কেন্দ্রীয় ক্রীড়া বাজেটে অ-বিজেপি রাজ্যগুলির প্রতি চরম বঞ্চনা! সরব পারগত, বাংলার প্রাপ্তি কত?
Pargat Singh: প্যারিস অলিম্পিক্সে ভারতের ১১২ ক্রীড়াবিদ বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছেন। রয়েছেন ৫ রিজার্ভ। হরিয়ানা ও পাঞ্জাব থেকেই গিয়েছেন সিংহভাগ ক্রীড়াবিদ।
যদিও এই দুই রাজ্যকেই কেন্দ্রীয় ক্রীড়া বাজেটে বঞ্চিত করা হয়েছে বলে সরব হলেন পারগত সিং। জলন্ধর ক্যান্টনমেন্টের কংগ্রেস বিধায়ক আবার ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক।

এক্স হ্যান্ডলে পারগত লিখেছেন, প্যারিস অলিম্পিক্সে ৪৮ জন ক্রীড়াবিদ পাঠানোর পরেও পাঞ্জাব ও হরিয়ানার জন্য কেন্দ্রীয় ক্রীড়া বাজেটে বরাদ্দ হয়েছে যথাক্রমে ৭৮ ও ৬৬ কোটি টাকা। উত্তরপ্রদেশ ও গুজরাত থেকে রয়েছেন ৯ জন ক্রীড়াবিদ। এই দুজই রাজ্যকে যথাক্রমে ৪৩৮ ও ৪২৬ কোটি টাকা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ক্রীড়া বাজেট থেকে রাজ্যগুলির জন্য অর্থ বরাদ্দের ক্ষেত্রেও নিরপেক্ষতা বজায় রাখা হয়নি, বৈষম্য করা হয়েছে বলে তোপ দেগেছেন পারগত। অ-বিজেপি রাজ্যগুলির প্রতি বিজেপি কতদিন এমন বৈষম্য চালাবে? প্রশ্ন তুলেছেন পারগত।
বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কাকে কত পরিমাণ অর্থ কেন্দ্রীয় ক্রীড়া বাজেটে বরাদ্দ করা হয়েছে সেই তালিকাও তুলে ধরেন পারগত। মোট ২১৬৮.৭৮ কোটি টাকা বরাদ্দ হয়েছে কেন্দ্রীয় সরকারের খেলো ইন্ডিয়া প্রকল্পে পরিকাঠামো বিকাশের জন্য।
Despite sending 48 athletes to the Paris #Olympics, Punjab & Haryana received ₹78 crore & ₹66 cr, respectively, while UP & Gujarat,sending only 9 athletes,got ₹438 crore & ₹426 cr. Is this not biased distribution? How long will BJP continue this discrimination against states? pic.twitter.com/j9lkHOUvpk
— Pargat Singh (@PargatSOfficial) July 29, 2024
পাঞ্জাবকে দেওয়া হয়েছে ৭৮.০২ কোটি টাকা, হরিয়ানাকে ৬৬.৫৯ কোটি টাকা। উল্লেখ্য, পাঞ্জাব থেকে ১৯ জন ও হরিয়ানার ২৪ জন ক্রীড়াবিদ প্যারিস অলিম্পিক্সে গিয়েছেন। যার ধারেকাছে অন্য রাজ্য নেই। গুজরাত থেকে রয়েছেন ২ জন ও উত্তরপ্রদেশ থেকে ৭ জন। কিন্তু এই দুই রাজ্যেই সবচেয়ে বেশি অর্থ পেয়েছে।
পশ্চিমবঙ্গ থেকে রিজার্ভ-সহ তিনজন ক্রীড়াবিদ রয়েছেন। খেলো ইন্ডিয়া প্রকল্পে পরিকাঠামো বিকাশের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের জুটেছে মাত্র ২২.২২ কোটি টাকা। উল্লেখ্য, বিগত অর্থবর্ষের নিরিখে কেন্দ্রীয় ক্রীড়া বাজেটে সামগ্রিক বরাদ্দ বৃদ্ধি হয়েছে ৪৫.৩৬ কোটি টাকা। খেলো ইন্ডিয়া প্রকল্পে বাজেট বৃদ্ধির পরিমাণ ২০ কোটি টাকা।
একনজরে দেখে নেওয়া যাক খেলো ইন্ডিয়া প্রকল্পে পরিকাঠামোর বিকাশে কোন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল কত পরিমাণ অর্থ পেল:
অন্ধ্রপ্রদেশ ২১.৯১ কোটি, অরুণাচল প্রদেশ ১৪৮.৯১ কোটি, অসম ৪৩.৬৮ কোটি, বিহার ২০.৩৪ কোটি, ছত্তিশগড় ১৯.৬৬ কোটি, দিল্লি ৬৯.৯৯ কোটি, গোয়া ৪.২৪ কোটি, গুজরাত ৪২৬.১৩ কোটি, হরিয়ানা ৬৬.৫৯ কোটি, হিমাচল প্রদেশ ১৭.৪৮ কোটি, জম্মু ও কাশ্মীর ১৮.৮৪ কোটি, ঝাড়খণ্ড ৯.৬৩ কোটি, কর্নাটক ১০৯.১১ কোটি, কেরল ৫০ কোটি, লাদাখ ১৩.৫৮ কোটি, মধ্যপ্রদেশ ৯৪.০৬ কোটি, মহারাষ্ট্র ৮৭.৪৩ কোটি, মণিপুর ৪৬.৭১ কোটি, মেঘালয় ১৫.২৮ কোটি, মিজোরাম ৩১.৭৩ কোটি, নাগাল্যান্ড ৪৫.৭৫ কোটি, ওডিশা ৩৪.২৫ কোটি, পুদুচেরী ৮.৭৫ কোটি, পাঞ্জাব ৭৮.০২ কোটি, রাজস্থান ১০৭.৩৩ কোটি, সিকিম ২৪.৬৪ কোটি, তামিলনাড়ু ২০.৪০ কোটি, তেলঙ্গানা ১৭.৭৭ কোটি, ত্রিপুরা ৩২.৩০ কোটি, উত্তরপ্রদেশ ৪৩৮.২৭ কোটি, উত্তরাখণ্ড ২৩.৭৮ কোটি ও পশ্চিমবঙ্গ ২২.২২ কোটি টাকা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications