Paris Olympics 2024: অলিম্পিক্সে নামার আগে চর্চায় চানুর ফিটনেস, কী জানালেন ভারতীয় দলের কোচ?

প্যারিস অলিম্পিক্স শেষ হতে বাকি মাত্র হাতে গোনা কয়েকটা দিন। শেষ দিন গুলিতে যাদের ঘিরে পদকের প্রত্যাশা সব থেকে বেশি তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মীরাবাই চানু। টোকিও অলিম্পিক্সে রুপো জয়ী ভারোত্তোলক এবার প্যারিসে নামছেন ৪৯ কেজি বিভাগে। তবে চানুর জন্য লড়াই অত্যন্ত কঠিন হতে চলেছে।

টোকিও অলিম্পিক্সে পদক জয়ের পর থেকেই চোট আঘাত জনিত সমস্যার মধ্যে পড়েন মীরাবাই চানু। তবে চোট আঘাতের সমস্যাকে পিছনে ফেলে বুধবার চানু ফোকাস করবেন আরও একটি পদক জয়ের দিকে এগিয়ে যাওয়ার। চানুস ভারতের প্রথম ভারোত্তোলক হিসেবে চেষ্টা করবেন দুটি অলিম্পিক্স পদক জেতার।

Paris Olympics

টোকিওতে পদক জিতলেও চানুর ক্ষেত্রে প্যারিসের যাত্রাপথটা মসৃণ ছিল না। দীর্ঘদিনের ফিটনেস উদ্বেগ তাঁর পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। টোকিও অলিম্পিক্সে চানুই ভারতের পদক জয়ের সূচনা করেন। টোকিও অলিম্পিক্সে রুপো জয়ী এই ভারতীয় অ্যাথলিট গত অক্টোবরে এশিয়ান গেমসের সময় হিপ টেন্ডোনাইটিসে আক্রান্ত হয়েছিলেন। দীর্ধদিন ধরেই বিদেশে চিকিৎসা চলেছে তাঁর। ফলে দ্বিতীয় পদক জয়ের আগে চানুকে মানসিক দিক থেকে জয় পেতে হবে।

২০২১ সালে অনুষ্ঠিত টোকিও অলিম্পিক্সে মোট ২০২ কেজি ভর তুলেছিলেন, এরপর ২০২২ সালে কমনওয়েলথ গেমসে ২০১ কেজি তুলতে সক্ষম হয়েছিলেন। এবার ৪৯ কেজি বিভাগে নামবেন এই বিভাগে অন্যতম ফেভারিট চিনের জি হু। প্যারিসে চানুর লড়াইটা যতটা প্রতিপক্ষের সঙ্গে তার থেকে বেশি নিজের সঙ্গে।

চোটের কারণে পাঁচ মাসের বিরতি নিয়ে ফিরে আসার পরেও চানুর ফিটনেসকে ঘিরে এখনও গুঞ্জন রয়েছে। চানুর প্রধান জাতীয় কোচ বিজয় শর্মা দাবি করেছেন পুরোপুরি সুস্থ হয়ে উঠেই প্যারিসে খেলতে নামছেন তাঁর ছাত্রী। সংবাদ সংস্থা পিটিআইকে বিজয় শর্মা জানিয়েছেন, "আমরা জানি যে মীরাবাইকে তাঁর আগের থেকেও ভালো পারফরম্যান্স করতে হবে। গত বার ২০২ কেজি ভর তুলেছিলেন এবার সেটা ২০৫ বা ২০৬ কেজি করতেই হবে। তবে আমরা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+