Neeraj Chopra: ডায়মন্ড লিগ খেতাব হাতছাড়া নীরজ চোপড়ার, সোনা জিতলেন জাকুব ভাদলেচ
Neeraj Chopra: নীরজ চোপড়ার ডায়মন্ড লিগ খেতাব হাতছাড়া হলো। সোনা জিতে নিলেন চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেচ। নীরজের প্রথম ও চতুর্থ প্রয়াস ফাউল হয়। ৮৩.৮০ মিটারের সেরা থ্রো আসে দ্বিতীয় প্রয়াসে।
৯০ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপের লক্ষ্যপূরণ তো হলোই না, চলতি মরশুমে নিজের সেরা পারফরম্যান্সের কাছাকাছিও যেতে পারলেন না নীরজ। ভাদলেচের প্রথম প্রয়াসই তাঁর সোনা জয় নিশ্চিত করে দিল। ৮৪.২৪ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করে।

ইউজিনে ডায়মন্ড লিগে জ্যাভলিন থ্রো-র ফাইনালে নীরজ চোপড়ার প্রথম থ্রো ফাউল হয়। ফলে ছয় প্রতিযোগীর মধ্যে নীরজ চলে যান একেবারে শেষে। যদিও দ্বিতীয় থ্রো-য় ৮৩.৮০ মিটার দূরত্বে বর্শা পাঠিয়ে দুইয়ে উঠে আসেন টোকিও অলিম্পিকে সোনাজয়ী। প্রথম থ্রো ৮৪.০১ মিটার পাঠানোর পর দ্বিতীয় থ্রো ফাউল হয় চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেচের।
নীরজ তৃতীয় প্রয়াসেও ভাদলেচকে টপকাতে পারেননি। এই থ্রোটি ছিল ৮১.৩৭ মিটারের। তৃতীয় প্রয়াসে ফিনল্যান্ডের অলিভার হেলান্ডার ৮৩.৭৪ মিটার দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ করায় নীরজের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে থাকেন। ভাদলেচের তৃতীয় ও চতুর্থ এবং নীরজ ও অলিভারের চতুর্থ প্রয়াস ফাউল হয়। ফলে লিড বজায় রাখেন ভাদলেচই।

নীরজ পঞ্চম প্রয়াসেও ভাদলেচের পিছনেই থাকেন। এই থ্রো ছিল ৮০.৭৪ মিটারের। ভাদলেচের পঞ্চম প্রয়াস ছিল ৮২.৫৮ মিটারের। নীরজের ষষ্ঠ প্রয়াসটি ছিল ৮০.৯০ মিটারের। এতেই নিশ্চিত হয়ে যায় ভাদলেচের সোনা জয়। উল্লেখ্য, ভাদলেচের কেরিয়ারের সেরা থ্রো ৯০.৮৮ মিটারের, চলতি মরশুমে সেরা ৮৯.৫১ মিটারের।
Neeraj Chopra, being the gentleman that he always is, was the first to give Vadlejch a handshake after his first round 84m+ throw.
— Shyam Vasudevan (@JesuisShyam) September 16, 2023
Neeraj really is one of the nicest guys in the sporting world, no doubt 🫡#EugeneDL 🇺🇸 | #IndianAthletics pic.twitter.com/UvyKDfUzd3
নীরজের কেরিয়ারে সেরা থ্রো ৮৯.৯৪ মিটারের। চলতি মরশুমে সেরা পারফরম্যান্স ৮৮.৭৭ মিটার দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ। তবে ইউজিন ডায়মন্ড লিগ ফাইনালে তাঁর সেরা থ্রো ৮৩.৮০ মিটারের। দ্বিতীয় প্রয়াসের পর বাকি চারটি থ্রো-র মধ্যে একটি ফাউল, বাকিগুলিতেও দ্বিতীয় প্রয়াসের পারফরম্যান্সকে টপকাতে ব্যর্থ হন। অলিভার হেলান্ডার পেলেন তৃতীয় স্থান, তৃতীয় প্রয়াসে ৮৩.৭৪ মিটারের থ্রো-র সৌজন্যে।
জ্যাভলিনে ৯৩.০৭ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করার রেকর্ড রয়েছে গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্সের। তবে তাঁর এদিনের পারফরম্যান্স হতাশাজনক, রইলেন ছয় প্রতিযোগীর মধ্যে ষষ্ঠ স্থানে। চলতি মরশুমে তাঁর সেরা পারফরম্যান্স ৮৫.৮৮ মিটারের। তার ধারেকাছেও পৌঁছতে পারেননি পিটার্স। তাঁর থ্রোগুলি ছিল যথাক্রমে ৭০.৮৩ মিটার, ৭৩.৯০ মিটার, ফাউল, ৭৪.৭১ মিটার, ৭০.৬৫ মিটার, ফাউল।
চতুর্থ স্থান পেলেন মলডোভার আন্দ্রিয়ান মারদারে (৮১.৭৯ মিটার), পঞ্চম স্থানে শেষ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কুর্টিস থম্পসন (৭৭.০১ মিটার)।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications