Paris Olympics 2024: জকোভিচের কেরিয়ারে দ্বিতীয় অলিম্পিক্স পদক নিশ্চিত, সোনা জয়ের দ্বৈরথে সামনে আলকারাজ

Paris Olympics 2024: অলিম্পিক্স কেরিয়ারে এতদিনে একটাই ব্রোঞ্জ ছিল ঝুলিতে। তাও সেটি ২০০৮ সালের অলিম্পিক্সে জিতেছিলেন নোভাক জকোভিচ।

অলিম্পিক্সের পদকের রং বদলাতে লাগল আরও ১৬ বছর। শুক্রবার সেমিফাইনালে দাপুটে জয় ছিনিয়ে নিলেন শীর্ষ বাছাই। তাতেই নিশ্চিত হলো পদকের রং বদল।

Paris Olympics 2024

২৪টি গ্র্যান্ড স্ল্যামজয়ী জকোভিচ ২০১৬, ২০২১ ও গত বছর ফরাসি ওপেন খেতাব জিতেছিলেন। এবার রোলাঁ গারো থেকেই তিনি পাবেন কেরিয়ারের সেরা অলিম্পিক্সের পদক। সোনা হলে তো কথাই নেই, রুপো পেলেও কেরিয়ারে অলিম্পিক্স পদকের রং বদলানো নিশ্চিত হয়ে গেল।

প্রথম রাউন্ডে ৬-০, ৬-১ সেটে হারিয়েছিলেন ম্যাথু এবডেনকে। দ্বিতীয় রাউন্ডে ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদালকে ছিটকে দেন ৬-১, ৬-৪ সেটে জয় ছিনিয়ে নিয়ে। তৃতীয় রাউন্ডে জকোভিচ ৭-৫, ৬-৩ সেটে হারান ডমিনিক কপফারকে।

কোয়ার্টার ফাইনালে স্টেফানোস সিটসিপাসকে হারিয়েছিলেন ৬-৩, ৭-৬ সেটে। সেমিফাইনালে তিনি স্ট্রেট সেটেই হারালেন ইতালির লোরেঞ্জো মুসেত্তিকে, যিনি প্যারিস অলিম্পিকসে পুরুষদের অলিম্পিক্সের একাদশ বাছাই। ১ ঘণ্টা ৪৯ মিনিটে জকোভিচ জিতলেন ৬-৪, ৬-২ সেটে।

এর আগে, দ্বিতীয় বাছাই স্প্যানিয়ার্ড তরুণ কার্লোস আলকারাজ স্ট্রেট সেটে হারান কানাডার ফেলিক্স অগার-আলিয়াসিমেকে। ১ ঘণ্টা ১৫ মিনিটের মধ্যেই আলকারাজ জয় ছিনিয়ে নেন ৬-১, ৬-১ সেটে। আলকারাজ প্রথম রাউন্ডে ৬-৩, ৬-১ সেটে হারিয়েছিলেন হ্যাডি হাবিবকে।

দ্বিতীয় রাউন্ডে আলকারাজ জয় ছিনিয়ে নিয়েছিলেন ট্যালন গ্রিকস্পোরের বিরুদ্ধে। খেলার ফল ছিল ৬-১, ৭-৬। তৃতীয় রাউন্ডে তিনি হারান আর সাফিউলিনকে, ৬-৪, ৬-২ সেটে জয় পান। কোয়ার্টার ফাইনালে টমি পলকে আলকারাজ হারিয়েছেন ৬-৩, ৭-৬ সেটে। তারপর সেমিফাইনালের দাপুটে জয়।

রবিবার জকোভিচের সঙ্গে আলকারাজের সোনা জয়ের দ্বৈরথ ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটে থেকে শুরু। আলকারাজ চলতি বছর ফরাসি ওপেন খেতাব জিতেছেন। গত ১৪ জুলাই উইম্বলডন ফাইনালে আলকারাজ চ্যাম্পিয়ন হন তিন সেটের লড়াইয়ে জকোভিচকে হারিয়েই। এবার তাঁকে হারিয়েই অলিম্পিক্স অভিষেকে সোনা জেতার দোরগোড়ায় আলকারাজ।

জকোভিচ ও আলকারাজের পারস্পরিক দ্বৈরথের ফলাফল আপাতত ৩-৩। তার আগে শনিবার ব্রোঞ্জ জয়ের দ্বৈরথে মুখোমুখি হবেন মুসেত্তি ও আলিসিয়ামে।

এদিকে, মহিলাদের সিঙ্গলসে সোনা জয়ের দ্বৈরথে শনিবার ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটেয় চিনের জেং কিনওয়েনের বিরুদ্ধে খেলতে নামবেন ক্রোয়েশিয়ার ডোনা জকিচ। জেং ষষ্ঠ বাছাই, ডোনা ত্রয়োদশ বাছাই। শীর্ষ বাছাই ইগা শিয়নটেক স্ট্রেট সেটে স্লোভাকিয়ার আনা ক্যারোলিনা স্মিডলোভাকে হারিয়ে ব্রোঞ্জ জিতলেন। খেলার ফল ৬-২, ৬-১। সিওনটেককে সেমিতে হারান জেং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+