Paris Olympics 2024: বোনকে নিয়ে কী কাণ্ড অন্তিমের! জালিয়াতিতে প্যারিস ছাড়ার নির্দেশ দিল আইওএ

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে পারফরম্যান্সে হতাশ করেছেন। এবার দেশের মান-সম্মান ডোবালেন অন্তিম পঙ্ঘল। ভারতের এই কুস্তিগীরকে অবিলম্বে দেশে ফেরার নির্দেশ দিল আইওএ।

অন্তিমের অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে অলিম্পিক্স গেমস ভিলেজে ঢোকার চেষ্টা করতে গিয়ে ধরা পড়েন তাঁর বোন। এরপরই কড়া পদক্ষেপ আইওএ-র।

Paris Olympics 2024

ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে দেওয়া বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ফরাসি প্রশাসনের তরফে জানা গিয়েছে অন্তিম শৃঙ্খলাভঙ্গ করেছেন। সে কারণে তাঁকে এবং সাপোর্ট স্টাফদের বৃহস্পতিবার দেশে ফেরত পাঠানো হচ্ছে।

বোন নিশার কাছে অন্তিমের অলিম্পিক্স ভিলেজের অ্যাক্রিডিটেশন কার্ড মিলেছে বলে অভিযোগ। অন্তিম জালিয়াতি করে গেমস ভিলেজে বোনকে ঢোকানোর চেষ্টা করছিলেন। নিরাপত্তারক্ষীরা বিষয়টি ধরে ফেলেন, কার্ডটি বাজেয়াপ্ত করেন। নিশাকে কিছুক্ষণ আটকেও রাখে প্যারিস পুলিশ।

পরে আইওএ-র হস্তক্ষেপে পুলিশ নিশাকে ছেড়ে দেয় সতর্ক করে দিয়ে। জানা গিয়েছে, অন্তিমকে ডেকে পাঠিয়েছিল পুলিশ। অন্তিম যে কাজটি করেছেন তা পুরোপুরি নিয়মবিরুদ্ধে। সে কারণেই শৃঙ্খলাভঙ্গের দায়ে অন্তিমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল আইওএ।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, অন্তিম তাঁর ব্যক্তিগত কোচ ও সাপোর্ট স্টাফের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তিনি বোনকে বলেন তাঁর কার্ডটি নিয়ে গিয়ে গেমস ভিলেজে ঢুকে কিছু জিনিস নিয়ে আসতে। আর তা করতে গিয়েই ধরা পড়ে যান অন্তিমের বোন।

যদিও অপর একটি সংবাদমাধ্যমের দাবি, হেরে যাওয়ায় ভেঙে পড়ে কোচের কাছে হোটেলে যান অন্তিম। সঙ্গে তাঁর বোন ছিলেন। এরপর বোনকে নিয়ে গেমস ভিলেজে যাওয়ার ফন্দি করেন অন্তিম। নিজে প্রথমে কার্ড দেখিয়ে গেমস ভিলেজে ঢোকেন। পরে কোনওভাবে বোনের কাছে কার্ড পাঠিয়ে তাঁকে ঢোকাতে চেয়েছিলেন গেমস ভিলেজে।

কিন্তু কড়া নিরাপত্তাবেষ্টনীতে আটকে যান নিশা। গেমস ভিলেজের মধ্যেই থানা রয়েছে। সেখানে অন্তিমকেও ডেকে পাঠানো হয়। পুলিশের নির্দেশ মেনেই অন্তিমদের দেশে ফেরানোর সিদ্ধান্ত নেয় আইওএ।

গত বিশ্ব চ্যাম্পিয়নশিপে অন্তিম ব্রোঞ্জ জিতে প্যারিস অলিম্পিক্সের টিকিট আদায় করেছিলেন। দু-বারের জুনিয়র বিশ্বচ্যাম্পিয়ন এবার অলিম্পিক্সে ৫৩ কেজি বিভাগে ছিলেন চতুর্থ বাছাই। কিন্তু প্রি কোয়ার্টারের প্রথম পিরিয়ডেই ০-১০ টেকনিক্যাল সুপিরিয়রিটির নিরিখে তুরস্কের জেইনেপ ইয়েতগিলের কাছে হেরে যান অন্তিম।

তবে বিতর্ক আরও রয়েছে। অন্তিমের কোচ ভগৎ সিং ও বিকাশের বিরুদ্ধে অভিযোগ তাঁরা গেমস ভিলেজ থেকে হোটেলে যান বুধবার সন্ধ্যায় একটি ক্যাবে চেপে। কিন্তু হোটেলে পৌঁছে ভাড়া মেটাতে অস্বীকার করেন বলে অভিযোগ। ক্যাব চালকের সঙ্গে দুর্ব্যবহার করে তাঁরা হোটেলে ঢুকে যান। এরপর ক্যাব ড্রাইভার পুলিশে অভিযোগ জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+