Paris Olympics 2024: লাল কার্ড ইস্যুতে বিতর্ক অব্যাহত, চক দে ইন্ডিয়ার অভিনেতাই এখন ভিলেন ভারতীয় হকি শিবিরে
ব্রিটেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে লাল কার্ড দেখানো হয় ভারতের অমিত রুইদাসকে। যার ফলে জার্মানির বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে মাঠে নামতে পারবেন না অমিত রুইদাস। যা নিয়ে বিতর্কের আগুন জ্বলছে। হকি ইন্ডিয়া এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত অমিতের শাস্তির সিদ্ধান্ত বহাল আছে। গোটা বিতর্কে জড়িয়ে পড়েছে বলিউডও।
প্যারিস অলিম্পিক্স হকিতে অমিত রুইদাসের শাস্তির সঙ্গে কীভাবে জড়িয়ে পড়ল বলিউড? সৌজন্যে চক দে ইন্ডিয়া। প্যারিসে ঘনটা প্রবাহের সঙ্গে বলিউডের এই সিনেমাও জড়িয়ে গিয়েছে। অবাক করা হলেও এটাই সত্যি। তবে চক দে ইন্ডিয়ার চিত্রনাট্যের সঙ্গে এই ঘটনার কোনও মিল নেই। তবে মিল আছে অন্য একটি জায়গায়।

জশুয়া একজন অভিনেতাই শুধু নন, একইসঙ্গে জশুয়া বর্তমানে আন্তর্জাতিক হকি ফেডারেশনের টেকনিক্যাল কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য। তিনি এই সময়ে সবচেয়ে বড় ভিলেন ভারতীয় হকি শিবিরের কাছে। তিনিই অমিত রুইদাসকে সেমিফাইনােল ম্যাচের বহিস্কারের চিঠি দিয়েছেন। ফলে তাঁর চিঠিতেই সেমিফাইনাাল ম্যাচে বাইরে থাকতে হবে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্যকে।
১৭ মিনিটে অমিত রুইদাসকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত অনৈতিক বলেই মনে করছেন অনেকে। ফলে অনেকটা সময় কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভারতকে ১০ জনে খেলতে হয়। কিন্তু তাতেও ভারতের জয় আটকে যায়নি। বল নিয়ে ভারতীয় ডিফেন্ডার রুইদাস এগিয়ে যাচ্ছিলেন। অনিচ্ছাকৃতভাবেই অমিতের স্টিক কালনানের মাথায় লাগে। হকি আম্পায়াররা আলোচনা করে তাঁকে লাল কার্ড দেখিয়ে দেন। আম্পায়ারের এই সিদ্ধান্ত নিয়েও বিতর্ক রয়েছে। ভারতীয় হকি ফেডারেশন পুনরায় আবেদন করেছেন শাস্তির সিদ্ধান্তের বিরুদ্ধে।
যদি শেষ পর্যন্ত শাস্তি বহাল থাকে তাহলে জার্মানির বিরুদ্ধে ম্যাচে একজনকে কম নিয়ে খেলতে নামতে হবে ভারতীয় দলকে। কারণ শেষ ম্যাচে অমিত রুইদাস লাল কার্ড দেখেছেন। হকি স্কোয়াডে ১৬ জন থাকে। অমিতকে ছাড়া খেলতে হলে চাপ বাড়বে ভারতের।
কিন্তু দিনের শেষে কোথাও যেন সিনেমা আর বাস্তব মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে।












Click it and Unblock the Notifications