Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Paris Olympics 2024: ১৪ বছরেই অলিম্পিক্সের আসরে! ভারতের সর্বকনিষ্ঠ হিসেবে প্যারিস যাচ্ছেন কে?

Paris Olympics 2024: আর কয়েক দিনের অপেক্ষা। তারপরই শুরু হয়ে যাবে প্যারিস অলিম্পিক্স। ভারত এবারের অলিম্পিক্স থেকে সবচেয়ে বেশি পদক প্রত্যাশা করছে।

এবারের অলিম্পিকে ভারতের প্রায় ১২০ জন বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে অংশ নেবেন। তাঁদের মধ্যে থাকছেন ১৪ বছর বয়সের ধিনিধি দেসিংঘু (Dhinidhi Desinghu)। তিনিই ভারতীয় প্রতিনিধিদলের সর্বকনিষ্ঠ প্রতিযোগী।

Paris Olympics 2024

অলিম্পিক্সের আসরে নামার ধিনিধির স্বপ্নপূরণ হতে চলেছে চলতি মাসেই। বেঙ্গালুরুর এই সাঁতারু পড়েন ক্লাস নাইনে। অনেক স্বার্থত্যাগই তাঁকে এই জায়গায় নিয়ে এসেছে। ধিনিধির কথায়, আমার সমবয়সীরা যে সব মজা করে তা আমি মিস করি। বন্ধুদের সঙ্গে বাইরে বিশেষ যেতে পারি না। ফলে একাকী বোধ হয়। কিন্তু সে সব কিছু ঘুচে যায় যখন সাঁতার কাটি, অলিম্পিক্সে নামার লক্ষ্য নিয়ে।

ধিনিধি জানিয়েছেন, সাঁতারের কেরিয়ার তিনি নিজেই বেছে নিয়েছেন। এর পিছনে জড়িয়ে অনেক স্বার্থত্যাগ। তবে সময়ই আলাদা, বিশেষ কিছু অনুভূতি বোধ করেন, গর্বিত হন। ১৪ বছর বয়সে অলিম্পিক্সের আসকে যেতে পারছেন, সব স্বার্থত্যাগ তাই সফল হয়েছে, উপলব্ধি ধিনিধির।

ভারতীয় সাঁতারুরা এ বা বি কোয়ালিফিকেশন টাইমে পৌঁছতে পারেননি। তবে ধিনিধির আত্মবিশ্বাস বাড়িয়েছে তাঁর সাম্প্রতিককালের পারফরম্যান্স। জাতীয় গেমস ও সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে গত বছর পদক জিতেছেন। চলতি বছরে তিনি দেশের সেরা মহিলা সাঁতারুর স্বীকৃতি পেয়েছেন।

ধিনিধির কথায়, কঠোর পরিশ্রম করায় আমি নিশ্চিত ছিলাম, অলিম্পিক্সে নামতে পারব। তবে কেরিয়ারের এই পর্যায়েই যে এত দ্রুত সুযোগ আসবে সেটা কিছুটা অবাক করেছে। ভারতীয় কনটিনজেন্টে সর্বকনিষ্ঠ হওয়াটাও বিরাট গৌরবের। ভারতীয় দলের বাকি সকলের সঙ্গে অলিম্পিক্সে যেতে পারছি, এটা ভেবে খুব উত্তেজনা অনুভব করছি। সমস্ত সেরা অ্যাথলিটদের সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছি।

মেয়েদের ২০০ মিটার ফ্রিস্টাইলে অংশ নেবেম ধিনিধি। তাঁর কথায়, এটা সবে শুরু। অনেকটা পথ পড়ে রয়েছে আমার জন্য। ২০২৮ বা ২০৩২ সালের অলিম্পিক্সে আমি কী করতে পারি সেটা ভেবেও এক্সাইটেড। অলিম্পিক্স ভিলেজে থাকার অভিজ্ঞতাও বাড়িয়ে নেব এবার। ভারতে যে ধরনের প্রতিযোগিতাগুলি হয়, তার চেয়ে আন্তর্জাতিক স্তরের রেসে ফারাক থাকে। ঠিক তেমনভাবেই অলিম্পিক্সে কী ধরনের রেস হয় তা সামনে থেকে দেখার সুযোগ পাব।

বিশ্বের সেরা অ্যাথলিটদের ডেডিকেশন, ফোকাস, প্রস্তুতি কেমন থাকা তা সামনাসামনি দেখে শেখার সুযোগ হাতছাড়া করতে নারাজ ধিনিধি। তাঁর কথায়, পারফরম্যান্স নিয়ে খুব বেশি ভাবছি না। এখন আমার কাছে শেখার সময়। আমি নিশ্চিত যা শিখব, তা ভবিষ্যতে উন্নতমানের অ্যাথলিট হওয়ার ক্ষেত্রে খুব কার্যকরী হবে। ধিনিধির আইডল সাতবারের অলিম্পিক সোনাজয়ী সাঁতারু কেটি লেডেকি। তাঁর জন্য একটি গ্রিটিং কার্ড গত বছরই বানিয়েছেন ধিনিধি। আইডলের হাতে তা তুলে দিতে চান। লেডেকিকে খুব ছোট থেকেই অনুসরণ করেন। তাঁর সঙ্গে দেখা করার সুযোগের আনন্দ সপ্তম স্বর্গে পৌঁছে যাওয়ার মতো বলেই জানান ধিনিধি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+