Paris Olympics 2024: লক্ষ্যর দুরন্ত জয়, হকিতে আর্জেন্তিনার সঙ্গে ড্র ভারতের, তিরন্দাজিতে ব্যর্থতা

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে ব্যাডমিন্টনে দুরন্ত ফর্ম অব্যাহত রাখলেন লক্ষ্য সেন। প্রথম ম্যাচে তিনি জিতলেও পরে সেই প্রতিযোগী সরে দাঁড়ানোয় আজই সরকারিভাবে প্রথম ম্যাচ ছিল লক্ষ্যর।

লক্ষ্য এদিন হারিয়ে দিলেন বেলজিয়ামের জুলিয়েন কারাগজিকে। হকিতে আর্জেন্তিনার বিরুদ্ধে শেষ লগ্নে গোল করে অপরাজেয় তকমা ধরে রাখল ভারত। তবে মহিলাদের পর পুরুষ তিরন্দাজি দল হতাশ করল।

Paris Olympics 2024

কেভিন কর্ডনকে প্রথম ম্যাচে হারিয়েছিলেন লক্ষ্য। কিন্তু চোটের কারণে এরপরই কর্ডন ছিটকে যান। ফলে লক্ষ্যর পয়েন্ট কাটা যায়। কেরিয়ারের প্রথম অলিম্পিক্সে খেলতে নামা ২২ বছরের লক্ষ্য আজ ৪৩ মিনিটের মধ্যেই হারিয়ে দিলেন বেলজিয়ামের প্রতিপক্ষকে।

বিশ্বের ৫২ নম্বর কারাগজিকে এদিন লক্ষ্য হারালেন ২১-১৯, ২১-১৪ ব্যবধানে। বিশ্বের ১৯ নম্বর লক্ষ্য এদিন চাপের মুখেও নিজের খেলাকে অসাধারণ উচ্চতায় নিয়ে গেলেন। রক্ষণাত্মক কৌশলের আশ্রয় নিয়েও। প্রথম গেমে ১৮ পয়েন্ট অবধি পিছিয়ে ছিলেন লক্ষ্য। যদিও এরপর দারুণ দক্ষতায় তিনি জয় ছিনিয়ে নেন।

লক্ষ্যর স্পিড আর রিচ সমস্যায় ফেলে কারাগজিকে। এদিন জাজমেন্ট ভুল হচ্ছে বুঝে শেষ মুহূর্তেও শট মারতে দেখা গিয়েছে লক্ষ্যকে। এরপর তিনি কৌশল বদলে শাটলের কাছে বারবার পৌঁছে যেতে থাকেন, যাতে ব্যাকফুটে চলে যান কারাগজি। শেষ অবধি দ্বিতীয় সেট তুলনামূলক সহজভাবেই জেতেন লক্ষ্য।

পুরুষদের হকিতে আর্জেন্তিনার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল ভারত। দ্বিতীয় কোয়ার্টারে, ২২ মিনিটে লুকাস মার্তিনেজের গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্তিনা। ম্যাচের শেষ দিকে একের পর এক পেনাল্টি কর্নার আদায় করে প্রতিপক্ষের উপর চাপ বাড়ায় গোল শোধে মরিয়া ভারত।

৫৯ মিনিটে সমতা ফেরান অধিনায়ক হরমনপ্রীত সিং। ২০০৪ সালের অলিম্পিক্স হকিতে ভারত ২-২ গোলে ড্র করেছিল আর্জেন্তিনার বিরুদ্ধে। তারপর এই প্রথমবার অলিম্পিক্সে ভারত-আর্জেন্তিনা ম্যাচ শেষ হলো অমীমাংসিতভাবে।

প্রথমার্ধে দুই দলই সুযোগ কাজে লাগাতে পারেনি। আর্জেন্তিনার রক্ষণভাগ এদিন ভালো ছন্দে ছিল। তৃতীয় কোয়ার্টারে ভারত গোল শোধ করার লাগাতার প্রয়াস চালিয়েও গোলমুখ খুলতে পারেনি। আর্জেন্তিনা কয়েকটি পেনাল্টি কর্নার আদায় করেও ব্যবধান বাড়াতে পারেনি।

শেষ অবধি ৫৯ মিনিটে হরমনপ্রীত সিংয়ের করা গোলে স্বস্তি মেলে। দলের খেলায় খুশি হরমনপ্রীত। ফিল্ড বা পেনাল্টি কর্নার- যা থেকেই হোক না কেন, গোল আসাটাই গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টে টিকে থাকতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিততেই হবে ভারতকে।

এদিকে, পুরুষদের তিরন্দাজির দলগত বিভাগে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল ভারত। ভারতীয় দলে ছিলেন তরুণদীপ রাই, প্রবীণ রমেশ যাদব ও ধীরজ বোম্মাদেবরা। তুরস্ক ৬-২ ব্য়বধানে হারাল ভারতকে, পৌঁছে গেল সেমিফাইনালে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+