Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

National Games 2025: জাতীয় গেমস সাফল্যের সঙ্গে আয়োজন, দেশের নতুন স্পোর্টস হাব হয়ে উঠল উত্তরাখণ্ড

শুক্রবার সমাপ্তি হল ৩৮তম জাতীয় গেমসের। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য, আইওএ প্রেসিডেন্ট পিটি উষা সহ বিশিষ্ট ব্যক্তিরা।

দেবভূমি হিসাবেই এতদিন পরিচিত ছিল উত্তরাখণ্ড। কিন্ত জাতীয় গেমস সফল ভাবে আয়োজন করে উত্তরাখণ্ড কিন্ত দেশের ক্রীড়ামহকে চমকে দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ থেকে ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য প্রত্যেকেই খেলাধুলার উন্নতির জন্য উত্তরাখণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলেছেন, এই গেমস ভারতকে বিশ্বব্যাপী ক্রীড়া কেন্দ্রে পরিণত করে তোলার সূচনা করবে। জাতীয় গেমস আজ শেষ হল। খেলাধুলায় আমরা হয় জিতি না হয় কিছু না কিছু শিখি। বিশ্বকে আমাদের বার্তা দিতে হবে যে আমরা অর্জুনের মতো সাহসী যোদ্ধাদের দেশ। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত খেলাধুলাতেও এগিয়ে চলেছে।

সার্ভিসেস ৬৮টি সোনা সহ ১২১টি পদক নিয়ে পদক তালিকায় শীর্ষস্থানে অবস্থান করেছে। মহারাষ্ট্র ১৯৮টি পদক পেলেও কম সোনা পাওয়ায় দ্বিতীয় স্থানে রয়েছে। ১৫৩টি পদক নিয়ে হরিয়ানা তৃতীয় স্থানে রয়েছে। কর্ণাটক এবং মধ্যপ্রদেশ সেরা পাঁচের মধ্যে রয়েছে। ১৬টি সোনা-সহ মোট ৪৭টি পদক নিয়ে শেষ করেছে অষ্টম স্থানে।এবারের জাতীয় গেমস থেকে বাংলার সবচেয়ে বেশি ১২টি পদক এসেছে জিমন্যাস্টিক্সে থেকে।
গত ২৮ জানুয়ারি দেরাদুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই গেমসের সূচনা করেছিলেন। উত্তরাখণ্ডের মোট ৬টি শহরে এই গেমসের খেলাগুলি হয়। মোট ১০ হাজার অ্যাথলিট এবারের গেমসে অংশ নিয়েছিলেন।

জাতীয় গেমসে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের জন্য নিরাপদ পরিবেশ প্রদান করে উত্তরাখণ্ড সরকার। নিরাপত্তা এবং স্বাস্থ্য পরিষেবার উপর জোর দেওয়া হয়। মেডিকেল টিমগুলি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে ছিল, যখনই প্রয়োজন তখন সহায়তা দিতে পেরেছে অ্যাথলিটদের। । ই-রিকশা এবং বাস পরিষেবা সহ পরিবহনের ব্যবস্থা রাখা হয়েছিল যাতে ক্রীড়াবিদরা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন এবং তাদের পারফরম্যান্সে উপর সম্পূর্ণ ফোকাস করতে পারেন।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামির নেতৃত্বে দেবভূমি খেলাধুলাতেও কতটা এগিয়েছে সেটার প্রমাণ দিয়ে গেল এবারের জাতীয় গেমস। রাজ্যের সামগ্রিক উন্নতিরও আভাস দিল এবারের জাতীয় গেমস।

অমিত শাহ বলেন, উত্তরাখণ্ড দেবভূমির মতোই খেলভূমি হয়ে উঠেছে। আমি প্রথমেই উত্তরাখণ্ড সরকারকে ধন্যবাদ জানাবো এত সুন্দর আয়োজনের জন্য, পদক তালিকাতেও উত্তরাখণ্ড এক ধাক্কায় ২১ ধাপ উপরে উঠেছে। আমি প্রত্যেক অ্যাথলিটকে অভিনন্দন জানাই যারা পদক জিতেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+