টোকিও অলিম্পিকে টাইসন-সুয়ারেজ! বক্সার বাল্লার কামড় থেকে নিকার কান বাঁচানোর ভিডিও ভাইরাল

টোকিও অলিম্পিকের বক্সিংয়ে আজ এক কাণ্ড মনে করাল মাইক টাইসনকে। ১৯৯৭ সালে টাইসন বাউট চলাকালীনই কামড় বসিয়ে ছিঁড়ে দিয়েছিলেন ইভান্ডার হলিফিল্ডের কান। আর আজ অলিম্পিক বক্সিং বাউটের তৃতীয় রাউন্ডে সেই একই প্রয়াস করতে দেখা গেল মরক্কোর বক্সার ইউনেস বাল্লাকে।

রক্কোর বক্সার বাল্লার কামড় থেকে কান বাঁচালেন ডেভিড নিকা

মরক্কোর হেভিওয়েট বক্সারের সামনে আজ ছিলেন নিউজিল্যান্ডের ডেভিড নিকা। দুজনেরই এবারের অলিম্পিকে প্রথম বাউট। তৃতীয় রাউন্ড চলার সময় বাল্লা নিকার কানে কামড় বসাতে যান। কোনওরকমে নিজেকে রক্ষা করার পাশাপাশি তিনি বাউট জিতে ছিটকেও দেন বাল্লাকে। নিজে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান।

রেফারির নজরেও আসেনি কামড় বসাতে উদ্যত হওয়ার এই প্রয়াস। ধরা পড়ে টেলিভিশনে। এই প্রসঙ্গে নিকা পরে জানান, বাল্লার মাউথগার্ড পরা ছিল। তাই দাঁত দিয়ে কামড় বসাতে পারেননি। তিনি সম্ভবত আমার গালে কামড় দিতে গিয়েছিলেন। আমিও ঘর্মাক্ত অবস্থায় ছিলাম। তাই বাল্লার মুখেই ঘাম ঢুকেছে। আমার কিছু হয়নি।

টাইসন হলিফিল্ডের কানে কামড় বসাতে পারলেও বাল্লা এদিন টাইসন হতে পারেননি। কিন্তু এই ফুটেজ দেখেই সোশ্যাল মিডিয়া মেতে ওঠে খেলার লড়াইয়ে নানা কামড় বসানোর ঘটনার উদাহরণ নিয়ে। কেউ টেনে আনেন সুয়ারেজের কামড়ের প্রসঙ্গ, কেউ আবার টাইসনের! বাল্লার সমালোচনাও করেন অনেকে।

যদিও নিকা পরে নিজের ইনস্টাগ্রাম পোস্টে বাল্লার পাশেই দাঁড়িয়েছেন। তিনি লিখেছেন, ম্যাচের চরম উত্তেজনার মুহূর্তেই মানুষের ভালো দিক যেমন বেরিয়ে আসে, তেমনই খারাপ দিকটাও। এটা খেলারই অঙ্গ। তিনি যেটা করেছেন সেটা হতাশা থেকেই। ফলে আমি আমার প্রতিপক্ষের এই প্রয়াসের পরেও তাঁর প্রতি একইরকম শ্রদ্ধাশীল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+