Paris Olympics 2024: মহিলাদের ১০০ মিটারে দ্রুততমা আলফ্রেড, ফ্রেজার-প্রাইসকে নিয়ে অলিম্পিক্সে শোরগোল

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ১০০ মিটার দৌড়ে সোনা জিতলেন জামাইকার জুলিয়েন আলফ্রেড। মার্কিন যুক্তরাষ্ট্র পেল রুপো ও ব্রোঞ্জ।

তবে প্যারিস অলিম্পিক্সের আসরে শোরগোল পড়ে গেল তিনবারের অলিম্পিক্স চ্যাম্পিয়নকে নিয়ে। আচমকাই সেমিফাইনালের আগে নাম প্রত্যাহার করেন শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস।

Paris Olympics 2024

বিশেষজ্ঞরা মনে করছিলেন, মহিলাদের ১০০ মিটারে মার্কিন যুক্তরাষ্ট্রকে সোনা এনে দেবেন শা'কারি রিচার্ডসন। কিন্তু চমক দিলেন আলফ্রেড। জাতীয় রেকর্ড গড়ে তিনি ফিনিশিং লাইন পার করলেন ১০.৭২ সেকেন্ডে। রিচার্ডসন সময় নেন ১০.৮৭ সেকেন্ড। মার্কিন যুক্তরাষ্ট্রেরই মেলিসা জেফারসন ব্রোঞ্জ পেলেন ১০.৯২ সময় করে।

এর আগে, ১০০ মিটার রেসের সেমিফাইনালের আগে নাম তুলে নেন শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস। পরপর চারটি অলিম্পিক্সে ১০০ মিটারে পদক জেতার নজির প্রথম গড়েন তিনিই। দ্বিতীয় হিটে তাঁর নামার কথা ছিল। কিন্তু অফিসিয়াল স্টার্ট লিস্টে ফ্রেজার-প্রাইসের নামের পাশে লেখা ছিল ডিড নন স্টার্ট।

হিটে দ্বিতীয় দ্রুততমা হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিলেন তিনি। জানা যাচ্ছে, ফ্রেজার-প্রাইস ওয়ার্ম আপ এরিয়ায় গেলে সেখানে তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। অফিসিয়ালরা জানিয়ে দেন, টিম বাসে না এলে তাঁকে ওইখানে যেতে দেওয়া হবে না। সেই কারণেই ফ্রেজার-প্রাইস সরলেন কিনা তা নিয়ে চর্চা রয়েছে।

জামাইকার এই কিংবদন্তি ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে ১০০ মিটারে সোনা জেতেন। ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে ফের এই বিভাগে সোনা জেতেন। ২০১৬ সালে রিও অলিম্পিক্সে পায়ের পাতার চোট নিয়ে দৌড়েও ১০০ মিটারে ব্রোঞ্জ জেতেন। রিলেতে পান রুপো।

২০১৭ সালে সন্তানের জন্ম দেওয়ার পর ফের ট্র্যাকে ফেরেন। টোকিও অলিম্পিক্সে তিনি ফোর ইনটু ১০০ মিটার রিলেতে সোনা জেতেন, ১০০ মিটারে জেতেন রুপো। ২০১৯ সালে সবচেয়ে বেশি বয়সের অ্যাথলিট হিসেবে ১০০ মিটারে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন। ২০২২ সালেও ফের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন ৩৫ বছর বয়সে। ফ্রেজার-প্রাইস কেন সরে দাঁড়ালেন সরকারিভাবে তার কারণ জানায়নি ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সও।

এদিকে, মহিলাদের ১০০ মিটারে মার্কিন যুক্তরাষ্ট্রের সোনা জিততে না পারার খরা আরও দীর্ঘায়িত হলো। ১৯৯৬ সালে সোনা জিতেছিলেন গেইল ডেভার্স। ২০০০ সালে মারিয়ন জোন্স সোনা জিতলেও ডোপিংয়ের দায়ে তাঁর সেই পদক কেড়ে নেওয়া হয়। সেন্ট লুসিয়ার আলফ্রেড এবার সোনা জেতায় শেষ হলো এই ইভেন্টে জামাইকার দাপট। শেষ চারটি অলিম্পিক্সে এই বিভাগে সোনা জিতেছে জামাইকা। ১২টির মধ্যে ১০টিই গিয়েছে জামাইকান অ্য়াথলিটদের দখলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+