Paris Olympics 2024: আমন হেরে গেলেন সেমিফাইনালে, তবে থাকলেন কুস্তিতে ব্রোঞ্জ জয়ের দৌড়ে

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে সোনা জয়ের লক্ষ্যপূরণ হলো না আমন শেরাওয়াতের। ভারতের ২১ বছরের কুস্তিগীর হেরে গেলেন সেমিফাইনালে।

রিও অলিম্পিক্সের রুপোজয়ী তথা শীর্ষবাছাই জাপানের রেই হিগুচির কাছে প্রথম পিরিয়ডেই হার আমনের। টেকনিক্যাল সুপিরিয়রিটিতে জিতলেন জাপানের কুস্তিগীর।

Paris Olympics 2024

রেই হিগুচি প্রথম থেকেই দাপট নিয়ে শুরু করেন। তিনি আমনের তুলনায় অনেক বেশি বাউট খেলেছেন, বয়সের সঙ্গে অভিজ্ঞতাও বেশি। শুরু থেকেই তিনি আগ্রাসী মেজাজে ছিলেন। আমনও আগ্রাসী খেলতে পছন্দ করেন। তবে প্রতিপক্ষের আগ্রাসী রণকৌশলের পাল্টা ডিফেন্স ততটা মজবুত ছিল না।

সে কারণে প্রথমে ৪ এবং তারপর টানা তিনবার ২ পয়েন্ট আদায় করে ফাইনালে পৌঁছে যান হিগুচি। আজকের দ্বৈরথের আগেও চলতি বছর তিনি আমনের বিরুদ্ধে বড় জয় পেয়েছিলেন। সেই ধারা অব্যাহত রেখেই আমনকে ছিটকে দেন সোনা জয়ের দৌড় থেকে।

আমন এদিন দুরন্ত ফর্মে ছিলেন। সেমিফাইনালে ওঠেন দুই প্রতিপক্ষকে একটিও পয়েন্ট আদায়ের সুযোগ না দিয়ে। টেকনিক্যাল সুপিরিয়রিটিতে তিনি জিতেছিলেন স্বভাবজাত আগ্রাসী রণকৌশল অবলম্বন করেই। প্রি কোয়ার্টারে তিনি হারান উত্তর ম্যাসিডোনিয়ার ভ্লাদিমির ইগোরভকে।

১০-০ ব্যবধানে সেই বাউট জেতার পর আমন কোয়ার্টার ফাইনালে উড়িয়ে দেন ২০২২ সালে বিশ্বচ্যাম্পিয়নের শিরোপাধারী আলবেনিয়ার জেলিমখান আবাকারভ। তাঁর কাছে আগে হেরেছিলেন আমন। প্যারিস অলিম্পিক্সের আসরে মধুর প্রতিশোধে ১২-০ ব্যবধানে জিতে পৌঁছে গিয়েছিলেন সেমিফাইনালে।

সেমিফাইনালে হেরে যাওয়ায় আমন কাল ভারতীয় সময় রাত পৌনে ১১টায় ব্রোঞ্জের লক্ষ্যে নামবেন। আমনের পরবর্তী প্রতিপক্ষ পুয়ের্তো রিকোর ডারিয়ান তোই ক্রুজ। ক্রুজ আজ প্রি কোয়ার্টার ফাইনালে জেতেন মিশরের শেহাবেলদিন মোহাম্মেদের বিরুদ্ধে। জয়ের ব্যবধান ছিল ৪-১। এরপর কোয়ার্টার ফাইনালে তিনি হেরে যান হিগুচির কাছে। ২-১২ ব্যবধানে।

মহিলাদের ৫৭ কেজি বিভাগের কুস্তিতে অংশু মালিকের ব্রোঞ্জ জয়ের আশাও শেষ হয়ে গেল। প্রি কোয়ার্টার ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের হেলেন মারুলিস হারিয়েছিলেন অংশুকে। তবে তিনি ফাইনালে গেলে অংশুর রিপেচেজ রাউন্ড খেলে ব্রোঞ্জ জেতার সুযোগ থাকতো।

যদিও মারুলিস জাপানের সুগুমি সাকুরাইয়ের কাছে হেরে গেলেন ৪-১০ ব্যবধানে। প্রথম পিরিয়ডে তিনি ২ পয়েন্টের লিড পেলেও শেষরক্ষা হয়নি। যার ফলে অংশুর জন্য যে ক্ষীণ সম্ভাবনা ছিল তাও শেষ হয়ে গেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+