জাতীয় গেমসে সোনা জিতলেন মীরাবাঈ চানু, বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে বাড়ালেন আত্মবিশ্বাস
জাতীয় গেমসে সোনা জিতলেন মীরাবাঈ চানু। অগাস্টে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন টোকিও অলিম্পিকে রুপোজয়ী এই ভারোত্তোলক। এবার জাতীয় গেমসের সোনা বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে বাড়িয়ে দিল তাঁর আত্মবিশ্বাস। গান্ধীনগরে শুরু হওয়া ৩৬তম জাতীয় গেমসের ৪৯ কেজি বিভাগে তিনি সোনা জিতলেন।

স্ন্যাচে ৮৪ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১০৭ কেজি, সর্বমোট ১৯১ কেজি ভার এদিন অবলীলায় তোলেন চানু। এই নিয়ে দ্বিতীয়বার তিনি জাতীয় গেমসে অংশ নিলেন। পরে তিনি জানান, পাতিয়ালার এনআইএসে বাঁ হাতের কব্জিতে তাঁর চোট লেগেছিল। সে কারণে দুটি বিভাগেই এদিন তিনি তৃতীয় প্রয়াস এড়িয়ে যান। কোনওরকম ঝুঁকি না নিতেই এই সিদ্ধান্ত। ডিসেম্বরে বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিতে যাতে চোট বড় বাধা হয়ে না দাঁড়ায় সে ব্যাপারে সতর্ক মীরাবাঈ।
সোনা জিতে তৃপ্ত মীরাবাঈ আরও বলেন, জাতীয় গেমসে মণিপুরের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। উদ্বোধনী অনুষ্ঠানে আমার নেতৃত্বে অ্যাথলিটরা অংশ নিয়েছেন। এটা আমার উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছিল। এমনিতে উদ্বোধনী অনুষ্ঠানের পরের দিন সকালে ইভেন্ট থাকলে কিছুটা অসুবিধা হয়। কিন্তু এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি নিজেকে প্রস্তুত রেখেছিলাম।
আগামী বছর এশিয়ান গেমস রয়েছে। তবে আপাতত চানুর ফোকাসে বিশ্ব চ্যাম্পিয়নশিপ। তিনি বলেন, আমি এখনও এশিয়ান গেমস থেকে কোনও পদক জিততে পারিনি। এটা আমার মাথাতেও রয়েছে। পিঠের চোটের কারণে ২০১৮ সালের এশিয়ান গেমসে অংশ নিতে পারিনি। এশিয়ান গেমসে প্রতিদ্বন্দ্বিতাও বেশ ভালোই হয়। সেখানে যে ভারোত্তোলকদের সঙ্গে আমাকে লড়তে হবে তাঁরা বিশ্ব চ্যাম্পিয়নশিপেও আসবেন। ফলে বিশ্ব চ্যাম্পিয়নশিপকেই ফোকাস করছি। মীরাবাঈ চানু এদিন সোনা জেতেন মণিপুরেরই সঞ্জিতা চানুকে হারিয়ে। সঞ্জিতা রুপো পেয়েছেন। তিনি মোট ১৮৭ কেজি ভার তুলেছেন। স্ন্যাচে তোলেন ৮২ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে ১০৫ কেজি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications