ঐতিহাসিক থমাস কাপ জয়ী ভারতীয় দলকে সংবর্ধিত করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক

ঐতিহাসিক থমাস কাপ জয়ী ভারতীয় দলকে সংবর্ধিত করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক

ভুবনেশ্বরে লোক সেবা ভবনে থামস কাপ জয়ী ভারতীয় দলের কোচ এবং খোলায়াড়দের সম্মানিত করল ওড়িশা সরকার। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক বুধবার দশ লক্ষ টাকা এবং মেমেন্টো দিয়ে ২০২২ থমাস কাপ জয়ী ভারতীয় দলকে সংবর্ধিত করেন।

ঐতিহাসিক থমাস কাপ জয়ী ভারতীয় দলকে সংবর্ধিত করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক

থমাস কাপের দীর্ঘ ৭৩ বছরের ইতিহাসে প্রথম বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই টুর্নামেন্ট শুরু হয় ১৯৪৮ সালে। দীর্ঘ ৭৩ বছর পর এ বারই প্রথম ফাইনালে পৌঁছেছিল ভারত এবং খেতাবি লড়াই থেকে দেশের মুখ উজ্জ্বল করে ফিরিছে কিদাম্বি, এইচ এস প্রণয়রা। লোক সেবা ভবনের কনভেশন সেন্টারে জাতীয় দলের প্রধান কোচ পুল্লেলা গোপীচাঁদ, কিদাম্বি শ্রীকান্ত, ধ্রুব কাপিলা, এইচ এস প্রণয়, প্রিয়াংশু রাজাওয়াত, বিষ্ণুবর্ধন গৌড়, জিকে প্রসাদ, অর্জুন এমআর, চিরাগ চন্দ্র শেখর শেট্টি এবং রাক্কিরেড্ডি সাত্বিক সাইরাজকে সংবর্ধিত করা হয়

জাতীয় দলের প্রধান কোচ পুল্লেলা গোপীচাঁদকে শাল এবং মেমেন্টো দিয়ে সংবর্ধিত করেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। গোপীচাঁদের পাশাপাশি দলের প্রতিটা খেলোয়াড়কেও শাল দিয়ে সম্মান জানানো হয়। থামস কাপ জয়ী ভারতীয় দলের খেলোয়াড়রা এ দিন একটি জার্সিতে তুলে দেন নবীন পট্টনায়কের হাতে, সেই জার্সির উপর সই করেছেন প্রত্যেক খেলোয়াড়।

এই সংবর্ধনাজ্ঞাপন অনুষ্ঠানে নবীন পট্টনায়ক বলেছেন, "ভারত এখন ব্যাডমিন্টনে বিশ্ব চ্যাম্পিয়নদের উঠে আসার প্রধান কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। ব্যাডমিন্টনে ভারতীয় আধিপত্যের সূচনা হওয়ার প্রারম্ভ এটি। সারা দেশে বাচ্চাদের মধ্যে এবং তাঁদের বাবা-মায়ের মধ্যে ব্যাডমিন্টনকে ঘিরে দারুণ আগ্রহ রয়েছে।" পাশাপাশি ভারতীয় শাটলারদের প্রশংসা করে তিনি বলেন, "এটি ঐতিহাসিক প্রাপ্তি এবং সারা দেশের কাছে গর্বের যে আমাদের ছেলেরা অন্যতম কঠিন খেলা ব্যাডমিন্টনে বিশ্ব সেরা হয়েছে। এক দশক আগেও এটা ভাবা যেত না যে ভারত ব্যাডমিন্টনের মতো একটা খেলায় আধিপত্য দেখানো শুরু করবে। গোপী চাঁদের মতো কোচেদেকর ধন্যবাদ ডেডিকেশন এবং কমিটমেন্ট, ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সহযোগীত, কেন্দ্র এবং রাজ্য সরকারের সহযোগীতার কারণেই গত দশ বছর ধরে আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক ভাবে পারফর্ম করতে পারছে ভারত।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+