নিখাত বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে এগিয়ে চলেছেন সোনার দিকে, পদক নিশ্চিত নীতু ও সুইটির

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে আজ তিনটি পদক নিশ্চিত করল ভারত। প্রথমে নীতু ঘাঙ্ঘাস, তারপর সুইটি বুরা এবং সবার শেষে নিখাত জারিন। কোয়ার্টার ফাইনালে এই তিন ভারতীয় বক্সারই আজ জয় ছিনিয়ে নিয়েছেন। বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় পদক পাচ্ছেন নিখাত জারিন। সেমিফাইনালে উঠলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে দু-বারের পদকজয়ী তাইল্যান্ডের চুথামত রক্ষতকে পরাস্ত করে।

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের তিন পদক নিশ্চিত

এবারের বিশ্ব বক্সিংয়ের আসর বসেছে দিল্লিতে। নিখাত জারিন এদিন জয় পেলেন রুদ্ধশ্বাসভাবেই। কেডি যাদব ইনডোর হলে বক্সিং রিংয়ে ফলাফল জানতে ২ মিনিটের বেশি অপেক্ষা করতে হলো নিখাত ও রক্ষতকে। বিচারকরা বাউট রিভিউয়ের সিদ্ধান্ত নেওয়ায়। অবশেষে ৫-২ স্প্লিট ডিসিশন নিখাতেরই পক্ষে যায়। আগের বাউটগুলির তুলনায় এদিন নিখাতের দাপট কিছুটা কম ছিল। তা সত্ত্বেও তিনি প্রথম দুটি রাউন্ড জেতেন ৩-২ ব্যাবধানেই।

নিখাত ও রক্ষতের এই বাউট দারুণ উপভোগ করলেন ক্রীড়াপ্রেমীরা। বিজয়ী ঘোষণার পর স্বাভাবিকভাবেই খুশি নিখাত। অবশ্য রক্ষতের খেলারও তারিফ করেছেন দর্শকরা। নিখাত এবারের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে বাছাই হিসেবে খেলছেন না। ফলে তাঁকে কঠোর পরিশ্রমই করতে হচ্ছে। সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করে ফেললেও সোনা জিতেই ফিরতে চাইবেন বছর ২৬-এর এই ভারতীয় বক্সার। নিখাত ইতিমধ্যেই দ্বিতীয় রাউন্ডে পরাস্ত করেছেন শীর্ষ বাছাই বুয়ালাম রৌমেসাকে।

গত বছর কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন নিখাত। গত বছরই বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ইস্তানবুলে ৫০ কেজি বিভাগে তিনি সোনা জেতেন। এটিই ছিল বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাঁর প্রথম পদক। মহিলাদের ৪৮ কেজি বিভাগে সেমিফাইনালে উঠেছেন নীতু ঘাঙ্ঘাস। জাপানের মাদোকা ওয়াডার বিরুদ্ধে নীতু এতটাই আক্রমণাত্মক ছিলেন যে দ্বিতীয় রাউন্ডে খেলা থামাতে বাধ্য হন রেফারি। সুইটি ৮১ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে ৫-০ ব্যবধানে হারিয়েছেন আমিনা জিদানিকে। যদিও কোয়ার্টার ফাইনাল বাউটে ৬৩ কেজি বিভাগে সাক্ষী চোপড়া ও ৫৭ কেজি বিভাগে মণীষা হেরে গিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+