প্রো কবাডির শীর্ষে থাকা দাবাং দিল্লিকে হারিয়ে চমক জয়পুরের, হরিয়ানাকে হারাল তামিল থালাইভাস

প্রো কবাডি লিগে আজ অঘটন ঘটাল জয়পুর পিঙ্ক প্যান্থার্স। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দাবাং দিল্লি কেসিকে হারিয়ে। এদিন বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডের শেরাটন গ্র্যান্ডে অনুষ্ঠিত পিকেএলের অপর ম্যাচে হরিয়ানা স্টিলার্সের বিরুদ্ধে বড় জয় ছিনিয়ে নিয়েছে তামিল থালাইভাস। তবে বেঙ্গালুরুর কাছে হারলেও ১ নম্বর জায়গাটি ধরে রেখেছে দিল্লির ফ্র্যাঞ্চাইজি।

প্রো কবাডির শীর্ষে থাকা দাবাং দিল্লিকে হারিয়ে চমক জয়পুরের, হরিয়ানাকে হারাল তামিল থালাইভাস

(ছবি- প্রো কবাডি টুইটার)

চলতি প্রো কবাডিতে আজ দাবাং দিল্লি কেসির অপরাজেয় থাকার তকমা ঘুচিয়ে দিল জয়পুর পিঙ্ক প্যান্থার্স। বিরতিতে স্কোর ছিল ১২-১২। শেষ অবধি ৩০-২৮ ব্যবধানে জয়লাভ করে অভিষেক বচ্চনের দল। দাবাং দিল্লি কেসি-র রেইডার আশু মালিক আট পয়েন্ট নিশ্চিত করেন। চলতি মরশুমে দুরন্ত ফর্মে থাকা অপর রেইডার তথা দলের অধিনায়ক নবীন কুমারের ঝুলিতে গিয়েছে সাত পয়েন্ট। নবীন ৬০০ রেইড পয়েন্টের মাইলস্টোন স্পর্শ করার দিনে ৯০০ রেইড পয়েন্টের মাইলস্টোন ছুঁয়েছেন দীপক হুডা। অলরাউন্ডার দীপক এদিন সবচেয়ে বেশি ৯ পয়েন্ট নিশ্চিত করেন। সাহুল কুমার ৮ ও অর্জুন দেশওয়ালের সাত পয়েন্টে ভর করে স্মরণীয় জয় ছিনিয়ে নেয় জয়পুর।

এর আগের ম্যাচে তামিল থালাইভাস হরিয়ানা স্টিলার্সকে হারিয়েছে ৪৫-২৬ ব্যবধানে। তামিল থালাইভাসের হয়ে রেইডার মনজিৎ ১০, অধিনায়ক তথা ডিফেন্ডার সুরজিৎ ৮ ও ডিফেন্ডার সাগর ৭ পয়েন্ট নিশ্চিত করেন। হরিয়ানা স্টিলার্সের রেইডার বিকাশ কাণ্ডোলা ৯ পয়েন্ট আদায় করতে সক্ষম হন।

এদিনের ম্যাচগুলির পর ৮ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে দাবাং দিল্লি কেসি। ৮ ম্য়াচে ২৭ পয়েন্ট নিয়ে তামিল থালাইভাস উঠে এসেছে চতুর্থ স্থানে। ষষ্ঠ স্থানে উঠে এসেছে জয়পুর পিঙ্ক প্যান্থার্স, তাদের রয়েছে ৮ ম্যাচে ২৩ পয়েন্ট। ৮ ম্যাচে ২০ পয়েন্ট করে রয়েছে ইউপি যোদ্ধা ও হরিয়ানা স্টিলার্সের। তবে স্কোর ডিফারেন্সে অনেক এগিয়ে থাকায় সাতে রয়েছে ইউপি, আটে হরিয়ানা। কাল পাটনা পাইরেটস খেলবে ইউ মুম্বার বিরুদ্ধে। অপর ম্যাচে তেলুগু টাইটান্সের সামনে গুজরাট জায়ান্টস। পাটনা পাইরেটস কাল জিতলেই শীর্ষস্থান দখল করবে। ইউ মুম্বা জয়লাভ করলে পয়েন্ট তালিকার প্রথম তিনে চলে আসতে পারবে। ১১ নম্বরে রয়েছে গুজরাট জায়ান্টস, ১২ নম্বরে তেলুগু টাইটান্স। প্রো কবাডির নিয়ম অনুযায়ী জিতলে মেলে ৫ পয়েন্ট। টাই হলে ৩ পয়েন্ট করে দলগুলি। কোনও দল ৭ বা তার কম পয়েন্টে হারলে ১ পয়েন্ট করে পায়। তবে সাত পয়েন্টের বেশি ব্যবধানে হারলে কোনও পয়েন্টই পায় না পরাজিত দল। ১২ দলীয় প্রতিযোগিতায় প্লে অফে যাবে প্রথম ৬টি দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+