National Games: পদক জিতলেই চাকরি, জাতীয় গেমসের আগেই বঙ্গ অ্যাথলিটদের জন্য বিরাট ঘোষণা সরকারের
কয়েক সপ্তাহ আগেই সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের ফুটবলারদের চাকরি দিয়েছে রাজ্য সরকার। এবার জাতীয় গেমসে অংশ নেওয়া বাংলার অ্যাথলিটদের জন্যও সুখবর ঘোষণা করল ক্রীড়া দফতর। আসন্ন জাতীয় গেমসে পদক জিততে পারলেই আর্থিক পুরস্কারের সঙ্গে মিলবে সরকারি চাকরিও।
শুক্রবার সন্ধ্যা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিওএ-র পক্ষ থেকে একটি সাবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস থাকতে না পারলেও ছিলেন ক্রীড়া দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা, বিওএ সভাপতি চন্দন রায় চৌধুরি সহ অন্য কর্তারা। এখানেই আসন্ন জাতীয় গেমসের জন্য বাংলার অ্যাথলিটদের জার্সি উন্মোচন করা হয়।

আসন্ন জাতীয় গেমসে বাংলার কোনও অ্যাথলিট সোনা জিতলে ৩ লক্ষ টাকা, রুপোজয়ীদের পেলে ২ লক্ষ টাকা এবং ব্রোঞ্জ পদক জয়ীদের ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এবার বাংলা থেকে মোট ৩৮৮ জন অ্যাথলিট জাতীয় গেমসে অংশ নিচ্ছেন। উত্তরাখণ্ডে ২৮ জানুয়ারি থেকে শুরু হবে ন্যাশনাল গেমস। যা চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
রাজ্য ক্রীড়া দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পদক জয়ীদের যোগ্যতা অনুসারে চাকরি দেওয়া হবে। এর পাশাপাশি আর্থিক পুরস্কারও থাকছে। পদকজয়ীদের পুলিশ বিভাগে চাকরি দেওয়া হবে।
অন্যদিকে বিওএ সভাপতি চন্দন রায় চৌধুরি বলেন, গত পরশু দিন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস আমাদের ডেকে ছিলেন তিনি বলেছেন সরকারের পক্ষ থেকে সব রকম সাহায্য করা হবে। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে আমাদের আর্থিক সাহায্য করা হয়েছে। ক্রীড়া দফতর চাইছে বাংলার খেলাধুলা অন্য মাত্র নিক। আমরা সেই মতোই করে দলকে প্রস্তুত করে পাঠাচ্ছি।
বাংলার শেফ দ্য মি্শন বিশ্বরূপ দে বলেন, আমরা প্রস্তুর খুব ভালো সময় পাইনি কারণ বিভিন্ন খেলার ন্যাশনাল চলছিল। এরইমধ্যে আমাদের প্রস্তুতি নিতে হবে। এবার বিওএ আশাবাদী সবথেকে বেশি সংখ্যায় পদক জয়ের ব্যাপারে। কয়েক মাস আগেই ভোট হয়েছে বিওএ-তে। ক্ষমতায় এসেছে নতুন কমিটি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications