Paris Olympics 2024: আমন অলিম্পিক্সের কুস্তিতে পদক নিশ্চিত থেকে এক ধাপ দূরে, অংশু হতাশ করলেন

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে কুস্তিতে পদক নিশ্চিত করা থেকে এক ধাপ দূরে ভারতের আমন শেরাওয়াত। তিনি পৌঁছে গেলেন ফ্রিস্টাইল ৫৭ কেজি বিভাগের সেমিফাইনালে।

প্রি কোয়ার্টার ফাইনাল ও কোয়ার্টার ফাইনালে তিনি টেকনিক্যাল সুপিরিয়রিটিতেই জয় ছিনিয়ে নেন। তবে হতাশ করলেন অংশু মালিক, হারলেন প্রি কোয়ার্টার ফাইনালে।

Paris Olympics 2024

অলিম্পিক্সে পঞ্চম বাছাই আমন কোয়ার্টার ফাইনালে হারালেন আলবেনিয়ার জেলিমখান আবাকারভকে, যিনি জন্মসূত্রে রাশিয়ান এবং ২০২২ সালে বিশ্ব চ্য়াম্পিয়নশিপের সোনাজয়ী। আমন তাঁকে হারিয়ে দিলেন ১২-০ ব্যবধানে।

প্রথম পিরিয়ডে টেকডাউনে ২ পয়েন্ট নিশ্চিত করতেই তিনি ৩-০-তে এগিয়ে ছিলেন। আমন এবারের অলিম্পিক্সে ভারতের একমাত্র পুরুষ কুস্তিগীর। এরপর দ্বিতীয় পিরিয়ডেও আমন আগ্রাসী রণকৌশল অবলম্বন করেন। লাগাতার চারবার ২ পয়েন্ট ও শেষে ১ পয়েন্ট পান।

আজ রাত পৌনে ১০টায় সেমিফাইনালে আমনের প্রতিপক্ষ রাশিয়ার রেই হিগুচি। এই বাউট জিতলেই আমন নিশ্চিত করে ফেলবেন রুপোর পদক। আমনের সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল পিকচার হিসেবে রয়েছে প্যারিস অলিম্পিক্সের সোনার পদক। তা জিততে হলে আমনকে পরের দুটি বাউট জিততে হবে।

আর সেমিফাইনালে হেরে গেলেও থাকবে পদক জয়ের আশা। সেক্ষেত্রে রিপেচেজ রাউন্ডে নামতে হবে তাঁকে। আমন প্রি কোয়ার্টারে এদিন হারান উত্তর ম্যাসিডোনিয়ার ভ্লাদিমির ইগোরভকে। প্রথম পিরিয়ডে দু-বার ২ ও দু-বার ১ পয়েন্ট করে মোট ৬ পয়েন্ট নিশ্চিত করেছিলেন।

এরপর দ্বিতীয় পিরিয়ডে তিনি ২ বার ২ পয়েন্ট করে সুনিশ্চিত করেন। তাতে জয় আসে টেকনিক্যাল সুপিরিয়রিটিতে। প্রতিপক্ষকে কোনও পয়েন্টই পেতে দেননি। আমন প্রথম বাউট জেতেন ১০-০ ব্যবধানে।

আমনও হরিয়ানার কুস্তিগীর। তাঁর জন্ম বিরোহরে। ২১ বছরের আমন এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন। গত বছর এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনাও জেতেন। ২০২২ সালে আলমাটি ও চলতি বছর জাগ্রেব গ্রাঁ প্রি-তে তাঁর সোনা রয়েছে।

টোকিও অলিম্পিক্সে রবি দাহিয়া রুপো জিতেছিলেন। তাঁকে দাদা বলে মানেন আমন। রবি অলিম্পিক্স পদক জেতার পর তাঁর ছবি নিজের ঘরে টাঙিয়ে রাখেন আমন। রবি এবারের অলিম্পিক্সে অংশগ্রহণের ছাড়পত্র পাননি। আমনের লক্ষ্য আইডলের কীর্তিকে ছাপিয়ে সোনা জয়।

যদিও মহিলাদের কুস্তির ফ্রিস্টাইল ৫৭ কেজি বিভাগে প্রি কোয়ার্টার ফাইনালেই হেরে যান অংশু মালিক। ফ্রিস্টাইল ৫৭ কেজি বিভাগে তিনি ২-৭ ব্যবধানে পরাস্ত হেলেন মারুলিসের কাছে। মারুলিস ফাইনালে গেলে অংশ রিপেচেজ রাউন্ড খেলার সুযোগ পাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+