Paris Olympics 2024: মনু ভাকের অলিম্পিক্সে প্রথম ভারতীয় হিসেবে গড়লেন একঝাঁক কীর্তি, মা কৃতিত্ব দিচ্ছেন কাকে?
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে ভারত দুটি পদক জিতেছে। দুটিতেই রয়েছে মনু ভাকেরের অবদান। ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ও মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ।
মনু আজকের সাফল্যের পর জানিয়ে দিলেন, টোকিও অলিম্পিক্সের ব্যর্থতার ঘটনা এখন অনেক পিছনে। আপাতত মনোনিবেশ করছেন পরবর্তী ইভেন্টে।

মহিলাদের ২৫ মিটার পিস্তলেও মনু পদক জয়ের বড় দাবিদার। তবে ইতিমধ্যেই তিনি এবারের অলিম্পিক্সে প্রথম ভারতীয় হিসেবে একাধিক কীর্তি গড়ে ফেলেছেন। ২০০৮ সালে অলিম্পিক্সে সোনাজয়ী অভিনব বিন্দ্রা এদিন মনু ভাকের ও সরবজ্যোৎ সিংকে অভিনন্দন জানাতে গিয়ে মনে করালেন, শ্যুটিংয়ে দলগত বিভাগে এই প্রথম অলিম্পিক্স পদক জিতল ভারত।
মনুদের সাফল্যের ধারা অব্যাহত রাখার শুভেচ্ছাও জানিয়েছেন বিন্দ্রা। ২০০৪ সালের এথেন্স অলিম্পিক্সে সুমা শিরুরের পর এই প্রথম ভারতের মহিলা শ্যুটার হিসেবে ফাইনালে নামলেন মনু। ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ, মিক্সড টিম ইভেন্টেও।
প্রথম ভারতীয় মহিলা শ্যুটার হিসেবে অলিম্পিক্সের আসর থেকে পদক জেতার নজিরও মনুর দখলে। এয়ার পিস্তলে প্রথম অলিম্পিক্স পদকও জেতালেন মনুই। প্রথম ভারতীয় হিসেবে (স্বাধীনতার পর) এবং প্রথম মহিলা হিসেবে একই অলিম্পিক্সে জোড়া পদক জিতলেন।
#WATCH | Shooter Manu Bhaker wins her second medal in Paris Olympics, her mother Sumedha Bhaker says, "...After getting Jaspal sir's guidance, today Manu has done wonders..."
— ANI (@ANI) July 30, 2024
Shooters Manu Bhaker and Sarabjot Singh won Bronze medal in 10m Air Pistol Mixed team event today. pic.twitter.com/ZpfnozifR7
পরের ইভেন্টে পদকের হ্যাটট্রিকের হাতছানিও থাকছে মনুর সামনে। মনু ভাকেরই প্রথম ভারতীয় শ্যুটার যাঁর ট্রফি ক্যাবিনেটে থাকবে অলিম্পিক্সের জোড়া পদক। মনুই প্রথম ভারতীয় যাঁর ঝুলিতে চলে এলো অলিম্পিক্সে ব্যক্তিগত ও দলগত বিভাগের পদক।
মনুর মা সুমেধা বলেন, মনুর কেরিয়ারের উন্নতি সম্ভব ছিল না যশপাল (রানা) স্যর ছাড়া। যেভাবে মনু পদক জিতলেন তা প্রশংসনীয়। মনু মায়ের হাতের সব রান্না পছন্দ করেন। এয়ারপোর্টে মেয়েকে আনতে যাওয়ার সময় জেনে নেবেন কী খাবার নিয়ে যেতে হবে। বাড়িতে ফিরলে গরম আলুর পরোটা খাওয়াতে চান। তবে মনু বেশি খেতে পছন্দ করেন না।
#WATCH | Shooter Manu Bhaker wins bronze medal in 10m Air Pistol Mixed team event in Paris Olympics 2024
— ANI (@ANI) July 30, 2024
Her father Ramkrishna Bhaker says, "I am very happy. This is big news for the whole country. I thank the countrymen for giving their love and blessings to Manu and also… pic.twitter.com/AE8vDjEiyh
মনুর বাবা রামকৃষ্ণ ভাকেরের কথায়, খুব ভালো লাগছে। গোটা দেশের জন্য বড় খবর। দেশের সকলে মনুকে ভালোবাসা ও আশীর্বাদ দিয়েছেন। কঠিন সময়েও তাঁরা পাশে থেকেছেন। আজ সোনা জয়ের ম্যাচ খেলতে না পেরে কিছুটা আক্ষেপ ছিল মনুর। গতকাল বাবাকে বলেছিলেন, একটা শটেই সমস্যা হলো। কিন্তু শেষ অবধি মেয়ে ফের পদক জেতায় খুশি মনুর বাবা।
উল্লেখ্য, টোকিও অলিম্পিক্সে তিন বছর আগে বন্দুক বিভ্রাটের জন্য ব্যর্থতাকে সঙ্গী করে ফিরেছিলেন মনু। একটা সময় শ্যুটিং ছেড়ে দেওয়ার কথাও ভাবেন। কিন্তু তিন বছরেই বদলে গেল যাবতীয় পরিস্থিতি। ইতিহাসে ঠাঁই পেল মনুর কীর্তি।












Click it and Unblock the Notifications