Paris Olympics: প্রিয় খাবারেই ছেলেকে স্বাগত জানাবেন নীরজের মা, ‘ভিনেশকে ভুলে যাবেন না’, বার্তা রুপোজয়ীর

পর পর দুটি অলিম্পিক্সে পদক জিতে নয়া ইতিহাস সৃষ্টি করেছেন ভারতীয় অ্যাথলিট নীরজ চোপড়া। টোকিও-তে সোনার পর প্যারিসে রুপো জিতে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নজির গড়েছেন নীরজ। বৃহস্পতিবার রাত থেকেই হরিয়ানার পানিপথে নীরজের বাড়িতে শুরু হয়েছে উৎসব।গর্বিত পুত্রের জন্য অপেক্ষায় নীরজের মা সরোজ দেবী। ছেলে ফিরলেই তাঁর পছন্দের খাবার খাওয়াবেন।

বরাবরই দেশীয় খাবারই পছন্দ নীরজের। ছেলে ফিরলে কোনও খাবার তাঁর পাতে পরিবেশন করা হবে তা ঠিক করে ফেলেছে চোপড়া পরিবার। ডায়েট মেনে চলার জন্য অনেক প্রিয় খাবারকেই খাদ্য তালিকা থেকে বাদ দিতে হয়েছে নীরজক। তবে প্রিয় চুরমাকে বাদ দেননি, মায়ের হাতের তৈরি চুরমা বড্ড প্রিয় নীরজের। দুইবারের অলিম্পিক্স পদক বিজয়ীকে স্বাগত জানাতে এই খাবারই বানানোর পরিকল্পনা নিয়েছেন নীরজের মা।

Paris Olympics

অলিম্পিক্স শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন অ্যাথলিটদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তখন নীরজের মায়ের হাতে চুরমা খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। অলিম্পিক্সে সোনা জিততে না পারলেও রুপো জিতে দেশকে গর্বিত করেছেন নীররজ।

নীরজের জীবনে ফিটনেস প্রথম এবং শেষ কথা। ফিটনেসের সঙ্গে কখনও আপোস করেন না। কখনই ডায়েট চাটের অবহেলা করেন না, একদিন তার অন্যথা হলে পরের দিন দ্বিগুণ পরিশ্রম করেন। সাফল্য শুধু অনুশীলন করলেই আসে না একইসঙ্গে অনুশাসন ও শৃঙ্খলাও মেনে চলতে হয়।।

কয়েক বছর আগে খাদ্যাভ্যাস পরিবর্তন করেছেন নীরজ। ২০১৬ পর্যন্ত মাছ, মাংস ছুঁয়েও দেখতেন না তিনি। ছিলেন সম্পূর্ণ নিরামিষাশী। কোচদের পরামর্শে তার পর খাদ্যাভ্যাস পরিবর্তন করেন। টোকিও অলিম্পিক্সের আগে থেকে খেতে শুরু করেছেন মাছ।

ভিনেশ ফোগাট ইস্যুতে ফের একবার মুখ খুলেছেন নীরজ চোপড়া। তিনি বলেছেন, পদক জিতলে সকলেই খুশি হবে, বলার অপেক্ষা রাখে না। কিন্তু ভিনেশ ফোগাট পদক না জিতলেও সকলের তাঁকে মনে রাখা উচিত।, হঠাৎ করে কোন পরিস্থিতি তৈরি হওয়ার জন্য নিশ্চিত পদক হাতছাড়া হল।

নীরজ চোপড়া আরও বলেন, আমার মনে হয় গলায় মেডেল থাকা আর না থাকার মধ্যে তফাত আছে। লোকে কিছু দিন মনে রাখে। সেই সময়কার মতো বলে ঠিকই যে, তুমি আমাদের চ্যাম্পিয়ন। কিন্তু পোডিয়ামে না উঠলে দ্রুত ভুলেও যায়। আমার শুধু এটাই ভয় হচ্ছে। কিন্তু ভিনেশ পোডিয়ামে না উঠতে পারলেও সকলের তাঁকে মনে রাখা উচিৎ তাঁর অবদান ও নিষ্ঠার জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+