National Games: জোড়া পদকজয়ী ক্রীড়াবিদকে হুমকি! সংস্থার কর্তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সাথী মণ্ডলের
জাতীয় গেমসে যোগাসনে এবার বাজিমাত করেছেন বাংলার প্রতিনিধিরা। তিনটি সোনা ও একটি রুপো জিতেছেন বাংলার প্রতিযোগীরা। কিন্ত শুরু থেকেই যোগাসনকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। বাংলা দলে ট্রাকসুট নিয়ে বিতর্ক হয়। অন্য রাজ্যগুলি ট্রাকসুট পেলেও বাংলার ক্রীড়াবিদরদের ক্ষেত্রে ব্যতিক্রম হয়। তবে যোগাসন সংস্থার সভাপতির শ্যামল তা-র বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ করলেন পদকজয়ী সাথী মণ্ডল।
বৃহস্পতিবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে জাতীয় গেমসে পদকজয়ী অ্যাথলিটদের সংবর্ধনা দেওয়া হয়। যোগাসনে পদকজয়ী ক্রীড়াবিদরাও সেখানে উপস্থিত ছিলেন। কিন্ত অনুষ্ঠানের মধ্যেই বিওএ কর্তা এবং অন্য সম্মানীয় অতিথিদের সামনেই ট্রাকসুট না পাওয়া এবং অনুমোদন সংক্রান্ত বিষয়ে এক প্রস্থ উত্তেজনা তৈরি করেন যোগাসনের কর্তাটি। যদিও বিষয়টি প্রাথমিকভাব সেখানে মিটে যায়। এরপর বিওএ-এর অন্যতম কর্তা বিশ্বরূপ দে যোগাসনের পদকজয়ী ক্রীড়াবিদ ও কর্মকর্তাদের সঙ্গে কথাও বলেন আলাদাভাবে।

সাথী আরও বলেন, আমাদের চাকরি নিয়ে যখন কথা হচ্ছিল তখন শ্যামল তা বলেন, আমাদের মেয়েদের ৮০, ৯০ হাজার টাকার চাকরির দরকার নেই, ওদের জন্য ১৩ লক্ষ টাকা রোজগারের ব্যবস্থা করে দেব। আমাদের অনুুষ্ঠানে আসার আগে ওনি একটা করে জার্সি দিয়েছিলেন, শুধু মাত্র দেখানোর জন্য আমরা কিট পায়নি, ওগুলো আবার ফেরত দিয়ে দিতে হয় আমাদের।
কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের অনুষ্ঠানে সাথীর বাবা-মার সঙ্গে গিয়েছিলেন তাঁর ব্যক্তিগত কোচ স্বপ্না পালও, তা নিয়ে শ্যামল তা ক্ষোভ উগরে দেন সাথীর উপরে। এই বিষয়ে সাথী বলেন, এই অনুষ্ঠানে কোথাও বলা ছিল না যে শুধুমাত্র পদকজয়ীরাই যেতে পারবেন, তাঁদের সঙ্গে কোচ বা অন্য কেউ যেতে পারবে না। কিন্তু শ্যামল তা আমাকে বলেন, ওনাকে কেন এনেছে, ওনাকে কে এখানে আনতে বলেছেন।
রীতিমতো বিস্ফোরক অভিযোগ তুলেছেন সাথী, জাতীয় গেমসে সোনা জয়ী ক্রীড়াবিদকে হূমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে শ্যামল তা-র বিরুদ্ধে। চাকরি দেবে সরকার, সেখানে একজন কর্মকর্তা কীভাবে একজন সফল ক্রীড়াবিদকে এমন হূমকি দিতে পারেন! সাথীর সঙ্গে শ্যামল তা-র এমন ব্যবহার অত্যন্ত নিন্দনীয় যা বিতর্কের ঝড় তুলেছে।
সাথীর বক্তব্য শুনেছেন বিওএ কর্তারাও। সংস্থার কর্তা জহর দাস ওয়ান ইন্ডিয়াকে বলেছেন, আমি সাথীর বক্তব্য শুনেছি। শ্যামল তা-র জেনে রাখা প্রয়োজন ক্রীড়াবিদরা না থাকলে কর্মকর্তাদের কোনও গুরুত্ব নেই। শ্যামল তা প্রথম থেকেই খারাপ ব্যবহার করে আসছেন। আমাদের কাছে এই বিষয়ে এখনও সরাসরি অভিযোগ আসেনি। এলে আমরা ব্যবস্থা নেব।কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের সভাতি সুভেন রাহা গোটা বিষয়টি শুনে বলেছেন, ক্রীড়াবিদরা সবার আগে। কোন সংস্থা অনুমোদিত বা কোনটা নয় সেটা গুরুত্বপূর্ণ নয়, ক্রীড়াবিদদের কেরিয়ার সবার আগে।
যার বিরুদ্ধে এই অভিযোগ সেই শ্যামল তা-র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গোটা বিষয়টি অস্বীকার করে বলেন, আমি এই ধরনের কোনও কথা সাথীকে বলিনি, এটা আমার মুখে কে বসালো! সাথী আমার সঙ্গেই সব সময় ছিল, আমি কখন তাঁকে এই কথা গুলো বললাম। যোগাসনের প্রতিটি ক্রীড়াবিদ আমার সন্তানের মতো। তাদের চাকরি হলে আমি তো খুশি হব। একইসঙ্গে সাথীর কোচকে নিয়ে তাঁর অসন্তোষ প্রসঙ্গে শ্যামল তা- বক্তব্য, এটা আমাদের নিজেদের বিষয়, কে থাকলে আমি খুশি হবো কে থাকলে হব না সেটা নিয়ে বাইরে আলোচনা করব না।
ট্র্যাডিশনাল যোগাসনে সাথী জিতেছিলেন রুপো। রিদমিক পেয়ারে তিনি সর্বশ্রী মণ্ডলের সঙ্গে মিলে নিলেন সোনা জেতেন। জাতীয় গেমসে ট্র্যাডিশনাল যোগাসনে সোনা জিতেছেন হুগলির হিন্দমোটরের ঋতু মণ্ডল, রুপো জিতেছেন পূর্ব বর্ধমানের পূর্ব সাতগেছিয়া গ্রামের সাথী মণ্ডল। রিদমিক পেয়ারে সাথী বর্ধমানের সর্বশ্রী মণ্ডলের সঙ্গে জিতেছেন সোনা। মুর্শিদাবাদের কান্দির শিল্পা দাস আর্টিস্টিক সিঙ্গলে জিতেছেন সোনা।
পদকজয়ী-সহ জাতীয় গেমসে যোগাসনে অংশ নেওয়া কোনও প্রতিযোগীই বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে ন্যূনতম ট্র্যাক স্যুট পর্যন্ত পাননি। ট্রেনে যাতায়াতের টিকিটের ভাড়া পর্যন্ত কেউ পাননি। প্রতিযোগীদেরই টিকিট কাটতে হয়েছে। যদিও বিওএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুতই তাদের দুই সেট করে ট্র্যাক স্যুট দেওয়া হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications