Paris Olympics 2024: সতীর্থকে স্বাগত জানাতে হাজির সাক্ষী-বজরংরা, পদকজয়ীদের মতোই অভ্যর্থনা পেলেন ভিনেশ
পদকের স্বপ্ন অধরাই রেখেই প্যারিস থেকে দেশে ফিরলেন ভিনেশ ফোগাট। অলিম্পিক্সে অংশগ্রহণকারী বাকি ভারতীয় অ্যাথলিটরা(নীরজ চোপড়া ব্যতীত) আগেই দেশে ফিরেছিলেন, শনিবার সকালে দিল্লিতে ফিরলেন ভিনেশ। রাজধানীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিনেশকে ঘিরে মানুষের উৎসহ ছিল চোখে পড়ার মতোই।
এরআগে মনু ভাকের থেকে শুরু করে পদকজয়ী হকি দলকে ঘিরে যে ধরনের উৎসাহ, উন্মাদনা দেখা গিয়েছিল দিল্লি বিমানবন্দরে, সেই একই চিত্র দেখা গেল ভিনেশের ক্ষেত্রেও। হয়ত ভিনেশ পোডিয়ামে উঠতে পারেননি বা দেশকে একটা পদক উপহার দিতে পারেননি কিন্তু তাতেও ভিনেশকে ঘিরে উন্মাদনা একটুও কম ছিল না। আসলে ভিনেশ পদক জিততে না পারলেও দেশবাসীর হৃদয় জিতে নিয়েছেন।

আন্তর্জাতিক ক্রীড়া আদালতও ভিনেশের রুপোর পদকের আবেদনকে মান্যতা দেয়নি। ফলে খালি হাতেই দেশে ফিরতে হল ভিনেশকে। তাই দুই চোখে শুধুই জল ভিনেশের। মনে মনে কতটা যন্ত্রণা পাচ্ছেন তা তাঁর শরীরী ভাষা থেকেই স্পষ্ট হয়ে গেল। বিমানবন্দর থেকে বেরোনোর পর হুড খোলা গাড়িতে দিল্লির রাজপথ প্রদক্ষিণ করেন ভিনেশ।
#WATCH | Indian wrestler Vinesh Phogat receives a grand welcome at Delhi's IGI Airport
— ANI (@ANI) August 17, 2024
She arrived here from Paris after participating in the #Olympics2024Paris. pic.twitter.com/9GqbZkks7D
তারকা কুস্তিগীরকে স্বাগত জানাতে দিল্লি বিমানবন্দরে প্রচুর মানুষ জড়ো হয়েছিলেনন। সতীর্থ কুস্তিগীর সাক্ষী মালিক এবং বজরং পুনিয়াও ভিনেশকে স্বাগত জানাতে এসেছিলেন। তাঁরা ভিনেশের সঙ্গে গাড়িতও ছিলেন। উল্লেখ্য, কংগ্রেস সাংসদ দীপেন্দর হুডাও কুস্তিগীরকে স্বাগত জানাতে বিমানবন্দরে এসেছিলেন।
সাক্ষী মালিক বলেন, "ভিনেশ দেশের জন্য যা করেছে, খুব কম মানুষই তা করতে পারবে। তাঁর আরও সম্মান ও প্রশংসা পাওয়া উচিত।
ভিনেশের ভাই হরিন্দর সিং তাঁর দিদির আগমন প্রসঙ্গে বলেছেন, দেশের কুস্তি ও ক্রীড়াপ্রেমীরা তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে এসেছেন। সব শ্রেণির মানুষ তাঁকে উত্সাহিত করতে এগিয়ে এসেছেন। ভিনেশরে স্বাগত জানাতে আমাদের গ্রামেও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ভিনেশ হয়ত এবার পদক জিততে পারেনি। তবে দিদি আগামী দিনেও কঠোর পরিশ্রম করবেন এবং দেশকে অলিম্পিক্সে একটা পদক উপহার দেওয়ার চেষ্টা চালিয়ে যাবেন।'
বিমানবন্দরে ভিনেশ বলেন, 'দেশবাসীকে ধন্যবাদ পাশে থাকার এবং সমর্থন করার জন্য। লড়াই এখনও শেষ হয়নি।’ উল্লেখ্য ভিনেশ শুক্রবারই নিজের বার্তায় ২০৩২ সাল পর্যন্ত অলিম্পিক্সে অংশগ্রহণ করার ইচ্ছাপ্রকাশ করেছেন।












Click it and Unblock the Notifications