও। যার মধ্যে রয়েছে খেলো ইন্ডিয়া গেমসের সোনাও।

মনসুখ জানান, খেলো ইন্ডিয়া প্রকল্পে কীর্তি (KIRTI) প্রজেক্টের মাধ্যমে কলেজ পড়ুয়াদের মধ্যে থেকে প্রতিভা অন্বেষণ করা হয়। এরপর তাঁদের ট্রেনিং, হস্টেল ও খরচের বিষয়গুলি সুনিশ্চিত করা হয়। এরপর প্রতিভাবান ক্রীড়াবিদদের জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সাফল্যের জন্য তৈরি করা হয়।

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বলেন, নজরকাড়া ক্রীড়াবিদদের জন্য সেরা কোচের ব্যবস্থা করা হয়। বিদেশে অনুশীলনের বন্দোবস্তও হয়। টপ স্কিমের মধ্যে আনা হয় প্রতিভাবানদের। টপস স্কিমের মাধ্যমেই মনুকে জার্মানি ও সুইৎজারল্যান্ডে প্রস্তুতির সুযোগ করে দেওয়া হয়েছিল, যাতে তিনি সেরাটা মেলে ধরতে পারেন।

এবার ভারতীয় ক্রীড়াবিদদের চেয়ে বেশি সংখ্যক কোচ ও সাপোর্ট স্টাফ রয়েছেন। প্লেয়ারদের ব্যক্তিগত কোচদেরও পাঠানো হয়েছে। এর পিছনেও যে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে তা স্পষ্ট করেছেন মনসুখ। ইন্ডিয়া হাউস তৈরি করে সেন্ট্রাল ইনফরমেশন সিস্টেম ও সেন্ট্রাল সাপোর্ট সিস্টেম দেওয়া হয়েছে।

সবমিলিয়ে অলিম্পিক্সে অংশ নেওয়া ক্রীড়াবিদদের সবরকম সহযোগিতা প্রদানের বন্দোবস্ত করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। বিশিষ্ট সার্জেন ডা. দিনশ পারদিওয়ালার নেতৃত্বে পাঠানো হয়েছে মেডিক্যাল বোর্ড। মনসুখের কথায়, ক্রীড়াবিদদের সাফল্য গোটা দেশকে উদ্বুধ করে। আমি আশাবাদী, এবারের অলিম্পিক্সে ভারত ভালো ফল করবে। সেইসঙ্গে ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজনের দায়িত্ব ভারতের পাওয়ার বিষয়েও আত্মবিশ্বাসী মনসুখ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+