লাভলিনা বরগোঁহাই বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে দুরন্ত ছন্দে, রিংয়ে ফিরেই হারালেন প্রাক্তন চ্যাম্পিয়নকে

টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জেতার পর আইবিএ বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপেই প্রথমবার রিংয়ে ফিরেছেন লাভলিনা বরগোঁহাই। আর সেখানেই অভিযান শুরু করলেন দারুণভাবে। বলা ভালো, রীতিমতো চমকপ্রদ পারফরম্যান্স উপহার দিয়ে। ইস্তানবুলে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার রাউন্ড অব সিক্সটিনে লাভলিনা পৌঁছে গেলেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নকে পরাস্ত করে।

লাভলিনা বরগোঁহাই হারালেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নকে

মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে লাভলিনা লড়ছেন লাইট মিডলওয়েট বিভাগে। গতকাল তিনি ৭০ কেজি বিভাগের এই লড়াইয়ে জয়লাভ করেন স্প্লিট ডিসিশনে ৩-২ ব্যবধানে। লাভলিনার প্রতিপক্ষ ছিলেন চাইনিজ তাইপের বক্সার চেন নিয়েন-চিন। তিনিই লাভলিনাকে ২০১৮ বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পরাস্ত করেছিলেন। ২০১৮ সালে তিনি বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন, তার আগে ২০১৬ সালে জিতেছিলেন ব্রোঞ্জ।

চেন নিয়েন-চিনকে অবশ্য তারপরেও হারিয়েছিলেন লাভলিনা। এই নিয়ে টানা দ্বিতীয়বার জয় পেলেন চাইনিজ তাইপের বক্সারের বিরুদ্ধে। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ের পথে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নকে কোয়ার্টার ফাইনালে হারিয়েছিলেন লাভলিনা। ২০১৮ ও ২০১৯ সালে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল অসমের লাভলিনাকে। রাউন্ড অব সিক্সটিনে তাঁর প্রতিপক্ষ ইংল্যান্ডের তিনবারের জাতীয় চ্যাম্পিয়ন সিন্ডি এনগাম্বা।

রাউন্ড অব সিক্সটিনে ওঠার লড়াইয়ে লাভলিনা ও চিন সাবধানেই শুরু করেছিলেন। লাভলিনাই প্রথমে আগ্রাসী হন, তবে প্রতিপক্ষ সেই প্রয়াস রুখে দিচ্ছিলেন ভালোভাবেই। দ্বিতীয় রাউন্ডে দুই বক্সারই একে অপরকে পাঞ্চের মাধ্যমে সমস্যায় ফেলার চেষ্টাও করেন। তৃতীয় রাউন্ডে চেন নিয়েন-চিন আক্রমণাত্মক মেজাজ ধরলে অনবদ্য ডিফেন্স টেকনিকে তা রুখে দিতে সমর্থ হন লাভলিনা। শেষে রুদ্ধশ্বাস লড়াইয়ে তিনি জয়লাভ করেন। ভারতীয় বক্সারদের মধ্যে শিক্ষা (৫৪ কেজি), মণীষা (৫৭ কেজি), অঙ্কুশিতা (৬৬ কেজি) ও নন্দিনী (+৮১ কেজি) বিভাগে বাই পেয়েছেন। ৪৮ কেজি বিভাগে আজ নামছেন নীতু রোমানিয়ার প্রতিপক্ষের বিরুদ্ধে। ২০১৯ সালে রাশিয়ায় অনুষ্ঠিত মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারত একটি রুপো ও তিনটি ব্রোঞ্জ জিতেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+