Paris Olympics 2024 Live: স্বপ্নিল জিতলেন ব্রোঞ্জ, লক্ষ্য শেষ আটে! নিখাত, স্যাটচি, প্রণয়, সিন্ধুর বিদায়

Paris Olympics 2024 Live: প্যারিস অলিম্পিক্সের আজ ষষ্ঠ দিন। ভারতের সামনে পুরুষ ও মহিলাদের রেসওয়াকে পদকের হাতছানি রয়েছে। তবে সবচেয়ে বেশি সম্ভাবনা শ্যুটিংয়ে।

স্বপ্নিল কুসালের ব্যক্তিগত প্রথম অলিম্পিক্স পদক চলতি সামার গেমসে ভারতের তৃতীয় মেডেল সুনিশ্চিত করতে পারে। ভারতীয় ক্রীড়াবিদদের পাশাপাশি অলিম্পিক্সের যাবতীয় খুঁটিনাটি খবর ওয়ানইন্ডিয়া বাংলায়।

Paris Olympics 2024 Live

Aug 01, 2024, 11:01 pm IST

থেমে গেল সিন্ধু-গর্জন

প্যারিস অলিম্পিক্সের ব্যাডমিন্টনে কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ পিভি সিন্ধু। টানা তিনটি অলিম্পিক্সে পদকের স্বপ্ন পূরণ হলো না। প্রি কোয়ার্টার ফাইনালে দশম বাছাই সিন্ধু হারলেন ষষ্ঠ বাছাই জাপানের হে বিং জিয়াওয়ের কাছে। খেলার ফল ১৯-২১, ১৪-২১।
Aug 01, 2024, 7:13 pm IST

অঞ্জুম, সিফটের ব্যর্থতা

মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনসের ফাইনালে উঠতে ব্যর্থ অঞ্জুম মৌদগিল ও সিফট কৌর সামরা। অঞ্জুম ১৮ ও সিফট ৩১ নম্বর স্থানে শেষ করেন।
Aug 01, 2024, 6:58 pm IST

পুরুষ তিরন্দাজিতে হার

পুরুষ তিরন্দাজির ব্যক্তিগত রিকার্ভে প্রথম রাউন্ডেই হেরে গেলেন প্রবীণ যাদব। আগে দলগত বিভাগেও বিদায় নিয়েছেন ভারতের পুরুষ তিরন্দাজরা। ব্যক্তিগত বিভাগে তরুণদীপ রাই, ধীরজ বোম্মাদেবরা হেরে গিয়েছিলেন। আজ চিনের কাও ওয়েনচাওয়ের কাছে ০-৬ ব্যবধানে হার প্রবীণের। মহিলা তিরন্দাজিতে ব্যক্তিগত ইভেন্টে প্রি কোয়ার্টারে শনিবার নামবেন দীপিকা কুমারী ও ভজন কৌর।
Aug 01, 2024, 6:28 pm IST

লক্ষ্য সেন হারালেন প্রণয়কে

প্যারিস অলিম্পিক্সে ব্যাডমিন্টনে ভারতের পদকের আশা জিইয়ে রাখলেন লক্ষ্য সেন। এদিন তিনি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন এইচএস প্রণয়ের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে। খেলার ফল ২১-১২, ২১-৬।
Aug 01, 2024, 5:38 pm IST

স্যাটচি জুটির বিদায়

প্যারিস অলিম্পিক্স থেকে ছিটকে গেল সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি। তৃতীয় বাছাই ভারতীয় জুটি প্রথম গেম জিতেছিল ২১-১৩-তে। দ্বিতীয় গেমে মালয়েশিয়ার অ্যারন চিয়া ও সোহ উই ইক দ্বিতীয় গেম জেতেন ২১-১৪-তে। তৃতীয় গেমে ভারতের হার ২১-১৬-তে।
Aug 01, 2024, 3:12 pm IST

হকিতে হার

অলিম্পিক্সে গ্রুপ পর্বের ম্যাচে প্রথম হারের সম্মুখীন ভারতীয় হকি দল। বেলজিয়াম জিতল ২-১ গোলে।
Aug 01, 2024, 2:47 pm IST

নিখাতের স্বপ্নভঙ্গ

এশীয় চ্যাম্পিয়ন তথা অলিম্পিক্সের শীর্ষবাছাই উ ইউয়ের কাছে প্রি কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন নিখাত জারিন। পরাজয় সর্বসম্মত ০-৫ ব্যবধানে।
Aug 01, 2024, 1:47 pm IST

ভারতের তৃতীয় পদক

এলিমিনেশনে স্বপ্নিল প্রথমে মারেন ১০.৫। যার ফলে প্রথম পাঁচে প্রথম তিনে থাকেন তিনি। স্বপ্নিল এরপর মারেন ৯.৪। এই রাউন্ডের পর ছিটকে যান জার্মানির জন-হার্মান হেগ। স্বপ্নিল এরপর মারেন ৯.৯। যাতে অলিম্পিক্সের পদক কনফার্ম হয়ে যায় স্বপ্নিলের।
Aug 01, 2024, 1:41 pm IST

স্বপ্নিল তিনে

স্ট্যান্ডিং রাউন্ডের শেষে স্বপ্নিল উঠে এলেন তিনে। স্ট্যান্ডিং রাউন্ডের শেষ পাঁচ শটে স্বপ্নিলের স্কোর যথাক্রমে ১০.৬, ১০.৩, ৯.১, ১০.১ ও ১০.৪।
Aug 01, 2024, 1:38 pm IST

স্বপ্নিল উঠে এলেন চারে

এলিমিনেশনের আগে স্ট্যান্ডিং রাউন্ড চলছে। এই রাউন্ডের প্রথম সিরিজে স্বপ্নিল উঠে এলেন চারে। প্রথম সিরিজের প্রথম পাঁচ শটে স্বপ্নিলের স্কোর ৯.৫, ১০.৭, ১০.৩, ১০.৬, ১০। এই রাউন্ডে আর পাঁচটি শট বাকি।
Aug 01, 2024, 1:25 pm IST

স্বপ্নিল পঞ্চম স্থানেই

ফাইনালের প্রোন রাউন্ড শেষ। স্বপ্নিল রইলেন স্থানে। তৃতীয় সিরিজে তাঁর স্কোর যথাক্রমে ১০.৫, ১০.৪, ১০.৪, ১০.২, ১০.৪। মোট স্কোর ৫১.৯। স্বপ্নিল পঞ্চম স্থানেই।
Aug 01, 2024, 1:21 pm IST

পাঁচেই স্বপ্নিল

প্রোনে প্রথম সিরিজে স্বপ্নিল স্কোর করেন ৫২.৭। তাঁর প্রথম পাঁচ শটে স্কোর ছিল যথাক্রমে ১০.৫, ১০.৬, ১০.৫, ১০.৬, ১০.৫। প্রোনে দ্বিতীয় সিরিজে স্বপ্নিলের মোট স্কোর ৫২.২। তাঁর স্কোর যথাক্রমে ১০.৮, ১০.২, ১০.৫, ১০.৪, ১০.৩।
Aug 01, 2024, 1:21 pm IST

পাঁচে উঠে এলেন স্বপ্নিল

প্রোনে প্রথম সিরিজে স্বপ্নিল স্কোর করেন ৫২.৭। তাঁর প্রথম পাঁচ শটে স্কোর ছিল যথাক্রমে ১০.৫, ১০.৬, ১০.৫, ১০.৬, ১০.৫।
Aug 01, 2024, 1:12 pm IST

প্রথম তিন সিরিজে স্বপ্নিল

স্বপ্নিল প্রথম সিরিজে মারেন ৯.৬, ১০.৪, ১০.৩, ১০.৫, ১০, মোট ৫০.৮। দ্বিতীয় সিরিজে স্বপ্নিলের স্কোর ৬ থেকে দশম শট অবধি যথাক্রমে ১০.১, ৯.৯, ১০.৩, ১০.৫, ১০.১, মোট ৫০.৯। তৃতীয় সিরিজে ১০.৫, ১০.৪, ১০.৩, ১০.২, ১০.২ মারেন স্বপ্নিল, মোট ৫১.৬।
Aug 01, 2024, 1:09 pm IST

স্বপ্নিল ছয়ে

৫০ মিটার রাইফেল থ্রি পজিশনস ফাইনাল চলছে। নিলিংয়ে স্বপ্নিল কুসালে আপাতত রয়েছেন ষষ্ঠ স্থানে।
Aug 01, 2024, 1:03 pm IST

রেসওয়াক ইভেন্ট শেষ

পুরুষদের ২০ কিলোমিটার রেসওয়াকে ভারতের বিকাশ সিং পেলেন ৩০তম স্থান, ৩৭ নম্বরে শেষ করলেন পরমজিৎ সিং বিস্ত, পুরো পথ অতিক্রম করতে পারেননি অক্ষদীপ সিং।
Aug 01, 2024, 9:17 am IST

ফোকাসে শাটলাররা

বিকেল সাড়ে ৪টে থেকে ব্যাডমিন্টনে ডাবলস কোয়ার্টার ফাইনালে সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি-চিরাগ শেট্টির দ্বৈরথ। সিঙ্গলসে লক্ষ্য সেন বনাম এইচএস প্রণয় দ্বৈরথ বিকেল ৫টা ৪০ থেকে। রাত ১০টায় পিভি সিন্ধুর রাউন্ড অব সিক্সটিনের ম্যাচ। সিন্ধুর সামনে চিনের হে বিং জিয়াও।
Aug 01, 2024, 9:16 am IST

সেইলিংয়ে ডিঙি

বিকেল ৩টে ৪৫ মিনিটে সেইলিংয়ে পুরুষদের ডিঙি (Men's Dinghy) রেস ওয়ানে নামবেন বিষ্ণু সর্বানন। এরপর থাকছে রেস ২। সন্ধ্যা ৭টা ৫ মিনিটে মহিলাদের ডিঙি (Women's Dinghy)-র রেস ওয়ানে নামবেন নেত্রা কুমানন, তারপর থাকবে রেস ২।
Aug 01, 2024, 9:15 am IST

মহিলাদের শ্যুটিং

বিকেল সাড়ে তিনটে থেকে মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনসের বাছাই পার্বে নামবেন সিফট কৌর সামরা ও অঞ্জুম মৌদগিল।
Aug 01, 2024, 9:15 am IST

তিরন্দাজিতে প্রবীণ

বেলা ২টো ৩১ মিনিটে পুরুষদের তিরন্দাজির ব্যক্তিগত বিভাগে ১/৩২ এলিমিনেশন রাউন্ডে চিনের কাও ওয়েনচাওয়ের বিরুদ্ধে দ্বৈরথে নামবেন প্রবীণ যাদব।
Aug 01, 2024, 9:14 am IST

রিংয়ে নিখাত

বেলা আড়াইটেয় মহিলাদের ৫০ কেজি প্রিলিমিনারি রাউন্ড অব সিক্সটিনে চিনের উ ইউয়ের বিরুদ্ধে রিংয়ে নামবেন নিখাত জারিন।
Aug 01, 2024, 9:14 am IST

হকির দ্বৈরথ

পুরুষদের অলিম্পিক্স হকিতে ভারতের কোয়ার্টার ফাইনালে ওঠা নিশ্চিত হয়ে গিয়েছে। বেলজিয়াম ও অস্ট্রেলিয়া ম্যাচের ফলাফলে নির্ভর করবে শেষ আটের প্রতিপক্ষ কারা হবে। আজ বেলা দেড়টা থেকে পুরুষদের হকিতে পুল বি-র ম্যাচে ভারতের প্রতিপক্ষ বেলজিয়াম।
Aug 01, 2024, 9:13 am IST

গল্ফের অভিযান

বেলা সাড়ে ১২টা থেকে পুরুষদের ব্যক্তিগত স্ট্রোক প্লে রাউন্ড ওয়ানে নামবেন গগনজিৎ ভুল্লার ও শুভঙ্কর শর্মা।
Aug 01, 2024, 9:12 am IST

রেসওয়াকে নজর

পুরুষ ও মহিলাদের ২০ কিলোমিটারের রেসওয়াকের মেডেল ইভেন্ট আজ। পুরুষদের ইভেন্ট সকাল ১১টা থেকে, মহিলাদের বেলা ১২টা ৫০ মিনিট থেকে। ২০ কিলোমিটার রেসওয়াকে নজর থাকবে পরমজিৎ সিং বিস্ত, অক্ষদীপ সিং, বিকাশ সিংয়ের দিকে। মহিলাদের বিভাগে রয়েছেন প্রিয়াঙ্কা গোস্বামী।
Aug 01, 2024, 9:11 am IST

স্বপ্নিলের বন্দুকে স্বপ্ন

স্বপ্নিল সিং এবারের অলিম্পিক্সে দেশের তৃতীয় পদকটি এনে দিতে পারেন। বেলা ১টা থেকে পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনস ফাইনালে পদকের লক্ষ্যে নামবেন স্বপ্নিল কুসালে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+