Tokyo Olympics : ১৭ বছরের লিদিয়ার হাত ধরে সাঁতারে শাপমুক্তি আমেরিকার

Tokyo Olympics : ১৭ বছরের লিদিয়ার হাত ধরে সাঁতারে শাপমুক্তি আমেরিকার

১৭ বছরের লিদিয়া জাকোবির হাত ধরে সাঁতারে শাপমুক্তি ঘটল আমেরিকার। উক্ত ইভেন্টের মহিলাদের বিভাগ থেকে সোনার ভাঁড়ার শূন্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। সেখান রসদ জোগালেন আলাস্কার লিদিয়া। যিনি মহিলাদের ১০০ মিটার ব্রেস্টস্টোকে সোনা জিতেছেন। হারিয়ে দিয়েছেন প্রতিযোগিতার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তথা সতীর্থ লিলি কিং-কে। যাঁকে ওই ইভেন্টে ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে।

Tokyo Olympics : ১৭ বছরের লিদিয়ার হাত ধরে সাঁতারে শাপমুক্তি আমেরিকার

মঙ্গলবার মহিলা সাঁতারের ব্রেস্টস্ট্রোকের ১০০ মিটারের ইভেন্ট শেষ করতে লিদিয়ার সময় লেগেছে ১ মিনিট ০৪.৯৫ সেকেন্ড। দ্বিতীয় স্থানে প্রতিযোগিতা শেষ করা দক্ষিণ আফ্রিকার তাতজানা স্কোয়েনমেকারের ০.২৭ সেকেন্ড সময় বেশি লেগেছে। ০.৫৯ সেকেন্ড পর রেশ শেষ করে তৃতীয় স্থান দখল করতে সক্ষম হয়েছেন আমেরিকার লিলি কিং। যিনি রিও অলিম্পিকের সংশ্লিষ্ট ইভেন্টে সোনা জিতেছিলেন। সবমিলিয়ে মেগা গেমস থেকে মোট তিনটি পদক জিতলেন লিলি।

যদিও ক্যামেরার ঝলকানি লিলির থেকে কিছুটা হলেও সরে গিয়েছে ১৭ বছরের লিদিয়ার দিকে। যিনি টোকিও অলিম্পিকের মহিলা সাঁতারের ব্রেস্টস্ট্রোকের ১০০ মিটারের ইভেন্টে সোনা জিতে অবাকই করেছেন। অনেকে এমন ফলাফল আশাও করেননি। তা জেনেই নিজের জয় উচ্ছ্বসিত জাকোবি। স্বীকার করেছেন যে সোনা জিতবেন, তা আশা করেননি। তবে এই ইভেন্টে তাঁর পদক জয় অবধারিত ছিল বলেও জানাতে ভোলেননি লিদিয়া।

অলাস্কার প্রথম বাসিন্দা হিসেবে অলিম্পিকে সোনা জয়ের নজির গড়েছেন ১৭ বছরের কিশোরী। তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত ওই শহর। যে ছবি সোশ্য়াল মিডিয়ায় ধরা পড়েছে। সোনা জয়ের পর জাকোবি জানিয়েছেন যে তিনি চেয়েছিলেন স্টেডিয়ামে বসে এই জয় উপভোগ করুন তাঁর বাবা-মা। করোনা ভাইরাসের আতঙ্ক না থাকলে এবং ২০২০ সালে অলিম্পিকের আসর বসলে তা সম্ভব হত বলেও জানিয়েছেন লিদিয়া। যাঁর দুর্দান্ত জয় খুশি হয়েছেন সতীর্থ তথা প্রতিদ্বন্দ্বী লিলি কিংও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+