Mary Kom: আইওএ'র পদ ছাড়ার খবর ভুয়ো! মেরি কমের দাবিতে চাঞ্চল্য, জানালেন লক্ষ্যের কথাও
Mary Kom: তাঁকে নিয়ে ভুয়ো খবর ছড়িয়েছে! চাঞ্চল্যকর দাবি কিংবদন্তি বক্সার এমসি মেরি কমের। তিনি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বেরোয়।
যদিও সংবাদসংস্থা পিটিআইয়ের কাছে সেই পদত্যাগের কথা নস্যাৎ করেছেন মেরি। জানিয়ে দিয়েছেন, তাঁর কথা বুঝতে ভুল হয়ে থাকতে পারে। তিনি পুরো মেয়াদই ওই পদে থাকবেন।

২০১২ সালের অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী বক্সার মেরি কম ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের অ্যাথলিটস কমিশনের চেয়ারপার্সন। সম্প্রতি তিনি হলদোয়ানিতে গিয়েছিলেন জাতীয় গেমসের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিতে। অভিযোগ, সেখানে নিম্নমানের হোটেল তাঁর জন্য বরাদ্দ হওয়ায় অসন্তোষ ব্যক্ত করেছিলেন মেরি।
তারপরই রটে গিয়েছিল মেরি অ্যাথলিটস কমিশনের চেয়ারপার্সনের পদ ছেড়েছেন। যদিও তিনি সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, তাঁর বক্তব্য বুঝতে ভুল হয়েছিল। তিনি পদত্যাগের কথা কখনও বলেননি। ২০২৬ সাল অবধি পুরো মেয়াদই ওই পদে থাকবেন।
মেরি বলেন, আমি অ্যাথলিটস কমিশনের কয়েকজন সদস্যকে বলেছিলাম আমাদের এমন অভিজ্ঞতার সম্মুখীন হতে হলে, পদত্যাগের চিন্তাভাবনা করব। তবে আমি কখনও বলিনি পদত্যাগ করছি। আইওএ আমার পরিবার। কোনও কিছুতে আমি অখুশি হলে তা নিয়ে বলার অধিকার আমার আছে। তবে তার অর্থ এটা নয় যে, আমি পদত্যাগ করছি।
২০২২ সালে অ্যাথলিটস কমিশনের চেয়ারপার্সন পদে বসেন মেরি। ভাইস চেয়ারপার্সন করা হয় অচন্ত শরৎ কমলকে। এই কমিশনের বাকি সদস্যরা হলেন অলিম্পিক্সে জোড়া পদকজয়ী শাটলার পিভি সিন্ধু, প্রাক্তন শটপুটার ওম প্রকাশ কারহানা, উইন্টার অলিম্পিয়ান শিব কেশবন, লন্ডন অলিম্পিক্সের ব্রোঞ্জজয়ী শুটার গগন নারং, রোয়ার বজরং লাল, ফেন্সার ভবানী দেবী, প্রাক্তন হকি অধিনায়ক রানি রামপাল ও অলিম্পিক্সে রুপোজয়ী ভারোত্তোলক মীরাবাই চানু।
মেরি অবশ্য তাঁর বক্তব্যের অপব্যাখ্যায় অসন্তুষ্ট। তিনি বলেন, যখনই আমি কিছু নিয়ে সরব হই, তখন এভাবেই বারবার বোঝার ভুল হয়। তবে অন্য ক্রীড়াবিদদের ক্ষেত্রে তেমনটা হয় না। ভালো হোটেল থাকা সত্ত্বেও আমাকে খারাপ হোটেলে রাখা হয়েছিল। যদি বাকিদের ভালো জায়গায় রাখা হয় আমাকে কেন সেখানে রাখা হলো না? এই একটা প্রশ্নই আমি তুলেছিলাম।
মেরি বলেন, আমার বক্তব্যের পরই দেখলাম বলা হলো আমি পদত্যাগ করেছি। কেন তা করব? কেউ আমার পদত্যাগের কিছু দেখেছেন? পিটি ঊষার সঙ্গে মেরির সম্পর্ক নিয়েও চর্চা শুরু হয়েছে। তবে মেরির দাবি তাঁর সঙ্গে ঊষার সম্পর্ক ভালো। ফোন হারিয়ে যাওয়ায় ঊষার সঙ্গে কথা হয়নি। তবে নিশ্চিতভাবেই তাঁকে গোটা বিষয়টি জানাবেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications