National Games 2025: ব্যাকস্ট্রোকে জোড়া সোনা জিতলেন, বাংলার সৌবৃতির লক্ষ্য এবার হ্যাটট্রিক
২০০ মিটারের পর এবার ১০০ মিটার ব্যাকস্ট্রোকেও জাতীয় গেমসে সোনা জিতলেন সৌবৃতি মণ্ডল। কয়েকদিন আগেই ২০০ মিটারে সোনা জিতে অভিযান শুরু করেছিলেন বাংলার সৌবৃতি। রবিবারই সোনালী পদকই জিতেলন বঙ্গ কন্যা।
জাতীয় গেমসের সাঁতারের ইভেন্টে বাংলাকে জোড়া সোনা জেতালেন সৌবৃতি। সোমবার ৫০ মিটার ব্যাকস্ট্রোকে ইভেন্ট রয়েছে সৌবৃতির। দুটি সোনার পদক ইতিমধ্যেই জিতেছেন সৌবৃতি। এবার তাঁর লক্ষ্য হ্যাটট্রিক।

শুধু অন্য রাজ্যের প্রতিযোগিদের সঙ্গেই নয় সৌবৃতিতে মোকাবিলা করতে হয়েছে প্রতিকূল আবওয়ার সঙ্গেও। উত্তরাখণ্ডে এখন প্রচন্ড ঠান্ডা। তাঁর মধ্যে সাঁতারের ইভেন্টে সোনা জেতা সহজ বিষয় নয়। এই প্রসঙ্গে সৌবৃতি বলেন, এটা খুবই চ্যালেঞ্জিং ছিল। কারণ এখানে খুবই ঠান্ডা। তার উপর জল আজ অতিরিক্ত ঠান্ডা ছিল। হাত-পা প্রায় জমে যাওয়ার উপক্রম হচ্ছিল। শেষ দিকে কোন ভাবেই শরীর এগোচ্ছিল না কিন্তু শেষ পর্যন্ত সোনাটা জিততে পেরেছি। এটা খুবই ভালো লাগছে।
অন্যদিকে, সৌবৃতির কোচ অয়ন পালও আশাবাদী সোমবার সোনা জয়ের হ্যাটট্রিক করতে পারবেন সৌবৃতি। অয়ন পাল ফোনে বলেন, দুটি ইভেন্টেই ভালো পারফরম্যান্স করেছে ও। আশা করছি যা ছন্দে আছে তাতে সোমবার শেষ ইভেন্টেও সোনা জয়ের হ্যাটট্রিক করতে পারবে।
তবে এবারই প্রথম নয় এর আগেও জাতীয় স্তরের একাধিক প্রতিযোগিতায় বাংলার মুখ উজ্জ্বল করেছেন সৌবৃতি। বিগত ৮ বছর ধরে সিনিয়র জাতীয় প্রতিযোগিতায় বাংলাকে পদক জিতিয়ে আসছেন সৌবৃতি। ২০১৫ সালে জাতীয় সাঁতার প্রতিযোগিতায় জোড়া সোনা জিতেছিলেন সৌবৃতি। কিন্তু এতদিন প্রচারের আসেননি। জাতীয় গেমসে বাংলাকে সোনা এনে জিতে সৌবৃতি এসেছেন খবরের শিরোনামে।
অন্যদিকে উত্তরাখণ্ডকে ২-০ গোলে হারিয়ে বাংলার মহিলা ফুটবল দল সেমিফাইনালে প্রবেশ করল। এবার জাতীয় গেমসে থেকে রেকর্ড সংখ্যায় পদকের আশা করছে বাংলা। পদক জিতলেই চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।












Click it and Unblock the Notifications